যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগো শহরের একটি ইসলামিক সেন্টারের মসজিদে বন্দুক হামলা চালিয়েছে ২ জন কিশোর। তাদের গুলিতে ওই ইসলামিক সেন্টারের একজন নিরাপত্তাকর্মীসহ ৩ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন।হামলাকারী ২ কিশোরের মরদেহও উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, তারা নিজেরাই নিজেদের বন্দুক দিয়ে আত্মহত্যা করেছে।
কয়েকটি আরব দেশের অনুরোধে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত নতুন সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত করেছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, বর্তমানে ইরানকে ঘিরে “গুরুত্বপূর্ণ আলোচনা” চলছে এবং একটি সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে।
পশ্চিমবঙ্গে নবগঠিত বিজেপি সরকার ধর্মভিত্তিক সব সরকারি ভাতা ও সহায়তা কর্মসূচি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার গঠনের মাত্র নয় দিনের মাথায় এ সিদ্ধান্ত নেওয়া হলো।
পাকিস্তান যদি অনতিবিলম্বে তাদের মাটিতে সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে শত্রুভাবাপন্ন অপতৎপরতা চালানো বন্ধ না করে, তবে তারা ভবিষ্যতে বিশ্বের মানচিত্রে থাকবে নাকি ইতিহাসের পাতায় হারিয়ে যাবে তা তাদেরই সিদ্ধান্ত নিতে হবে।
যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের কাছে নতুন শান্তি প্রস্তাব দিয়েছে ইরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান সেই প্রস্তাব ইতোমধ্যেই ওয়াশিংটনে পাঠানো হয়েছে বলেও জানা গেছে। সোমবার (১৮ মে) রয়টার্সকে পাকিস্তানের একটি কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
যুদ্ধ বন্ধের আলোচনা থমকে যাওয়ার প্রেক্ষাপটে ইরানকে হুঁশিয়ারি দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ক্ষণগণনা শুরু হয়ে গেছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, পাকিস্তানের অনুরোধেই ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করা হয়েছিল। সোমবার (১৮ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি।
ফুসফুসের ক্যানসার চিকিৎসায় নতুন এক সম্ভাবনার দ্বার খুলেছে ভারত। দেশটিতে প্রথমবারের মতো এমন একটি ইমিউনোথেরাপি ইনজেকশন চালু হয়েছে, যা প্রয়োগে সময় লাগে মাত্র সাত মিনিট। চিকিৎসা বিশেষজ্ঞরা মনে করছেন, এটি ক্যানসার চিকিৎসাকে আরও দ্রুত, সহজ এবং রোগীবান্ধব করে তুলতে পারে।
আমেরিকার আইডাহো অঙ্গরাজ্যের মাউন্টেন হোম এয়ারফোর্স বেসে এয়ার শো চলাকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। গতকাল রবিবার মাঝ আকাশে দুটি মার্কিন যুদ্ধবিমানের মুখোমুখি সংঘর্ষ হয়।
বেইজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর যুক্তরাষ্ট্র থেকে বছরে অন্তত ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে চীন। এ দাবি, হোয়াইট হাউসের। তথ্যটি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১৭ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, অন্যথায় তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না।
আফগানিস্তানে নতুন একটি পারিবারিক আইনের অধ্যাদেশ জারি করেছে তালেবান সরকার। যা ইসলামী আইনের নিজস্ব ব্যাখ্যা অনুসারে বিবাহ, বিবাহবিচ্ছেদ এবং বাল্যবিবাহ সংক্রান্ত নিয়মকানুন নির্ধারণ করে।
ভারতের কর্ণাটকের তুমাকুরু জেলায় এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ্যে এসেছে। এক মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ থাকা ১৭ বছরের এক কিশোরীকে তার নিজের বাবা খুন করেছেন বলে প্রমাণ পেয়েছে পুলিশ। পারিবারিক বিয়ে সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ডটি ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাত নিরসনে ইরানের দেওয়া সর্বশেষ প্রস্তাবের কঠোর জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের একাধিক সংবাদমাধ্যমের বরাতে রোববার আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, ওয়াশিংটন তেহরানকে কোনো সুনির্দিষ্ট অর্থনৈতিক বা সামরিক ছাড় দিতে রাজি হয়নি।
চরম রাজনৈতিক অস্থিরতার মাঝে ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন কিয়ার স্টারমার। সুনির্দিষ্ট সময়ে তিনি পদত্যাগ করবেন বলে ইতোমধ্যে ঘনিষ্ঠ সহযোগীদের কাছে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন ব্রিটিশ এই প্রধানমন্ত্রী। রোববার কিয়ার স্টারমারের ঘনিষ্ঠ একাধিক সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।