ইসরায়েলকে লক্ষ্য করে ইরান আবারও বড় ধরণের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। এর পরিপ্রেক্ষিতে ইসরায়েলজুড়ে বাসিন্দাদের সুরক্ষিত স্থানে যেতে বলা হয়েছে।
ইরানে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এর জবাবে পাল্টা হামলা শুরু করেছে ইরানও। মধ্যপ্রাচ্যে ক্রমেই ঘনাচ্ছে উত্তেজনার মেঘ। এর মধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ওমান সাগরে একটি বিট্রিশ গুপ্তচর জাহাজকে আটকে দিয়েছে ইরানের নৌবাহিনীর সদস্যরা। শুধু আটকে দিয়ে ক্ষান্ত হয়নি দিক পরিবর্তন করতেও বাধ্য করেছে তারা।
মাত্র এক ঘণ্টায় ইসরায়েলের ১০টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইউক্রেন বিষয়ে টেলিফোনে আলাপ করেছেন বলে জানিয়েছে ক্রেমলিন।
ইসরায়েলে শিগগিরই ভয়াবহ হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইরান। আল–জাজিরার খবরে বলা হয়, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের ধ্বংসাত্মক হামলা চালানো হবে।
ইসরায়েলের আয়রন ডোম বিমান প্রতিরক্ষাব্যবস্থাকে ব্যর্থ করে তেল আবিবে অবস্থিত প্রতিরক্ষা সদর দপ্তরে হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে ইরান। শনিবার ভোরে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইরান বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা এখনো ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে। বিবিসির খবরে জানা যায়, প্রায় দেড় ঘণ্টা আগে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র এফি ডেফরিন বলেন, গত ২৪ ঘণ্টায় ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুর ওপর ১৫০টিরও বেশি হামলা চালানো হয়েছে।
মধ্যপ্রাচ্যের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ইসরায়েল কর্তৃক ইরানের উপর নজিরবিহীন হামলার মাত্র কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র নীরবে শত শত হেলফায়ার ক্ষেপণাস্ত্র ইসরায়েলে সরবরাহ করেছে। যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে গভীর সমন্বয় এবং মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে নতুন জটিলতার ইঙ্গিত দিচ্ছে।
ইরান যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সকে সতর্ক করেছে যে, যদি তারা তেহরানের ইসরায়েলে হামলা বন্ধ করতে হস্তক্ষেপ করে, তবে এই অঞ্চলে তাদের ঘাঁটি ও জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে।
কুড়িগ্রাম সীমান্তের ওপারে ভারতের আসামের ধুবরি জেলা। সেখানে ‘দুষ্কৃতকারীদের’ দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি বলেছেন, ধুবরি জেলায় রাতে দেখামাত্র গুলি করতে নির্দেশ দেওয়া হয়েছে। যারাই পাথর ছুড়বে, তাদের লক্ষ্য করে গুলি চালানো হবে।
ইরানের একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা বলেছেন, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানের সময় কমপক্ষে ১৫০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তাদের ক্ষেপণাস্ত্র। এর মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশলগত সামরিক ঘাঁটিও রয়েছে।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছেন, “এই অশুভ, ঘৃণ্য এবং সন্ত্রাসী জায়নবাদীদের শক্ত জবাব দেওয়ার সময় এসেছে এবং আল্লাহর ইচ্ছায় আমরা তা দেবো। তাদের প্রতি কোনো দয়া দেখানো হবে না। জায়নবাদীদের জীবন নিশ্চিতভাবে কঠিন এবং তিক্ত করে তোলা হবে। যে ঘৃণ্য অপরাধ তারা করেছে, এরপর তারা আর নিরাপদে পালিয়ে যেতে পারবে না।”