জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী জরুরি স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের নিচে তিন দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন।
দীর্ঘ তিন যুগ পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ১২ই অক্টোবর। তবে নির্বাচন কমিশনের সর্বশেষ ঘোষণা অনুযায়ী ১২ই অক্টোবরের পরিবর্তে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে ১৫ই অক্টোবর।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সংলগ্ন এলাকা ও বাহাদুর শাহ পার্কের চারপাশ থেকে অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা নেতৃত্ব বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
দীর্ঘ তিন যুগ পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মো. শাফায়াত হোসেন।
হাঁসের প্লেগ রোগের বিস্তার ঠেকাতে ইনঅ্যাক্টিভেটেড এবং লাইভ অ্যাটেনিউয়েটেড ডাক প্লেগ নামের দুটি ভ্যাকসিন উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তারিখ পরিবর্তন ও নির্বাচন বানচালের ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
ডাকসু নিয়ে যে পরিমাণ যুদ্ধ ও যন্ত্রণা পোহাতে হয়েছে, তা মূলত শিক্ষার্থীদের জন্যই। শিক্ষার্থীদের সব ধরনের সুযোগ-সুবিধা দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। পোষ্য কোটা নিয়ে শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি ও ধস্তাধস্তির রেশ ধরে এই লাগাতার কর্মসূচির ডাক দিয়েছেন শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা। তারা এই কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন দ্বিতীয় দিনের মতো। এতে ক্যাম্পাস ফাঁকা হয়ে গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য চীন-বাংলাদেশ মৈত্রী হলের নির্মাণকাজ এ বছরের মধ্যেই শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট নির্বাচনের তারিখ পেছানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী গণমাধ্যমে বলেছেন, ‘আজকে নির্বাচন কমিশনার আমাদেরকে ফোন করে বলে যে, বাবা আমাদের বাঁচাও, ছাত্রশিবিরের সন্ত্রাসীরা আমাদের এখানে (কোষাধ্যক্ষের কার্যালয়) পিটিয়ে মেরে ফেলতে পারে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ২৫ সেপ্টেম্বর হচ্ছে না। বর্তমানে অনূকুল পরিবেশ না থাকায় আগামী ১৬ অক্টোবর নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
গুচ্ছ ভর্তি পরীক্ষায় ৩২ হাজার সিরিয়াল নিয়ে পোষ্য কোটায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমের মেয়ে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ৪০ নম্বর পেয়ে প্রথমে তিনি বিজ্ঞান অনুষদের একটি বিভাগে ভর্তি হন, পরে মাইগ্রেশনের মাধ্যমে জীববিজ্ঞান অনুষদের একটি বিভাগে সুযোগ পান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে ১১ অসঙ্গতি ও অনিয়মের অভিযোগ করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এসব অসঙ্গতি ও অনিয়মের অভিযোগ তুলে ধরেন।