| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

শুধু অভিযোজন নয়, দরকার বিশ্বব্যাপী নির্গমন হ্রাস: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, উদ্ভাবনী অভিযোজন পদক্ষেপ অত্যন্ত জরুরি হলেও, তা বিশ্বব্যাপী নির্গমন হ্রাসের বিকল্প হতে পারে না। নোয়াখালী ও ফেনীসহ উপকূলীয় অঞ্চলের সাম্প্রতিক অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, জটিল নদীপ্রবাহ এবং জোয়ার-ভাটার প্রভাবে পানির উচ্চতা ক্রমাগত বেড়ে চলেছে, যা স্থানীয় বন্যা প্রতিরোধব্যবস্থাকে বিপর্যস্ত করে তুলছে।

বিস্তারিত...

পাল্টা শুল্কের প্রভাবে কমতে পারে জিডিপি প্রবৃদ্ধি: এডিবির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের প্রভাবে চলতি অর্থবছরে (২০২৫-২৬) বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি কমে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

বিস্তারিত...

সব অস্ত্র এখনো উদ্ধার করতে পারিনি, চেষ্টা করছি: স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমরা সব অস্ত্র এখনও উদ্ধার করতে পারিনি। অস্ত্র উদ্ধারের চেষ্টা করছি।

বিস্তারিত...

বাবা, আম্মুকে খুঁজলে পাবা না, আমি নিজ চোখে দেখছি, আম্মু আগুনে জ্বলছে

ঢাকার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার সময় অল্পের জন্য প্রাণে বেঁচে যায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আসমাউল হোসনা জায়রা। তবে চোখের সামনে আগুনে পুড়ে মৃত্যু হয় তার মা লামিয়া আক্তার সোনিয়ার।

বিস্তারিত...

শিগগিরই গঠিত হচ্ছে তথ্য কমিশন

তথ্য কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। শিগগিরই এ কমিশন গঠন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

বিস্তারিত...

নির্বাচনে অস্ত্রের চেয়েও ভয়াবহ হুমকি হতে পারে এআই: সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ‘এটি আধুনিক এক হুমকি, যা অস্ত্রের চেয়েও ভয়াবহ।’

বিস্তারিত...

অফিস সহকারি মাসুমার মৃত্যু, নিহত বেড়ে ৩৫

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মাসুমা নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়ালো

বিস্তারিত...

মাইলস্টোন ট্র্যাজেডি : আইসিইউতে মৃত্যুর কাছে হার মানলো জারিফ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জারিফ ফারহান (১৩) নাম আরও একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বিস্তারিত...

দেশের ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের সাত জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বিস্তারিত...

জুলাই গণঅভ্যুত্থানের ভিডিও ব্যবহার করে সরকারবিরোধী অপপ্রচার

জুলাই গণঅভ্যুত্থানের সময়কার ভিডিও ব্যবহার করে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে প্রচার চালানোর অপচেষ্টা শনাক্ত করেছে দেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ‘রিউমার স্ক্যানার’।

বিস্তারিত...

সকালের মধ্যে ১১ জেলায় ঝড়ের আভাস

দেশের ১১ জেলায় আজ সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস। শনিবার সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

মাইলস্টোন ট্যাজেডি: ঢাকায় চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে ভারতীয় মেডিকেল টিম

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশে আসা ভারতীয় মেডিকেল টিম। গতকাল শুক্রবার (২৫ জুলাই) ঢাকাস্থ ভারতীয় দূতাবাস সূত্র এ তথ্য জানায়।

বিস্তারিত...

বাংলাদেশ ব্যাংকের নারী কর্মকর্তাদের পোশাক নিয়ে নির্দেশনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

বাংলাদেশ ব্যাংকের নারী কর্মকর্তাদের জন্য পোশাক নির্ধারণ করে জারি করা নির্দেশনাকে ‘ক্ষমতার অপব্যবহারের খারাপ নজির’ আখ্যা দিয়ে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ৫৪ জন বিশিষ্ট নাগরিক। একই সঙ্গে এ ধরনের আপত্তিকর নির্দেশনা জারির সঙ্গে জড়িত ব্যক্তিদের তদন্তের মাধ্যমে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান তারা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪