| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

একবার জীবন পেয়ে সেই স্লগ সুইপের ফাঁদেই মুশফিক

জুটি দরকার,দল বিপদে। কিন্তু মুশফিক প্রিয় স্লগ সুইপের লোভ সামলাতে পারলেন না। ৮ রানে একবার জীবন পেলেও এবার আর বাঁচলেন না অভিজ্ঞ এই ব্যাটার। ১৬০ রানে ৬ উইকেট হারালো বাংলাদেশ।

বিস্তারিত...

মিয়ানমারে পৌঁছেই জিমে রাংলাদেশ নারী ফুটবল দল

প্যারিস অলিম্পিকে নারী ফুটবলের বাছাইয়ে বাংলাদেশের খেলা পড়েছিল মিয়ানমারে। আর্থিক কারণ দেখিয়ে সাফ চ্যাম্পিয়ন সাবিনাদের মিয়ানমারে পাঠায়নি বাফুফে। ফলে ২০২৩ সালের এপ্রিলে সাবিনা খাতুনদের মিয়ানমার সফরে যাওয়া হয়নি। এবার এশিয়ান কাপ বাছাই খেলতে মিয়ানমারের ইয়াঙ্গুনে পৌঁছেছেন ঋতুপর্ণারা।

বিস্তারিত...

কীর্তি গড়া জোড়া সেঞ্চুরিতে ২১ ধাপ উন্নতি শান্তর

গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে জোড়া সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এবার তার সেই কীর্তির পুরস্কার মিলেছে আইসিসি র‌্যাংকিংয়ে। টেস্ট ব্যাটারদের তালিকায় এক লাফে ২১ ধাপ এগিয়ে এসেছেন শান্ত।

বিস্তারিত...

কলম্বোয় বৃষ্টি শেষে খেলা আবার শুরু

কলম্বো টেস্টের প্রথম দিনে ৩৩.২ ওভারের খেলা শেষে নেমেছিল বৃষ্টি। টস জিতে ব্যাট করতে নেমে বৃষ্টির শুরুর আগে ৪ উইকেটে ৯০ রান করেছিল বাংলাদেশ। প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার ফের খেলা শুরু হউসব

বিস্তারিত...

হৃদয়ের কথা শুনে’ নেইমারের নতুন চুক্তি

রাজপুত্র রয়ে যাচ্ছে—সাম্প্রতিক এক সোশ্যাল মিডিয়া পোস্টে এই ক্যাপশনেই ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস নিশ্চিত করেছে, নেইমার তাদের ক্লাবেই থাকছেন। ছয় মাসের প্রাথমিক চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন করে চুক্তি করেছে উভয় পক্ষ। ফলে বছরের শেষ পর্যন্ত শৈশবের ক্লাবেই দেখা যাবে ব্রাজিলিয়ান তারকাকে।

বিস্তারিত...

২ রানে ২ উইকেট হারিয়ে হঠাৎ বিপদে বাংলাদেশ

কলম্বো টেস্টের প্রথম দিনের মধ্যাহ্নবিরতি থেকে ফিরেই ২ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। মাত্র ২ রানের ব্যবধানে সেট ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও সাদমান ইসলামের উইকেট খুইয়ে হঠাৎ বিপদে পড়েছে সফরকারীরা।

বিস্তারিত...

রানআউট থেকে বেঁচে মধ্যাহ্নভোজে সাদমান-শান্ত

সাদমান ইসলাম ৪৩ রান আর নাজমুল হোসেন শান্ত ৭ রানে অপরাজিত থেকে মধ্যাহ্নভোজে গেছেন।

বিস্তারিত...

হামজা এই মৌসুমে কোথায় খেলবেন ?

আগামী ২০২৫-২৬ মৌসুমে কোথায় দেখা যাবে বাংলাদেশের এই তারকা ফুটবলারকে—তা এখনো নিশ্চিত নয়

বিস্তারিত...

দ্বিতীয় টেস্টেও টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

এই স্টেডিয়ামে সর্বশেষ টেস্ট অনুষ্ঠিত হয়েছিল ২০২৪ সালের ফেব্রুয়ারিতে। ওই ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে ১০ উইকেটে হেরেছিল আফগানিস্তান।

বিস্তারিত...

চতুর্থ ইনিংসে ৩৭১ তাড়া, ডাকেট-ক্রাউলির রেকর্ড জুটিতে চাপে ভারত

টেস্টের চতুর্থ ইনিংসে ৩৭১ রানের লক্ষ্য দিয়েও স্বস্তিতে থাকতে পারছে না ভারত। কারণ প্রতিপক্ষ ইংল্যান্ড এখনও কোনো উইকেট না হারিয়েই ১৮১ রান তুলেছে। রেকর্ড জুটি বেঁধেছেন দুই ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রাউলি। ১৫ বছরের পুরোনো এক রেকর্ড গড়ে ডাকেট ইতোমধ্যে সেঞ্চুরিও পূর্ণ করেছেন। তবে ব্যাকফুটে থাকা ভারতের সহায় হয়ে অঝোর ধারায় বৃষ্টি নেমেছে হেডিংলির আকাশে।

বিস্তারিত...

বাংলাদেশ নারী ফুটবল দলের ফিজিওর মোবাইল ও টাকা চুরি

বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের ফিজিও লিপার ব্যাগ থেকে টাকা ও মোবাইলফোন খোয়া গেছে। মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে দলের অনুশীলন চলাকালে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

মিরাজকে হুমকি মনে করছে না :অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা

শারীরিক অসুস্থতার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে মেহেদী হাসান মিরাজকে ছাড়াই খেলেছে টাইগাররা । সবকিছু ঠিক থাকলে আগামীকাল কলোম্বোতে শেষ টেস্ট দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন টাইগার অলরাউন্ডার। শ্রীলঙ্কা দলের জন্য মিরাজ হুমকি হবে কি না এমন প্রশ্নের জবাব দিলেন লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা।

বিস্তারিত...

মারা গেছেন ভারতের সাবেক স্পিনার দোশী

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ভারতের সাবেক ক্রিকেটার দিলীপ দোশী। সোমবার (২৩ জুন) লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৭ বছর।

বিস্তারিত...

মেসির জন্মদিনে জয় না পেলেও শেষ ষোলোতে মায়ামি

জন্মদিনে জয় দিয়ে দিনটি স্মরণীয় করে রাখতে না পারলেও দিনটি শেষ হয়েছে সাফল্য দিয়েই—ক্লাব বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে মেসির দল ইন্টার মায়ামি

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪