| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংরক্ষিত নারী আসনে ৫০ এমপির গেজেট প্রকাশ

reporter
  • আপডেট টাইম: মে ০২, ২০২৬ ইং | ০৮:২০:২৬:পূর্বাহ্ন  |  ১১৬৩ বার পঠিত
সংরক্ষিত নারী আসনে ৫০ এমপির গেজেট প্রকাশ

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচিত সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গেজেট অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের মনোনীত প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

সংসদের মোট ৫০টি সংরক্ষিত নারী আসন আসনসংখ্যার অনুপাতে বণ্টন করা হয়েছে। এর মধ্যে বিএনপি পেয়েছে ৩৬টি আসন, জামায়াত-এনসিপি জোট পেয়েছে ১৩টি এবং স্বতন্ত্র জোট পেয়েছে ১টি আসন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, যাচাই-বাছাই শেষে গত ২৬ এপ্রিল চূড়ান্ত বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। পরে গেজেট প্রকাশের মাধ্যমে তাদের সংসদ সদস্য হিসেবে ঘোষণা দেওয়া হয়।

বিএনপির মনোনীতদের মধ্যে ঝালকাঠির নবাব পরিবারের সন্তান হিসেবে পরিচিত জীবা আমিনা খান সংরক্ষিত নারী আসনে এমপি নির্বাচিত হয়েছেন। তিনি বিএনপির নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি এবং ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

একইভাবে ১১-দলীয় জোটের মনোনীত প্রার্থী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. মাহমুদা আলম মিতু সংরক্ষিত আসনে এমপি নির্বাচিত হয়েছেন। তার পৈতৃক বাড়ি ঝালকাঠি-১ আসনের কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া গ্রামে। তিনি শাহাবুদ্দিন মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।

পারিবারিক পরিচয়ে জানা যায়, তার দাদা আমজাদ হোসেন তিনবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। শৈশব ও শিক্ষাজীবনের বড় অংশ তিনি ঝালকাঠি ও বরিশালে কাটিয়েছেন।

সংরক্ষিত আসনে নির্বাচিত এই দুই নারী এমপি আশা প্রকাশ করেছেন, তারা সংসদে ঝালকাঠির উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং স্থানীয় সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪