অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কোনো সময় নষ্ট না করে পুরো বাংলাদেশকে দ্রুত ডিজিটালাইজেশনের আওতায় আনতে হবে। প্রযুক্তির বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, দেশের প্রতিটি খাতেই ডিজিটাল রূপান্তর নিশ্চিত করা জরুরি।
আগামীর বাংলাদেশ গড়তে শিশুদের যথাযথভাবে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি এবং প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ, তারাই আগামীর বাংলাদেশ এবং দেশগড়ার প্রকৃত সৈনিক।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের উন্নয়ন হতে হবে অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত ও পল্লীকেন্দ্রিক। শুধু শহরের উন্নয়ন দিয়ে টেকসই সমৃদ্ধি অর্জন সম্ভব নয়; গ্রামকে সমান গুরুত্ব দিয়েই উন্নয়নের পথ এগিয়ে নিতে হবে।
উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ, প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুর জেলার ভাঙ্গায় পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস। দিবসটি উপলক্ষে সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত
ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ৫০ জন বাংলাদেশি নারী-পুরুষ দেশে ফিরেছেন। রোববার (৫ জুলাই) রাত ৯টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের
সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন।
টানা দুই দফা মূল্যবৃদ্ধির পর দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।
শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
রাজধানীর গুলশানে নিজের বর্তমান বাসভবন থেকেই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ কারণে গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে ‘বিশেষ শ্রেণির’ গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হিসেবে ঘোষণা করেছে সরকার। এর ফলে বাসভবনটি এবং আশপাশের এলাকা সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থার আওতায় এসেছে।
দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালকে আগামী ১১ জুলাইয়ের মধ্যে নরমাল ডেলিভারির জন্য বাধ্যতামূলকভাবে লেবার রুম স্থাপনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। নির্ধারিত সময়ের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সোমবার (৬ জুলাই) রাজধানীর বিজয়নগরে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। সোমবার (৬ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শুরু হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও কথিত ‘বডি কন্ট্রাক্ট’ সিন্ডিকেট সক্রিয় হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মালয়েশিয়াগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জাল বা টেম্পার্ড ভিসার অভিযোগে কয়েকজন যাত্রীকে অফলোড করার পর একই গ্রুপের আরও ৬১ জন যাত্রী বোর্ডিং না করেই বিমানবন্দর ত্যাগ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ঘটনাটি ঘিরে সম্ভাব্য মানবপাচার চক্রের সম্পৃক্ততার বিষয়টি তদন্ত করছে গোয়েন্দা সংস্থাগুলো।
বোনের মেয়ে (ভাগনি) ১৬ বছরের কিশোরীকে যৌন পীড়নের অভিযোগে গুলশান থানার মামলায় আত্মসমর্পণের পর কারাগারে যাওয়া ইসতি মেডিকেল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফয়সালকে জামিন দিয়েছেন আদালত।
মৃত্যুর দেড় বছর পর চলতি বছরের মে মাসে ১৯৯৪ সালের এক মামলায় বিচারিক আদালতের দণ্ড থেকে খালাস পেয়েছেন সরকারি কর্মকর্তা এনায়েত করিম। হাইকোর্ট বলছেন, আপিলকারী যদি বেঁচে থাকতেন, তাহলে তিনি সম্মানজনক খালাসের অধিকারী হতেন। ১৯৯৪ সালের ৩১ আগস্ট উপ-খাদ্য পরিদর্শক মো. জাহিদুজ্জা