| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

‘৩৬ জুলাই’ বৃহৎ শক্তি ও স্পিরিটের নাম’ : শিবির সভাপতি

প্রকৃতি তার নিজস্ব গতির আলোকেই চলে। যারাই বাড়াবাড়ি করবে, প্রকৃতি প্রতিশোধ নিতে কখনো ভুল করে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম।

বিস্তারিত...

পদত্যাগ নয়, আলোচনার মাধ্যমে সব পক্ষ সমঝোতামূলক সমাধানে আসুন

রাষ্ট্রের সম্ভাব্য রাজনৈতিক সংকট ও জটিল পরিস্থিতিতে ড. ইউনূসের পদত্যাগ নয়, বরং আলাপ-আলোচনার মাধ্যমে সব পক্ষকে সমঝোতামূলক সমাধানে পৌঁছার আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

বিস্তারিত...

বিএনপি ক্ষমতায় গেলে শহীদদের পরিবার ও আহতদের দায়িত্ব রাষ্ট্র নেবে : রিজভী

বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদের পরিবার এবং আহতদের দায়িত্ব রাষ্ট্র নেবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (২৩ মে) দুপুরে নরসিংদীর মেহেরপাড়ায় জুলাই আন্দোলনে শহীদ আরমান মোল্লার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান।

বিস্তারিত...

তিন উপদেষ্টাকে বিদায় করার আহ্বান ফারুকের

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দায়িত্ব নিয়ে তিন উপদেষ্টাকে বিদায় করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক

বিস্তারিত...

শাপলা শহীদদের স্মরণে ২৪ মে’র সম্মেলন সফল করুন : মামুনুল হক

২০১৪ সালের ৫ মে শাপলা চত্বরের শহীদরা ইসলামী স্বার্থে জীবন উৎসর্গ করে যে গৌরবময় ইতিহাস রচনা করেছেন তা চিরন্তন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির এবং শাপলা স্মৃতি সংসদের আহ্বায়ক মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। বৃহস্পতিবার (২২ মে) রাজধানীতে শাপলা স্মৃতি সংসদের উদ্যোগে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ‘শাপলা চত্বর: শাহাদাতের রক্তে রাঙা অবিনাশী চেতনা’ শীর্ষক ঐতিহাসিক সম্মেলন বাস্তবায়নসংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

বিস্তারিত...

প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠকের আহ্বান জামায়াত আমিরের

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মাদ ইউনূসকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বিস্তারিত...

ফ্যাসিবাদবিরোধী সব পক্ষকে এক হওয়ার আহ্বান জামায়াত আমিরের

জামায়াত আমির লিখেছেন, ফ্যাসিবাদবিরোধী সব পক্ষকে মান, অভিমান ও ক্ষোভ একদিকে রেখে, জাতীয় স্বার্থে দূরদর্শী ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাই।

বিস্তারিত...

মানবিক করিডোরের নামে দেশকে যুদ্ধের দিকে ঠেলে দেবেন না : দুদু

আজকের যে প্রজন্ম, যাদের বয়স ২৫-৩০ বছর; তারা একটা নির্বাচনেও ভোট দিতে পারেনি। সেই ভোটের ব্যবস্থা করেন এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেন।

বিস্তারিত...

এনসিপিকে নির্বাচনবিরোধী আখ্যা দিয়ে কলঙ্ক দেওয়ার চেষ্টা চলছে : হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এনসিপিকে নির্বাচনবিরোধী আখ্যা দিয়ে সচেতনভাবেই এক ধরনের কলঙ্ক দেওয়ার চেষ্টা চলছে। পাশাপাশি ছাত্র উপদেষ্টারা দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চায়- এমন গুজব ছড়িয়ে নেতিবাচক ইমেজ তৈরি করার নানান কার্যক্রমও চলমান। এই চক্রান্ত কয়েকটি দিক থেকে পরিচালিত হচ্ছে।

বিস্তারিত...

৭ ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ছাত্রদলের নেতাকর্মীরা

নেতাকর্মীরা অভিযোগ করেন, শাহরিয়ার আলম সাম্য হত্যার ৯ দিন পার হলেও প্রশাসন জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে। তারা দ্রুততম সময়ে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার দাবি জানান।

বিস্তারিত...

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যে ফাটল ধরতে শুরু করেছে : খন্দকার মোশাররফ

আমরা একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ডিসেম্বর ২০২৫ ইং এর মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবী জানাচ্ছি।

বিস্তারিত...

আন্দোলন স্থগিত করে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ইশরাকের

অন্তর্বর্তীকালীন সরকারকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের আল্টিমেটাম দিয়ে আন্দোলন আপাতত স্থগিত করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বৃহস্পতিবার (২২ মে) বিকেলে কাকরাইল মোড়ে আন্দোলনস্থলে এসে তিনি এ ঘোষণা করেন। ইশরাক হোসেন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক দল; যারা আইনের শাসনে বিশ্বাস করে। হাইকোর্টের আদেশ শোনার পর দল সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত আমার আন্দোলন স্থগিত রাখব।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪