| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরান বিজয়ী হবে : হিজবুল্লাহ প্রধান

reporter
  • আপডেট টাইম: জুন ২৩, ২০২৫ ইং | ১৬:১৪:৪২:অপরাহ্ন  |  ২০০৯৭৭১ বার পঠিত
মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরান বিজয়ী হবে : হিজবুল্লাহ প্রধান
ছবির ক্যাপশন: হিজবুল্লাহ’র মহাসচিব শেখ নাইম কাসেম। ফাইল ছবি

ইন্টারন্যাশনাল ডেস্ক :  লেবাননের ইসলামপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ’র মহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, ‘ইসরায়েলি শাসনব্যবস্থা এবং মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ইসলামী প্রজাতন্ত্র ইরান বিজয়ী হবে।’

সোমবার লেবাননের গণমাধ্যমের বরাতে ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ এ খবর দিয়েছে। পত্রিকাটি জানায়, ‘লেবাননের গণমাধ্যমের সাথে কথা বলার সময় শেখ কাসেম সোমবার বলেছেন, ‘যেহেতু ইরান ন্যায়সঙ্গত এবং আক্রমণের শিকার হয়েছে, তাই তারা বিজয়ী হবে।’

হিজবুল্লাহ প্রধান আরও বলেন, ‘ইরান একজন ওয়ালি ফাগিহের ( ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি) নেতৃত্বে রয়েছে। যিনি একজন সাহসী এবং তার দেশকে শক্তিশালী ও গর্বিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি বলেন, ‘ইসলামী বিপ্লবের নেতা, যিনি ইসলামী বিশ্বে সম্মানিত এবং যদি আগ্রাসকদের দ্বারা লক্ষ্যবস্তু হন, তাহলে এর পরিণতি সমগ্র বিশ্বের জন্য ভয়াবহ হবে ‘

কাসেম সতর্ক করে বলেছেন, , ‘ইরানি জাতি তার নেতার পিছনে ঐক্যবদ্ধ। এই আগ্রাসন অব্যাহত রাখার প্রভাব সমগ্র বিশ্বের উপর পড়বে।’


রিপোর্টার্স ২৪/এমবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪