| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ইসরায়েলে ভারতীয় শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার

ইসরায়েলের জেরুজালেমের একটি ফ্ল্যাট থেকে এক ভারতীয় কর্মীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩১ বছর বয়সী এক ইসরায়েলি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

ইরানে নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় দুই সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে চলমান লড়াইয়ের মধ্যেই এ প্রস্তাব দিয়েছে দেশটি। ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির মাধ্যমে দেওয়া এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান।শুক্রবার (২৪ জুলাই) নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

শিক্ষার্থী আন্দোলনের মুখে ভারতের শিক্ষা সচিব বদলি

শিক্ষার্থীদের টানা আন্দোলন ও প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে ঘিরে সৃষ্ট তীব্র জনচাপের মুখে ভারতের শিক্ষা সচিব বিনীত যোশিকে পদ থেকে সরিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার তাকে পঞ্চায়েত বিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়। তার স্থলে নতুন শিক্ষা সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে নরেশ পাল গঙওয়ারকে, যিনি এর আগে কেন্দ্রীয় সরকারের মৎস্য, পশুপালন ও দুগ্ধ উৎপাদন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিস্তারিত...

মোদির ভিডিও বার্তার পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

প্রশ্নফাঁস কাণ্ডে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত বিচার নিশ্চিতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও বার্তার পর ২৭ দিনের অনশন প্রত্যাহার করেছেন বিশিষ্ট সমাজকর্মী ও পরিবেশবিদ সোনম ওয়াংচুক।

বিস্তারিত...

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

আজ থেকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)সহ ৬০টি বাণিজ্য অংশীদার দেশের ওপর নতুন আমদানি শুল্ক (ট্যারিফ) আরোপ করতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। জোরপূর্বক শ্রম (Forced Labor) প্রতিরোধে যথাযথ ব্যবস্থা না নেওয়ার অভিযোগে এসব দেশের পণ্যের ওপর ১০ ও ১২ দশমিক ৫ শতাংশ হারে শুল্ক কার্যকর হবে।

বিস্তারিত...

আবারও বেড়ে গেল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে টানা পঞ্চম দিনের মতো বেড়েছে অপরিশোধিত তেলের দাম। বৃহস্পতিবার (২৩ জুলাই) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৮.৫৯ ডলারে পৌঁছায়, যা এক মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম বেড়ে দাঁড়ায় ব্যারেলপ্রতি ৯০.২২ ডলার।

বিস্তারিত...

আল-আকসায় ঢুকে ২ হাজার ইসরায়েলির তাণ্ডব

অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে জোরপূর্বক প্রবেশ করেছেন ২ হাজার ৩০০ জনেরও বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী ও কট্টর ডানপন্থি চরমপন্থি গোষ্ঠীর সদস্যরা। ইহুদিদের একটি ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এ বছরের মধ্যে এটি অন্যতম বড় অনুপ্রবেশের ঘটনা বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

বিস্তারিত...

নতুন সামরিক কৌশলে যুদ্ধে নামতে প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণাঞ্চলের অবকাঠামো ও উপকূলীয় এলাকায় হামলা অব্যাহত রাখলে সংঘাত ‘যুদ্ধের নতুন অধ্যায়ে’ প্রবেশ করবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। একইসঙ্গে নতুন সামরিক কৌশল ও পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতির কথাও জানিয়েছে ইরানের সেনাবাহিনী।

বিস্তারিত...

আন্দোলনের ঝড় কলকাতায়, আলোচনার ডাকেও অনড় ককরোচ পার্টি

ভারতের মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদের আঁচ এসে পড়েছে কলকাতায়। দিল্লির আন্দোলনের সমর্থনে বৃহস্পতিবার (২৩ জুলাই) কলকাতার পার্ক সার্কাসের আলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেন। তবে তাদের কর্মসূচি বিশ্ববিদ্যালয় চত্বরের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ‘মহা মিছিল ও সং

বিস্তারিত...

সিকিমে সুড়ঙ্গ থেকে ২২ জনের লাশ উদ্ধার, নিখোঁজদের খোঁজে অভিযান

ভারতের সিকিমের নামচি জেলায় এনএইচপিসির তিস্তা-৬ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের পর ২২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। গত ২০ জুলাই হেডরেস টানেলে হঠাৎ সন্দেহজনক মিথেন গ্যাসের বিস্ফোরণ ও নির্গমনের ফলে এই বিপর্যয় ঘটে।

বিস্তারিত...

সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তি সই

সৌদি আরবের সঙ্গে একটি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্র। এই চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশটি একটি বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার অনুমতি পেতে যাচ্ছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

বিস্তারিত...

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সর্বশেষ নিরাপত্তা সতর্কবার্তায় পররাষ্ট্র দপ্তর বলেছে, নিরাপত্তা পরিস্থিতি এখনও জটিল এবং যে কোনো সময় অপ্রত্যাশিতভাবে উত্তেজনা আরও বাড়তে পারে।

বিস্তারিত...

প্রশ্ন ফাঁসের ঘটনায় যেসব পদক্ষেপের ঘোষণা দিলেন মোদী

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দেশজুড়ে চলমান শিক্ষার্থী বিক্ষোভ এবং সংসদে রাজনৈতিক অচলাবস্থার মধ্যে প্রথমবারের মতো এ বিষয়ে প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিস্তারিত...

যুদ্ধ থামবে, না হলে পুরো মধ্যপ্রাচ্য জড়াবে: ইরান

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দ্রুত বন্ধ না হলে পুরো অঞ্চলই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে ইরান। তেহরানের ভাষ্য, বর্তমান পরিস্থিতিতে হয় যুদ্ধ পুরোপুরি বন্ধ হবে, নয়তো সংঘাত আরও বিস্তৃত হয়ে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়বে।

বিস্তারিত...

সিআইএ স্থাপনায় ইরানি হামলায় রাশিয়ার ভূমিকা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র

উপসাগরীয় অঞ্চলে সিআইএর বিভিন্ন স্থাপনায় ইরানের ড্রোন হামলার ঘটনায় লক্ষ্যবস্তু নির্ধারণে রাশিয়া সহায়তা করেছে কি না, কিংবা উন্নত ড্রোন প্রযুক্তি সরবরাহ করেছে কি না—তা খতিয়ে দেখছেন মার্কিন গোয়েন্দা বিশ্লেষকেরা। বিষয়টি সম্পর্কে অবগত চারজন রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। জাতীয় নিরাপত্তাসংক্রান্ত সংবেদনশীল বিষয় হওয়ায় নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, রাশিয়ার সম্পৃক্ততার বিষয়ে এখনো নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। তবে হামলায় নিখুঁত লক্ষ্যভেদ, কার্যকারিতা এবং ইরানকে রাশিয়ার দীর্ঘদিনের প্রযুক্তিগত সহায়তাকে সম্ভাব্য ইঙ্গিত হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪