দেশের অর্থনীতিকে অগ্রসর, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে আবারও ঊর্ধ্বগতি দেখা গেছে। মাছ, মুরগি ও সবজিসহ প্রায় সব খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় চাপে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্তের মানুষ। আয় না বাড়লেও ব্যয় বাড়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা।
চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে ৫ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত। ঢাকঢোল বাদন, লাঠি খেলা, ঘুড়ি উড়ানো ও লাটিম খেলা দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হবে।
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির প্রভাবে বৈশ্বিক জ্বালানি সরবরাহে চাপ কিছুটা কমার ইঙ্গিত মিলেছে। এরই ধারাবাহিকতায় আগামী ১৫ এপ্রিলের মধ্যে বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে অন্তত পাঁচটি জাহাজ পৌঁছানোর কথা রয়েছে। এতে দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি আরও স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।
সারা দেশে আগামী পাঁচ দিন গরমের দাপট থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সময়ের মধ্যে দেশে বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস হয়েছে।শুক্রবার(১০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আজ ১৩তম দিনের সকালের অধিবেশনে উত্থাপিত বিলগুলোর ওপর দফাওয়ারী কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় সংসদে এ বিষয়ে আলোচনা হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে সেগুলো পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক পুনরায় শুরু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টা ২ মিনিটে অধিবেশন শুরু হয়।পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অধিবেশন।
জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক অনলাইন ক্লাস চালুর সরকারি উদ্যোগে উদ্বেগ ও অনিশ্চয়তায় পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। বিশেষ করে রাজধানীর নামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পরীক্ষামূলকভাবে এ ব্যবস্থা চালুর ঘোষণার পরই ডিভাইস সংকট, ইন্টারনেট সুবিধা ও বাস্তবায়নযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।
রাজধানীর বনানীতে ‘আমাকে বাঁচান’ লেখা একটি চিরকুটকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে গিয়ে এক গৃহকর্মীকে উদ্ধার এবং বাসার মালিককে আটক করেছে পুলিশ।
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযানে দেশীয় অস্ত্র ও বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করেছে র্যাব। এ সময় মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
১৬ বছর আগে রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকায় সাত বছরের এক শিশুকে অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তি করানোর ঘটনায় হওয়া মামলায় তিন আসামিকে আমৃত্যু এবং দুইজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
ভারত থেকে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে পদ্মা অয়েল পিএলসির পার্বতীপুর ডিপোতে আরও ৮ হাজার টন ডিজেল আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত সাড়ে ৫ হাজার টন ডিজেল এই পাইপলাইনের মাধ্যমে পৌঁছেছে।
দেশের ১৯ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে আবহাওয়ার এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।
পহেলা বৈশাখ উপলক্ষে দেশের তিন পার্বত্য জেলায় আয়োজিত অনুষ্ঠানে যাতে মায়ানমারসহ বিদেশী নাগরিকরা প্রবেশ করতে না পারে সে বিষয়ে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একসঙ্গে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আয়োজিত সব অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে সরকার।
অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো অবিকল রেখে ২৮টি বিল জাতীয় সংসদে পাস হয়েছে। অধ্যাদেশ রহিত করে পাস করা হয়েছে আরও দুটি বিল। এছাড়া ‘জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ রহিত করে ২০০৯ সালের ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন’ পুনঃপ্রচলন করে আনা ‘জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল, ২০২৬’ পাস করা হয়েছে।