ভারতীয় এয়ারলাইনসের ওপর পাকিস্তানের দেওয়া নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাসের জন্য বাড়ানো হয়েছে। অর্থাৎ আগামী ২৩ আগস্ট পর্যন্ত ভারতীয় কোনো এয়ারলাইনসের প্লেন পাকিস্তানের আকাশ ব্যবহার করতে পারবে না।
পাক-আফগান সীমান্ত অঞ্চল থেকে ৫ জন ‘সম্ভাব্য আত্মঘাতী বোমা হামলাকারী’-কে গ্রেপ্তার করেছে পাকিস্তানের নিরাপত্তাবাহিনী।
ভারতীয় নার্স নিমিশা প্রিয়া যে ইয়েমেনি নাগরিককে হত্যার দায়ে মৃত্যুদণ্ডের সাজা পেয়েছেন, সেই তালাল আব্দো মাহদির ভাই বিবিসিকে বলেছেন যে মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো শাস্তিই তারা মানতে রাজি নন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পায়ের নিচের অংশ ফুলে গেছে এবং ডান হাতে চোটের দাগ দেখা গেছে বলে বলে জানিয়েছে হোয়াইট হাউজ।
ভারতের রাজধানী দিল্লির ২০টির বেশি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ই-মেইলের মাধ্যমে পাঠানো বার্তায় এই হুমকি দেওয়া হয়। এই ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।
অ্যান্টার্কটিকার গভীর থেকে উত্তোলন করা পৃথিবীর সবচেয়ে পুরনো বরফ, যার বয়স হতে পারে ১৫ লাখেরও বেশি, যুক্তরাজ্যে পৌঁছেছে। এটি গলিয়ে পৃথিবীর জলবায়ু সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আহরণ করা হবে।
ভারতে পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে বজ্রপাতে ১৯ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টা সময়সীমার মধ্যে ঘটেছে এসব প্রাণহানির ঘটনা
যুক্তরাষ্ট্র ইউক্রেনে শান্তি আনার চেষ্টা নষ্ট করে দিচ্ছে বলে অভিযোগ করেছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা দিয়েছেন, রাশিয়া যদি ৫০ দিনের মধ্যে ইউক্রেনে যুদ্ধবিরতিতে না আসে, তাহলে রাশিয়ার পণ্যে ১০০ শতাংশ শুল্ক বসানো হবে এবং যারা রাশিয়ার তেল কিনবে, তাদের ওপরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সেইসঙ্গে ইউক্রেনকে আরও অস্ত্র পাঠানোর ঘোষণাও দিয়েছেন তিনি। খবর শাফাক নিউজের।
দক্ষিণ কোরিয়ায় টানা মুষলধারে বৃষ্টিতে চারজন নিহত হয়েছেন এবং নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে ১,৩০০ জনেরও বেশি মানুষকে। কর্তৃপক্ষ সতর্ক করেছে, এই দুর্যোগপূর্ণ আবহাওয়া আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল গাজার ওপর চলমান ইসরায়েলি হামলার ভয়াবহ প্রভাব তুলে ধরেছেন। তিনি জানান, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ১৭ হাজারেরও বেশি শিশু নিহত হয়েছে। অর্থাৎ প্রতিদিন গড়ে ২৮ জন শিশু নিহত হচ্ছে। খবর মিডলইস্ট মনিটরের।
জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ২৬ জনের প্রাণহানি ঘটানো ভয়াবহ সন্ত্রাসী হামলার কয়েক মাস পর, মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে পাকিস্তান-ভিত্তিক গোষ্ঠী লস্কর-ই-তৈবার একটি পরিচিত শাখা, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)-কে বিদেশী সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করেছে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়া সাম্প্রতিক সহিংসতায় প্রায় ৬০০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩০০ জনই ধর্মীয় সংখ্যালঘু ড্রুজ গোষ্ঠীর সদস্য। এমনটাই জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক একটি পর্যবেক্ষক সংস্থা।
গত মাসে অনুষ্ঠিত শান্তি আলোচনার অংশ হিসেবে গৃহীত একটি চুক্তির আওতায় রাশিয়া বৃহস্পতিবার ইউক্রেনকে এক হাজার সেনার মরদেহ হস্তান্তর করেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এবার গাজায় খ্রিস্টানদের একমাত্র গির্জায় হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় তিনজন নিহত ও ১০ জন আহত হয়েছে।
সিরিয়া ভাঙতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। তিনি বলেছেন, সিরিয়ার দ্রুজ জনগোষ্ঠীকে অজুহাত বানিয়ে দেশটির সীমান্তবর্তী অঞ্চলে হামলা চালাচ্ছে ইসরায়েল।