হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেতাকর্মীদের দ্বারা গণমাধ্যমকর্মীরা লাঞ্ছিত হওয়ার ঘটনায় দুঃখপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ ঘটনায় দলের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে দায়ীদের চিহ্নিত কর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্ব অংশ নিবে বিএনপি এমন মন্তব্য করেছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর।
বিমানবন্দরে সংবাদ সম্মেলনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন গণমাধ্যমকর্মীরা। এ ঘটনায় সংবাদ সম্মেলন বয়কট করে ফিরে গেছেন সাংবাদিকরা। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে এ ঘটনা ঘটে।
রাশেদ খান বলেছেন, গণঅধিকার পরিষদ ও এনসিপি একীভূত হওয়ার আলোচনা চলছে। শীর্ষ নেতারা বসেছি, কথা বলেছি এবং আন্তরিক আলোচনা হয়েছে।
রিপোর্টার্স২৪ ডেস্ক : আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে নারী ভোটারদের লক্ষ্য করে জামায়াত সারা দেশে নিজেদের মহিলা বিভাগের কর্মীদের মাঠে নামিয়েছে। তাঁরা নারী ভোটারদের বিভিন্নভাবে প্রভাবিত করছে বলে বিএনপির শীর্ষ নেতৃত্বের কাছে তথ্য আছে। এরই অংশ হিসেবে জামায়াতের এ কৌশল মোকাবিলায় নারী ভোটারদের লক্ষ্য করে বিএনপিও নারী সম্পৃক্ত কর্মসূচি নিচ্ছে।
জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটার একটা শফিকুল ইসলাম মাসুদ বলেন কালো টাকা ও দখলদারমুক্ত,অস্ত্র মুক্ত অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে চাইলে পি আর পদ্ধতি হলো একমাত্র সমাধান। আমরা বড় কি ছোট দল বুঝিনা যারা যে কোনো দলেরই প্রতিনিধিত্ব করেণ তারা সকলেই আমাদের দেশের সম্পদ।
জুলাই শহীদ পরিবারের পূর্ণবাসন, আহতদের যথাযথ চিকিৎসা ব্যবস্থা, শহীদদের স্বপ্ন বাস্তবায়ন, শহীদ পরিবারের সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মকে শহীদদের আদর্শে গড়ে তোলাসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন তারা।
বাংলাদেশে নিযুক্ত সুইডেনের এ্যাম্বাসডর মি. নিকোলাস উইকস বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও এক ব্রেকফাস্ট বৈঠকে মিলিত হন। বুধবার (১ অক্টোবর) সকালে রাজধানীর বসুন্ধরা জামায়াত আমীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
শাপলা প্রতীক নিয়ে নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্ত বহাল রাখলে অনাস্থা প্রকাশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এমন তথ্য জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বুধবার (১ অক্টোবর) বিকালে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা জানান তিনি। সারজিস আলম বলেন, শাপলা প্রতীক পেতে কোনো আইনি বাধা ছিল না বলেই আমরা চেয়েছি। আমরা মনে করি, কোনো চাপে নির্বাচন কমিশন এই স্বেচ্ছাচার ও বৈষম্যমূলক আচরণ করছে।
রিপোর্টার্স২৪ ডেস্ক : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মাসিক কেন্দ্রীয় সেক্রেটারিয়েট বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর সকাল ৭টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে দারসুল কুরআনের মাধ্যমে বৈঠক শুরু হয়। সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দামের সঞ্চালনায় বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফারনান্দো দিয়াস ফেরেস বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হন। ববুধবার (১ অক্টোবর) বেলা ১২টায় রাজধানীর বসুন্ধরাস্থ জামায়াত আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
রিপোর্টার্স২৪ ডেস্ক : শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাণী দিয়েছেন। বুধবার (১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘‘হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে আমি হিন্দু ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তাদের সুখ শান্তি ও কল্যাণ কামনা করি।’’
বুধবার (১ অক্টোবর) সকালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর নয়াপল্টনে একটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা চলাকালে পাহাড়ে অস্থিতিশীলতা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ূন কবিরের সঙ্গে নর্থ আমেরিকা পররাষ্ট্র কমিটির নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে কিডনি জটিলতায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ভর্তি হয়েছেন।