মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর দেশটির পরবর্তী নেতা নির্বাচনে আমার ব্যক্তিগতভাবে যুক্ত থাকা উচিত। অ্যাক্সিওসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ছাড়া ইরান যদি কোনো উত্তরসূরি নিয়োগের চেষ্টা করে, তবে তারা কেবল সময় নষ্ট করবে।
ভারতের উত্তর–পূর্বাঞ্চলে প্রশিক্ষণ মিশনে থাকা একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে কার্বি আংলং জেলা, আসাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।
ইউক্রেনের থেকে নাকি আমেরিকা সাহায্য চেয়েছে। এমনই দাবি করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই নিয়ে জেলেনস্কি একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন।
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) শিরোপা জয়ের উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার হোয়াইট হাউসে সংবর্ধনা পেয়েছে ইন্টার মিয়ামি দল। অনুষ্ঠানে দলের অধিনায়ক লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে একটি স্বাক্ষর করা গোলাপি ফুটবল উপহার দেন।
মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন বিমান হামলা বন্ধের একটি প্রস্তাব রিপাবলিকান সদস্যদের ভোটে
নেপালে আজ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস (HoR) বা প্রতিনিধি সভার নির্বাচন দেশজুড়ে অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী,
ইসরায়েল বাহিনীর মুখপাত্র নাদাভ শোসানির দাবি, ক্ষেপণাস্ত্রের সঙ্গে ক্লাস্টার বোমা জুড়ে দিয়ে ইসরায়েলে হামলা চালাচ্ছে ইরান। ইচ্ছাকৃত ভাবেই এই বোমার ব্যবহার করা হচ্ছে বলেও দাবি তার। ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে হামলায় ‘ক্লাস্টার বোমা’ ব্যবহার করা হচ্ছে ইরানের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলল ইসরায়েল বাহিনী আইডিএফ।
ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করার প্রস্তাব মার্কিন সিনেটে পাস হয়নি। রিপাবলিকানদের বিরোধিতায় বুধবার সিনেটে উত্থাপিত প্রস্তাবটি ৪৭-৫২ ভোটে বাতিল হয়ে যায়।
ইরান বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। হামলার ফলে লাখো ইসরায়েলি বোমা থেকে সুরক্ষা পেতে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। রয়টার্স জানায়, ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থার বরাত দিয়ে এএফপি জানিয়েছে, এ হামলায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এএফপির প্রতিবেদকরা জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন।
কুয়েতে হামলায় নিহত ষষ্ঠ মার্কিন সেনার নাম–পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। নিহত এই সেনার নাম রবার্ট এম মারজান (৫৪) বলে মনে করছে পেন্টাগন।চিফ ওয়ারেন্ট অফিসার–৩ পদমর্যাদার কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা তিনি।
বুধবারের সংবাদ সম্মেলনে ইরানের যুদ্ধ কতদিন স্থায়ী হতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, আপনি বলতেই পারেন যে এই যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে, কিন্তু এটা ৬ সপ্তাহ (স্থায়ী) হতে পারে হতে পারে, ৮ সপ্তাহ হতে পারে এমনকি ৩ সপ্তাহ ধরেও চলতে পারে।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব হিউস্টনের এই লেকচারার আলজাজিরাকে বলেন, যদি হরমুজ প্রণালি দিয়ে আসা তেলের অর্ধেকও বন্ধ হয়ে যায়, তাহলে তেলের দাম একটা সময়ে প্রতি ব্যারেল ১৫০ ডলারে উঠে যেতে পারে। মার্কিন নৌবাহিনী এই প্রণালি দিয়ে চলাচল করা ট্যাংকারগুলোকে আর পাহারা দিতে না পারায় এমন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানের পঞ্চম দিনে ইরানে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। টানা বিমান হামলা ও পাল্টাপাল্টি আক্রমণের মধ্যে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ছে। বুধবার (৪ মার্চ) ইরানের রাজধানী তেহরান ছাড়াও পবিত্র শহর কোম, ইসফাহান এবং দেশটির পশ্চিমাঞ্চলের বিভিন্ন নিরাপত্তা স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে। ইসরায়েল জানিয়েছে, এসব হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর অধীন আধাসামরিক সংগঠন ‘বাসিজ’ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ডের স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করা হয়েছে। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরসিপি) দাবি করেছে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি-বাণিজ্য নৌপথ হরমুজ প্রণালী এখন তাদের ‘পূর্ণ নিয়ন্ত্রণে’ রয়েছে।