| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মেট্রো রেলের নতুন এমডি শাওগাতুল আলম

ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. শাওগাতুল আলম। তিনি অতিরিক্ত সচিবের পদমর্যাদা পাবেন।

বিস্তারিত...

দুইদিন লোডশেডিংমুক্ত ছিল দেশ: বিদ্যুৎ বিভাগ

বিদ্যুৎ ঘাটতি না থাকায় টানা দুইদিন দেশের কোথাও লোডশেডিং হয়নি বলে দাবি করেছে বিদ্যুৎ বিভাগ। গত মঙ্গলবার (২৮ এপ্রিল) ও বুধবার (২৯ এপ্রিল) সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় ছিল বলে জানানো হয়েছে।

বিস্তারিত...

কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনে ট্রাইব্যুনালের আদেশ আজ

জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আজ আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিস্তারিত...

৩.৭ বিলিয়ন ডলারে ১৪ বিমান কিনছে সরকার

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং-এর সঙ্গে বড় আকারের উড়োজাহাজ ক্রয় চুক্তি সই করতে যাচ্ছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।

বিস্তারিত...

ত্রয়োদশ সংসদের নারী আসনের ফল ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ক্ষমতাসীন বিএনপি ও তাদের জোট থেকে ৩৬ জন, জামায়াত–এনসিপি জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র একজন প্রার্থী রয়েছেন।

বিস্তারিত...

জুলাই ও একাত্তরের ইস্যুতে রাজনৈতিক বিতর্ক চলবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, আওয়ামী লীগ জুলাইয়ের ঘটনার রক্তের দাগ মুছে না ফেলা পর্যন্ত এ নিয়ে বিতর্কের মীমাংসা সম্ভব নয়। একইভাবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার ভূমিকা নিয়ে জামায়াতে ইসলামীর গ্রহণযোগ্য অবস্থান না আসা পর্যন্ত তাদের সঙ্গে বিতর্ক চলবে বলেও মন্তব্য করেন তিনি।

বিস্তারিত...

মতিঝিলে র‌্যাবের অভিযানে শীর্ষ সন্ত্রাসী ‘বোমা বিদ্যুৎ’ গ্রেপ্তার

হত্যা ও হত্যাচেষ্টাসহ মোট ২৮টি মামলার আসামি বিদ্যুৎ মাতবর ওরফে ‘বোমা বিদ্যুৎ’ (৩৬) কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বিস্তারিত...

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক রূপকথা নয়: বিমান মন্ত্রী

বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, জুলাইবিপ্লবকে যদি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করা হয়, তাহলে মুক্তিযুদ্ধকে ছোট করে দেখা হয় এবং এতে বাংলাদেশকে খাটো করা হয়।

বিস্তারিত...

শিক্ষা মন্ত্রণালয়ের নতুন পিএস ফারহান ইসতিয়াক

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর একান্ত সচিব (পিএস) জি এম ফারহান ইসতিয়াককে শিক্ষা মন্ত্রণালয়ের একান্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। তিনি এখন থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের দায়িত্ব পালন করবেন। বুধবার (২৯ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

বিস্তারিত...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউনেস্কোর বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো-এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ সুসান ভাইজের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে উভয়পক্ষ পুলিশ প্রশিক্ষণ, মিডিয়া সম্পর্ক এবং মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বিস্তারিত...

কালবৈশাখীর পূর্বাভাসে সতর্ক থাকার নির্দেশনা

রাজধানী ঢাকায় রাতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। একই সঙ্গে দেশের প্রধান নদীপথে ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

বিস্তারিত...

মুক্তিযুদ্ধের পাপ জাতি ভুলেনি: সংসদে শিক্ষামন্ত্রী

কিছু পাপের কথা উঠলেই কোথাও কোথাও বিশেষ প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ শুনতে না চাইলেও ইতিহাস কি ভুলে যাওয়া যায়? আমরা সবাই জানি, কিছু পাপ আছে যার কোনো ক্ষমা হয় না—যদি না ক্ষতিগ্রস্তরা ক্ষমা করে দেন, যা পবিত্র কোরআন শরিফেও উল্লেখ রয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বিস্তারিত...

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনার সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সৌজন্য সাক্ষাৎ করেছেন

বিস্তারিত...

পুলিশের আধুনিকায়নে নয়টি অ্যাপ-সফটওয়্যার উদ্বোধন

পুলিশের আধুনিকায়নে নয়টি অ্যাপ-সফটওয়্যার উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আইজিপি মো. আলী হোসেন ফকির

বিস্তারিত...

সরকার পতনের হুমকি দিলে রাজপথেই জবাব দেওয়া হবে: ইশরাক

সরকার পতনের হুমকি দিলে রাজপথেই তার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেছেন, আপনারা (বিরোধী দল) যদি আমাদেরকে পতনের হুমকি দেন, তাহলে বিরোধী দলের অবস্থান থেকে আপনাদেরই পতন ঘটানো হবে, ইনশাআল্লাহ।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪