মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বহুল আলোচিত কর ও ব্যয় সংক্রান্ত বিলে সই করেছেন, যা তার প্রধান নীতিগত অগ্রাধিকারগুলোকে আইনে পরিণত করেছে।
আন্তর্জাতিক আইন অনুযায়ী বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে ইরানের সশস্ত্র বাহিনী ইসরাইলকে চরম শিক্ষা দিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ২৪ জনে পৌঁছেছে। এছাড়া নিখোঁজ রয়েছে অন্তত ২৫ শিশু। শনিবার (৫ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন প্রতিরক্ষা ক্রয় কাউন্সিল (ডিএসি) ভারতীয় সেনাবাহিনীর জন্য ১.০৫ লক্ষ কোটি টাকার একাধিক উচ্চ-মূল্যের প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে ডিএসি এই অনুমোদন দিয়েছে । অনুমোদিত সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে, আর্মার্ড রিকভারি ভেহিকল, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, ত্রিসেনার (স্থল, বায়ু ও নৌ সেনা) জন্য একটি সম্মিলিত ইনভেন্টরি ব্যবস্থাপনা এবং সারফেস-টু-এয়ার মিসাইল।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাস ও তার মিত্র গোষ্ঠীর গুলিতে প্রাণ হারিয়েছেন দুই ইসরায়েলি সেনা। এরা হলেন সার্জেন্ট আসাফ জামির (১৯) এবং সার্জেন্ট ইয়াইর এলিয়াহু (১৯)।
মালয়েশিয়ায় পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ খালিদ ইসমাইল বলেন, জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় আটক বাংলাদেশিরা সিরিয়া ও বাংলাদেশে ‘ইসলামিক স্টেটের (আইএস) সেলগুলোকে’ অর্থ পাঠাত । শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের ডাউনটাউন এলাকায় একটি লাউঞ্জের বাইরে গুলিবর্ষণের ঘটনায় চারজন নিহত ও অন্তত ১৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
সরকারি তথ্য অনুযায়ী, ক্রয় ক্ষমতা সমতা (চচচ) অনুযায়ী প্রতিদিন ৩ ডলারের বিশ্বব্যাপী মানদণ্ডের ভিত্তিতে, বর্তমানে মাত্র ৫% ভারতীয় চরম দারিদ্র্যে বসবাস করে। এটি ২০১১ সালের ২৭% থেকে একটি উল্লেখযোগ্য হ্রাস নির্দেশ করে। মাত্র এক দশকে প্রায় ২৬.৯ কোটি মানুষ চরম বঞ্চনা থেকে বেরিয়ে এসেছে।
ইউক্রেনে আক্রমণের ঝাঁজ বাড়িয়ে দিল রাশিয়া। বৃহস্পতিবারই (৩ জুলাই) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনে কথা হয়েছে। কিন্তু ট্রাম্প জানিয়ে দিয়েছেন, কথোপকথনে তেমন লাভ হয়নি। ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়েই পুতিনের সঙ্গে তিনি আলোচনা করেছেন।
কয়েকদিনের একটানা ও ভারী বর্ষণের পর উত্তর ভারতের হিমাচল প্রদেশ মেঘভাঙা বৃষ্টি, আকস্মিক বন্যা এবং ভূমিধসের সঙ্গে লড়াই করছে, যেখানে অন্তত ৬৩ জন মারা গেছেন এবং আরও কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছেন।রাজ্যের সমস্ত জেলায় আগামী সোমবার, ৭ই জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজার মানুষ নিরাপদে থাকুক, তিনি এটাই চান। এমনকি গাজার বাসিন্দারা নরকের ভেতর দিয়ে গেছেন বলেও মন্তব্য করেছেন তিনি।
চার বছর আগে মার্কিন সেনা প্রত্যাহারের পর ক্ষমতা দখলকারী তালেবান কর্তৃপক্ষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলছে রাশিয়া।
ফিলিস্তিনের গাজায় গত ৪৮ ঘণ্টায় নারকীয় তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।