| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ভারতের উত্তরাখণ্ডে বন্ধ করে দেওয়া হচ্ছে মাদরাসা

ভারতের উত্তরাখণ্ডে বন্ধ করে দেওয়া হচ্ছে মাদরাসা। এখন পর্যন্ত দেশটির এ রাজ্যে ২০টি মাদরাসা বন্ধ করে দেওয়া হয়েছে। অজুহাত হিসেবে সেখানকার প্রশাসন বলছে, এসব মাদরাসার অনুমোদন নেই এবং এগুলোতে স্ট্যান্ডার্ড শিক্ষা দেওয়া হয় না।

বিস্তারিত...

সামাজিক মাধ্যমে সরকারি খবর প্রকাশে নিষেধাজ্ঞা তুলল ইরান

সরকারি তথ্য ও খবর প্রচারে বিদেশি বা পশ্চিমা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর জারি থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতার অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফের দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা আব্বাস পাজুকি।

বিস্তারিত...

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০, আহত ৬

ইরানের পশ্চিমাঞ্চলে একটি জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল

যুক্তরাষ্ট্রের সামরিক সুরক্ষায় প্রায় ৭০ লাখ ব্যারেল তেল ও গ্যাস নিয়ে কয়েকটি ট্যাংকার হরমুজ প্রণালি পাড়ি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচল বাড়ার মধ্যে এ তথ্য জানিয়েছে সামুদ্রিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ট্যাংকারট্র্যাকার্স ডটকম।

বিস্তারিত...

ইউক্রেন যুদ্ধ বন্ধে মস্কোয় পৌঁছেছেন ট্রাম্পের দুই দূত

ইউক্রেনের যুদ্ধ বন্ধে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার শনিবার মস্কোয় পৌঁছেছেন। বিবিসি এ খবর প্রকাশ করেছে।

বিস্তারিত...

থাইল্যান্ডে নেমেই মার্কিন রণতরির দুই নাবিকের কাণ্ড

টানা নয় মাসেরও বেশি সময় সমুদ্রে কাটানোর পর থাইল্যান্ডের উপকূলে ভিড়েছিল মার্কিন বিশাল যুদ্ধজাহাজ ‘ইউএসএস আব্রাহাম লিংকন’। লক্ষ্য ছিল সেনাসদস্যরা কিছুদিন ছুটি কাটিয়ে নিজেদের একটু রিফ্রেশ করবেন। কিন্তু ডাঙায় পা দিয়েই বাঁধল চরম বিপত্তি। থাইল্যান্ডের আনন্দ-বিনোদনের শহর পাতায়ায় গিয়ে অতিরিক্ত মদ্যপান করে নিজেদের মধ্যেই মারামারিতে জড়িয়ে পড়লেন দুই মার্কিন নাবিক।

বিস্তারিত...

বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন জাতিসংঘে: আফ্রিকার আয়তন বৃদ্ধি, যুক্তরাষ্ট্রের তীব্র বিরোধিতা

মহাদেশগুলোর স্থলভাগের "আরও নির্ভুল উপস্থাপনা" নিশ্চিত করতে বিশ্বের এক নতুন মানচিত্র গ্রহণের পক্ষে প্রস্তাব পাস করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। নতুন এই মানচিত্রে আফ্রিকা মহাদেশের আয়তন আগের চেয়ে বড় এবং উত্তর আমেরিকা ও ইউরোপের আয়তন ছোট হয়ে দেখা যাবে। তবে জাতিসংঘের এই পদক্ষেপে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে ওয়াশিংটন।

বিস্তারিত...

নেপালে বন্যা ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে ৬৪ বছরের নারী উদ্ধার

নেপালে বন্যায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা একটি চারতলা ভবনের ওপরের তলা থেকে ৬৪ বছর বয়সী এক নারীকে ১০ দিন পর জীবিত উদ্ধার করা হয়েছে।

বিস্তারিত...

ইরানের খারগ দ্বীপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের খারগ দ্বীপের কাছে একটি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইরানের স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ক (এসএনএন) এ তথ্য জানিয়েছে।

বিস্তারিত...

এবার জাপানে সর্বোচ্চ সতর্কতা জারি

সাম্প্রতিক সময়ে ভয়াবহ হিমবাহ গলন ও প্রাণঘাতী ভূমিধসের তাণ্ডবে তছনছ হয়ে গেছে নেপাল ও চীন। দুই দেশে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন এক হাজার ৩০০ জনেরও বেশি মানুষ, আর এখনো নিখোঁজ অন্তত সাড়ে পাঁচ হাজার। সেই ক্ষত না শুকাতেই এবার এশিয়ার আরেক উন্নত দেশ জাপানেও বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিস্তারিত...

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই : কাদায় চাপা পড়েছে সব

নেপালের ত্রিশূলী ৩-এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউই বেঁচে নেই। সুড়ঙ্গের শেষ প্রান্ত পর্যন্ত ঘুরে এসে তা নিশ্চিত করেছেন উদ্ধারকারীরা। আর কাউকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করার সম্ভাবনাও সেখানে নেই। ফলে ওই সুড়ঙ্গের উদ্ধারকাজ শেষ করে দেওয়া হয়েছে। নেপালের সশস্ত্র পুলিশবাহিনীর (এপিএফ) সাত সদস্যের একটি বিশেষ দল শুক্রবার ত্রিশূলীর সুড়ঙ্গটিতে প্রবেশ করেছিল।

বিস্তারিত...

বিশ্ব খাদ্যবাজারে নতুন ঝুঁকি, বাড়ছে দাম: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, ভূরাজনৈতিক উত্তেজনা ও সরবরাহব্যবস্থায় অনিশ্চয়তার মধ্যে বিশ্ববাজারে আবারও বেড়েছে খাদ্যপণ্যের দাম। আগস্টে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) খাদ্যপণ্যের মূল্যসূচক জুলাইয়ের তুলনায় ২ দশমিক ৫ পয়েন্ট বেড়ে ১৩৩ দশমিক ৩ পয়েন্টে পৌঁছেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) প্রকাশিত এফএওর প্রতিবেদনের

বিস্তারিত...

নেপালে এখনো নিখোঁজ ৫ হাজার ৮৩ জন

ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া এখনো নিখোঁজ আছেন ৫ হাজার ৮৩ জন। আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) নিজেদের সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে নেপালের বিপর্যয় প্রশমন সংস্থা।

বিস্তারিত...

ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

তিউনিশিয়ায় দায়িত্ব পালন করা যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জোয়ে হুড বলেছেন, আগামী ছয় সপ্তাহের মধ্যে ইরান আকস্মিক হামলা চালাতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের সময়টাকে তারা বেছে নিতে পারে।

বিস্তারিত...

আন্তর্জাতিক অস্ত্র জালিয়াতি কাণ্ডে পদত্যাগ এস্তোনিয়ার প্রতিরক্ষামন্ত্রীর

ইউক্রেনকে সামরিক সহায়তার জন্য বরাদ্দকৃত প্রায় ৭০ মিলিয়ন ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ৭৬৮.৫০ কোটি টাকা) মূল্যের গোলাবারুদ চুক্তিতে ভয়াবহ জালিয়াতির দায়ে পদত্যাগ করেছেন এস্তোনিয়ার প্রতিরক্ষা মন্ত্রী হান্নো পেভকুর। গোলাবারুদ স

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪