| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম। মঙ্গলবার তেলের দাম বৃদ্ধির সঙ্গে বিশ্বজুড়ে বেশির ভাগ শেয়ারবাজারে দরপতন হয়েছে। সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার ঘটনায় মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ বাড়ায় কেন্দ্রীয় ব্যাংকগুলোর ওপর সুদের হার বাড়ানোর চাপ তৈরি হচ্ছে, যা শেয়ারবাজারেও অস্থিরতা বাড়িয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

বিস্তারিত...

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা নিয়ে সুখবর দিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা ইস্যুতে আরোপ করা স্থগিতাদেশ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। গত ২১ আগস্ট থেকে এ স্থগিতাদেশ আর কার্যকর নেই। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ২৮ আগস্ট হালনাগাদ করা তথ্যেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে এসব দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া সাময়িকভাবে বন্ধ করে দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।

বিস্তারিত...

ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প

ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নাকচ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নকে ‘অযৌক্তিক’ বলে মন্তব্য করেছেন তিনি।

বিস্তারিত...

নেপালে জলবিদ্যুৎকেন্দ্রের নিখোঁজ কর্মীদের সন্ধানে পাহাড়ে বিস্ফোরণ; মৃত বেড়ে ৯৫৫

নেপালের আকস্মিক বন্যায় ত্রিশূলি নদীসংলগ্ন কাদায় পূর্ণ সুড়ঙ্গের বিশাল নেটওয়ার্কে আটকা পড়া ছয় শতাধিক কর্মীর স্বজনেরা এখনও আশায় আছেন, প্রিয়জনদের হয়তো জীবিত ফিরে পাওয়া যাবে।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রে যেতে চাওয়া বাংলাদেশিদের জন্য বড় সুখবর

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা ইস্যুর ওপর আরোপ করা স্থগিতাদেশ প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির একটি ফেডারেল আদালতের রায়ের পর গত ২১ আগস্ট থেকে এই স্থগিতাদেশ আর কার্যকর নেই। ২৮ আগস্ট হালনাগাদ করা মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিস্তারিত...

১ ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদে আফগানিস্তানে মার্কিন বিনিয়োগের আহ্বান

আফগানিস্তানের খনিজ, কৃষি ও বাণিজ্য খাতে বিনিয়োগের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে তালেবান সরকার। যুক্তরাষ্ট্রের সঙ্গে কাবুলের সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টার অংশ হিসেবে এই প্রস্তাব দেওয়া হয়েছে।

বিস্তারিত...

ইরান একটি ব্যর্থ ও মৃত রাষ্ট্র: ট্রাম্প

ইরানকে একটি ‘ব্যর্থ ও মৃত রাষ্ট্র’ হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে তিনি এই কড়া মন্তব্য করার পাশাপাশি তেহরানের সার্বিক পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেন।

বিস্তারিত...

কলকাতায় শিয়ালদহ স্টেশনের বাইরে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ব্যস্ততম শিয়ালদহ স্টেশনের বাইরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩১ আগস্ট) সকালে একটি ফুড কোর্টে আগুন লাগার পর পুরো স্টেশন চত্বর ধোঁয়ায় ছেয়ে যায়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিস্তারিত...

মার্কিন হামলার পর ইরানের পালটা আঘাত, মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা

ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার পর জর্ডানে থাকা দুই মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এর ফলে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিস্তারিত...

নেপালের বন্যায় মৃত ৯০০ ছাড়াল, নিখোঁজ ৪ হাজারের বেশি

নেপালে ভয়াবহ বন্যা ও আকস্মিক ঢলে মৃতের সংখ্যা বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে। একই ঘটনায় এখনও ৪ হাজার ২০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

বিস্তারিত...

ট্রাম্পের বিশেষ দূতের দাবি: যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং উড়োজাহাজ কেনার জন্য বাংলাদেশ সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। রোববার (৩০ আগস্ট) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। সার্জিও গর বলেন, চলতি সপ্তাহেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী আরেকটি ‘অসাধারণ চুক্তি’ করেছেন। এর আওতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বেশি বোয়িং উড়োজাহাজ কেনার জন্য কয়েক বিলিয়ন ডলার ব্যয় করতে সম্মত হয়েছে।

বিস্তারিত...

মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু

লারাক দ্বীপে হামলার জবাবে জর্ডানে অবস্থিত আমেরিকান বাহিনীর ওপর হামলা করার কথা জানিয়েছে ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরানের বিভিন্ন বার্তা সংস্থায় প্রকাশিত বিবৃতিতে আইআরজিসি জানায়, আগ্রাসনকারীদের শাস্তি হিসেবে এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে কিং হুসেইন ও আল আজরাক ঘাঁটিতে।

বিস্তারিত...

ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: মার্কিন প্রেসিডেন্টের সাবেক উপদেষ্টা

প্রচলিত সামরিক উপায়ে ইরান সরকারকে উৎখাত করতে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র এবার দেশটির বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্টের সাবেক সন্ত্রাসবিরোধী উপদেষ্টা জো কেন্ট। পডকাস্টার টাকার কার্লসনকে দেওয়া

বিস্তারিত...

ইরান থেকে যুক্তরাষ্ট্রে পালিয়েছিলেন তিনি; ট্রাম্প প্রশাসন তাকে পাঠিয়ে দিয়েছে আফ্রিকায়

আমেরিকায় পৌঁছানোর পর 'নিকা' (ছদ্মনাম) ভেবেছিলেন তিনি এবার নিরাপদ।আদালত নিজ দেশে ফেরত পাঠানোর ওপর নিষেধাজ্ঞা দিলেও, আইনি ফাঁকফোকর বের করে মার্কিন সরকার নিকার মতো বহু অভিবাসীকে এমন সব তৃতীয় দেশে পাঠাচ্ছে যেখানে তারা কখ

বিস্তারিত...

‘ওরা আমাকে মেরে ফেলবে’ সিজারের আগে নারীর আর্তনাদ, সেই মা ও নবজাতকের মৃত্যু

সিজারের আগে হাসপাতালের বিছানায় কাঁদতে কাঁদতে বাঁচার আকুতি জানিয়েছিলেন ২৫ বছরের কল্পনা মিশ্র। তিনি বলেছিলেন, ‘ওরা আমাকে মেরে ফেলবে।’ শেষ মুহূর্তের সেই ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সর্বশে

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪