জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩০ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা হবে আজ। এরইমধ্যে গ্রেপ্তার ছয় আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। এদিন এ মামলার রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্থগিত থাকা শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোটারদের সুবিধার্থে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য দুটি সহজ পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। মোবাইল অ্যাপ ও হটলাইন সেবার মাধ্যমে দ্রুত ও নির্ভুলভাবে এসব তথ্য জানা যাবে বলে জানিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের স্থগিত থাকা নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে দুই আসনের বিভিন্ন কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
জাটকা সংরক্ষণ ও ইলিশ উৎপাদন বাড়াতে বিজ্ঞানীদের আরও সক্রিয় গবেষণার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, পরিকল্পিত গবেষণার মাধ্যমে জাটকার উৎপাদন বৃদ্ধি এবং ইলিশের ডিমের সঠিক পরিস্ফুটন নিশ্চিত করা গেলে দেশের অন্যতম মূল্যবান এই সম্পদের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদ হত্যা মামলার রায় আজ ঘোষণা করা হবে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গত ৫ মার্চ এ রায়ের দিন ধার্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ বলেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) অতীতে অনিয়ম ও প্রভাব বিস্তার চলত, যা এখন সম্পূর্ণভাবে শূন্য করা হয়েছে। বুধবার জাতীয় সংসদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংসদ হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমান গণতান্ত্রিক সরকার ক্রীড়ামন্ত্রীর নেতৃত্বে তদন্ত বোর্ড গঠন করেছে, অনিয়ম চিহ্নিত করা হয়েছে এবং দেশের স্টার ক্রিকেটার তামিম ইকবালকে নেতৃত্বে দিয়ে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। আমরা এখানে কোনো বাপ-মায়ের দোয়া কমিটি করিনি।
দেশের ব্যাংকিং খাতে মূলধন সংকট উদ্বেগজনক হারে বেড়েছে। গত বছরের সেপ্টেম্বর শেষে ২৩টি ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৮২ হাজার ৬০৩ কোটি টাকা, যা তিন মাস আগেও ছিল ১ লাখ ৫৫ হাজার ৮৬৬ কোটি টাকা। অর্থাৎ, এই সময়ে ঘাটতি প্রায় দ্বিগুণ হয়েছে।
ইরানের যুদ্ধবিরতির ঘোষণার পর দেশের শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। বুধবার (৮ এপ্রিল) বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর প্রধান মূল্যসূচক দেড় শতাধিক পয়েন্ট বেড়েছে। একই সঙ্গে লেনদেনও বেড়ে প্রায় হাজার কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তত্ত্বাবধানে মালয়েশিয়া থেকে প্রায় ২৬ হাজার টন পরিশোধিত অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে ‘এমটি সেন্ট্রাল স্টোর’। মার্শাল আইসল্যান্ডের পতাকাবাহী ১৮৩ দশমিক ৬ মিটার লম্বার জাহাজটি বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে আটটায় বহির্নোঙরে পৌঁছায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সেবা চালুর ঘোষণা দিয়েছেন ইন্টার্ন চিকিৎসরা। বুধবার (৮ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে ইন্টার্ন চিকিৎসক দীপ্ত নুর কল্লোল এ ঘোষণা দেন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডে সন্দেহভাজনদের প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মত হয়েছে ভারত
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। বুধবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্করের সঙ্গে বৈঠককালে এই অনুরোধ জানান।
৪০ জন জেলা ও দায়রা জজকে সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। বুধবার (৮ এপ্রিল) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে জরুরি বিভাগে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হকের সঙ্গে সাক্ষাৎতে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের বাংলাদেশের বিমানবন্দরে যাত্রী তথ্য ব্যবস্থাপনায় বিনিয়োগের এ আগ্রহ প্রকাশ করেন।