ইনফোবে-এর তথ্য অনুযায়ী, লিওনেল মেসির বাবা ও এজেন্ট জর্জ মেসি গত রাতে রোজারিওর একটি ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। রাত আনুমানিক ১০ টার দিকে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬৮ বছর এবং তিনি বেশ কিছু দিন ধরে এক দীর্ঘস্থায়ী অসুস্থতার সাথে লড়াই করছিলেন।
ত্রিদেশীয় সিরিজে ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকা (ইউএসএসএ) দলকে ৭ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ইমার্জিং দল। টানা দ্বিতীয় জয়ে ৪ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠেছে তারা। শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হবে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। আগে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছিল ইউএসএসএ।
নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। একই সঙ্গে দেশের মাটিতে বিদায়ী সিরিজ খেলা ও ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে অংশ নেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে বডি শেমিংয়ের শিকার হওয়া দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজের পাশে দাঁড়িয়েছেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। ঘটনার সূত্রপাত ব্রাজিলের সাংবাদিক মার্সি
ফিফার বাণিজ্যিক ভবিষ্যৎ নিয়ে বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনা বাতিল করে ভুল স্বীকার করেছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বকাপসহ বিভিন্ন টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগের সুযোগ তৈরির প্রস্তাব প্রত্যাহার করে তিনি আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন।
নতুন মৌসুম শুরুর আগে চ্যাম্পিয়নস লিগের দুটি গুরুত্বপূর্ণ নিয়মে পরিবর্তন এনেছে উয়েফা। হলুদ কার্ডের কারণে নিষেধাজ্ঞার বিধি শিথিল করার পাশাপাশি স্টেডিয়ামের বড়
দীর্ঘ নয় বছরের গৌরবময় অধ্যায়ের ইতি টেনে লিভারপুলকে বিদায় জানালেন মোহাম্মদ সালাহ। অ্যানফিল্ডে অসাধারণ সাফল্যে ভরা ক্যারিয়ার শেষে এবার নতুন চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন মিসরের এই তারকা ফরোয়ার্ড।
২০২৬ বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে না পারলেও লিওনেল স্কালোনির দলকেই আর্জেন্টিনার ইতিহাসের সেরা দল বলে মনে করেন দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ে। এএফএর স্পনসর ডে অনুষ্ঠানে তাপিয়া বলেন, ‘পাঁচটি ফাইনাল খে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গলফ খেলতে বেশ ভালোবাসেন, সেটি নতুন কোনো খবর নয়। তবে গলফ কোর্সে তার ‘জালিয়াতি’ বা প্রতারণার অভিযোগও বেশ পুরোনো। সপ্তাহান্তে নিজের মালিকানাধীন ক্লাবেই আবারও বিতর্কিতভাবে ট্রফি জেতার দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি।
বিশ্বকাপ ফুটবলসহ অন্যান্য টুর্নামেন্টের বাণিজ্যিক শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার বিতর্কিত পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর চরম সংকটে পড়েছেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো। নিজের গদি বাঁচাতে এবং পুনর্নির্বাচনের জন্য সমর্থন জোগাতে এখন তিনি তার অন্যতম ঘনিষ্ঠ বন্ধু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শরণাপন্ন হতে যাচ্ছেন।
উন্নত জীবনযাপনের আশায় আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিকদের সাগরপাড়ি দিয়ে ইউরোপে পাড়ি জমানোর বিষয়টি নতুন কিছু নয়। একই পন্থা অনুসরণ করেছিলেন মরক্কোর নারী ফুটবলার ফাতেন বিন ওমর আল আজিজি। কিন্তু স্প্যানিশ এনক্লেভ সিউতায় পৌঁছানোর চেষ্টাকালে প্রাণ হারান তিনি।
শুধুমাত্র একটা প্রীতি ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন ১৫ বছর বয়সী মিকায়েল লিয়ান্দ্রো। কিন্তু সেই খেলার মাঝেই গুলির শিকার হয়ে প্রাণ হারালেন ব্রাজিলের এই তরুণ ফুটবলার। শনিবার দেশটির আলাগোয়াস অঙ্গরাজ্যের রাজধানী মাসেও শহরের পন্তাল দা বাররা এলাকায় ঘটে এই মর্মান্তিক ঘটনা।
প্রায় ২০ বছর আগে ইতালির বিপক্ষে ২০০৬ বিশ্বকাপ ফাইনালেই ফুটবলার হিসেবে শেষবার মাঠে নেমেছিলেন জিনেদিন জিদান। সেই ম্যাচের হেডবাট, লাল কার্ড আর অপূর্ণ বিদায়ের স্মৃতি আজও ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায়। ভাগ্যের কী নির্মম পরিহাস, ফ্রান্সের কোচ হিসেবে নিজের প্রথম হোম ম্যাচেও প্রতিপক্ষ সেই ইতালিই। আর সেই ঐতিহাসিক পুনর্মিলন ঘিরে সমর্থকদের উন্মাদনা এতটাই তুঙ্গে যে ম্যাচের সব টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে।
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা থেকে ফিফা পিছু হটলেও সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওপর চাপ কমছেই না। এবার উয়েফার সঙ্গে সুর মিলিয়ে সরাসরি ফিফার বর্তমান নেতৃত্বের পুনর্মূল্যায়ন ও কঠোর পর্যালোচনার দাবি জানিয়েছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোট কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার লিটন কুমার দাস। শনিবার (১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করে বিসিবি। বাম পায়ের কাফে চোটের কারণে গত জুন থেকে মাঠের বাইরে ছিলেন ৩১ বছর বয়সী এই ব্যাটার। পুনর্বাসন প্রক্রিয়ায় সন্তোষজনক অগ্রগতি হওয়ায় তাকে প্রথম টেস্টের দলে রাখা হয়েছে।