হাতে ধরা একখানা কাগজ। প্রথমে মনে হয় টাকার নোট কিংবা জমির দলিল। আরেকটু খেয়াল করলে দেখা যায় নির্বাচনী লিফলেট! কারও কাছে ডাকটিকিটের মতো ছোট্ট কাগজ, কারও কাছে পুলিশের পোশাকে বানানো ভিডিও বার্তা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন(জকসু) অনুষ্ঠিত হবে আগামী ২৭ নভেম্বর ২০২৫ তারিখে। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।
দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচন এবার স্বচ্ছ ব্যালট বাক্সে অনুষ্ঠিত হবে। পূর্বে ইস্পাতের ব্যালট বাক্সে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হলেও, নতুন করে এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
গতকাল মঙ্গলবার সংশ্লিষ্টদের কাছে শোকজের চিঠি পাঠানো হয় এবং চিঠি প্রাপ্তির দশ কার্য দিবসের মধ্যে জবাব চাওয়া হয়েছে। তবে তদন্ত কার্যক্রমের গোপনীয়তার স্বার্থে নোটিশপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মিজানুর রহমান। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টায় তিনি এই তথ্য নিশ্চিত করেন।
সম্পূরক বৃত্তি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রূপরেখা ঘোষণাসহ তিন দফা দাবিতে অনশনে বসা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর মধ্যে দুজন অসুস্থ হয়ে পড়েছেন। প্রায় ২৪ ঘণ্টা ধরে অনশন চালিয়ে যাচ্ছেন তাঁরা।
রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে চলমান কারিগরি শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষকরা সংহতি প্রকাশ করেছেন। কারিগরি শিক্ষাব্যবস্থা ধ্বংস ও প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত করার অভিযোগ তুলে আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষার্থীরা। দেখা গেছে সংহতি প্রকাশ করতে উপস্থিত হয়েছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, বাংলাদেশ গ্লাস অ্যান্ড সিরামিক ইনস্টিটিউট ও একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ৮-১০ জন শিক্ষক।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় এক দিন বাড়ানো হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৮ জন প্রার্থী। এর মধ্যে ১০ জন বিভিন্ন ছাত্রসংগঠন, সাবেক সমন্বয়ক ও স্বতন্ত্র প্রার্থীদের ঘোষিত প্যানেলভুক্ত এবং ৮ জন স্বতন্ত্র প্রার্থী। মনোনয়নপত্র যাচাইবাছাই ও প্রত্যাহারের সময় শেষ হওয়ায় এরই মধ্যে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে এবং প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন।
দীর্ঘ তিন যুগ পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন। ১৪ই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র বিতরণ। আজ মনোনয়নপত্র বিতরণের শেষ দিনে চাকসু ভবনে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে,
দীর্ঘ ৩৫ বছর পর হতে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিনে ক্যাম্পাসে যেন উৎসবের আমেজ। কেউ স্বতন্ত্র, কেউ আবার প্যানেল হয়ে ফরম সংগ্রহ করছেন শিক্ষার্থীরা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বাম সংগঠনগুলোর একটা বড় অংশ এক ছাতার নিচে এসেছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ওএমআর মেশিনের পরিবর্তে ভোট পুনরায় ‘ম্যানুয়ালি’ গণনার অনুরোধ জানিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের পরাজিত ভিপি প্রার্থী উমামা ফাতেমা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসনকে জকসুর নীতিমালা চূড়ান্ত করণের জন্য সাত দিনের আল্টিমেটাম দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। ১৫ সেপ্টেম্বর (সোমবার) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনে এক জরুরি সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেন তারা। সংবাদ সম্মেলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, ‘আগামী ১ মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ ও নির্বাচনের সময়সীমা নিশ্চিত করতে হবে। পাশাপাশি অক্টোবরের প্রথম সপ্তাহ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত নেত্রীদের নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্যের কারণে রাকিবুল মবিন নামের এক কর্মীকে চাকরিচ্যুত করেছে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি)।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জয়ী নেতারা হলে নিজেদের কার্যক্রম শুরু করেছেন। অনেকেই বিভিন্ন হলের দোকানে স্বউদ্যোগে বা হল প্রশাসনকে মাধ্যম রেখে জরিমানাও করছেন।