| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

তেহরানের বিমানবন্দরে বিস্ফোরণ, পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

তেহরানের প্রধান বাণিজ্যিক বিমানবন্দরে বিস্ফোরণের পর সেখানকার টারমার্কে পুড়ে যাওয়া বিমান দেখা যাচ্ছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এর আগে ইসরায়েল নতুন করে আরও হামলার তথ্য দিয়েছিল। তেহরানের অধিবাসীরা বিবিসি ফার্সিকে বলেছে , সবশেষ রাতটি ছিল তাদের কাছে সবচেয়ে ভয়াবহ যেখানে প্রতি ঘণ্টায় হামলা হয়েছে।

বিস্তারিত...

হরমুজ প্রণালী খোলা, তবে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য নয় : ইরান

ইরানের প্রতিরক্ষা বাহিনীর এলিট শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপীয় দেশগুলো এবং তাদের মিত্র-সমর্থকদের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।যেসব দেশ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মিত্র নয়, সেসব দেশের জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচলে কোনো বাধা নেই।

বিস্তারিত...

তেহরানে নতুন করে ইসরায়েলি হামলা, পাল্টা জবাব ইরানের

ইরানের রাজধানী তেহরানে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। শনিবার (৭ মার্চ) বাংলাদেশ সময় ভোরে ইসরায়েলি বাহিনী শহরটিতে আবারও হামলা শুরু করে।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কুটনীতির পথে ফেরে আসার আহ্বান পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপের পর ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করে বিবৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই বিবৃতিতে ইরানে যত দ্রুত সম্ভব যুদ্ধ-সহিংসতা বন্ধ করতে এবং কূটনীতির পথে ফিরে আসতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন তিনি।

বিস্তারিত...

মার্কিন বাহিনীর ওপর হামলা চালাতে ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া

মস্কোর পাশাপাশি চীনও ইরানকে আর্থিক সাহায্য, যন্ত্রাংশ ও মিসাইলের যন্ত্রাংশ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করা হয়েছে সিএনএনের প্রতিবেদনে।মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর ওপর হামলা চালাতে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করছে রাশিয়া। দ্য ওয়াশিংটন পোস্ট ও সিএনএনের প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। এ ঘটনার জেরে ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের সম্পর্কে চিড় ধরতে পারে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

বিস্তারিত...

তেহরানে প্রাথমিক বিদ্যালয়ে হামলার অভিযোগ ইরানের

ইরানের রাজধানী তেহরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার অভিযোগ তুলেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য জানিয়েছেন।

বিস্তারিত...

পাকিস্তান–আফগান সীমান্তে তীব্র সংঘর্ষ, বাস্তুচ্যুত এক লাখের বেশি মানুষ: জাতিসংঘ

পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একাধিক স্থানে তীব্র গোলাগুলির ঘটনা ঘটেছে। চলমান এই সংঘাতে এক সপ্তাহে এক লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

বিস্তারিত...

তেল-গ্যাসের দাম বাড়লে বাড়ুক: ট্রাম্প

বৃহস্পতিবার (৫ মার্চ) রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকার চলাকালে জ্বালানি গ্যাসের দামবৃদ্ধি সম্পর্কে প্রশ্ন করা হয়েছিলো প্রেসিডেন্ট ট্রাম্পকে। উত্তরে তিনি বলেছেন, গ্যাসের দাম যদি বাড়ে তো বাড়ুক।

বিস্তারিত...

খামেনির জন্য তৈরি করা ‘ভূগর্ভস্থ বাঙ্কার’ ধ্বংসের দাবি ইসরায়েলের

ইরানের একটি ‘ভূগর্ভস্থ বাঙ্কার’ ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্য ওই বাঙ্কার তৈরি করা হয়েছিল। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের সাবেক সর্বোচ্চ নেতার ব্যবহারের জন্য পরিকল্পিত একটি ভূগর্ভস্থ বাঙ্কার ৫০টি ইসরায়েলি ফাইটার জেটের হামলায় ধ্বংস হয়ে গেছে।

বিস্তারিত...

তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন শহর থেকে আসছে বিস্ফোরণের শব্দ

ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার সকাল থেকেই ইসরায়েলের বিভিন্ন প্রান্ত থেকে বড় ধরনের বিস্ফোরণের শব্দ আসছে।

বিস্তারিত...

ইরানে অ্যাম্বুলেন্স স্টেশন ও খেলার মাঠে বিমান হামলা, নিহত ২০

ইরানের শিরাজ শহরের উপশহর জিবাশহরে একটি অ্যাম্বুলেন্স স্টেশন এবং একটি খেলার মাঠে বিমান হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) রাতের এই হামলায় আরও ৩০ জন গুরুতর আহত হয়েছেন বলে ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হামলাটি সরাসরি একটি অ্যাম্বুলেন্স স্টেশনে আঘাত হানে, যেখানে কর্তব্যরত অবস্থায় ২ জন স্বাস্থ্যকর্মী (অ্যাম্বুলেন্স পার্সোনেল) প্রাণ হারান।

বিস্তারিত...

আমেরিকার শর্তসাপেক্ষ অনুমতিতে ভারত আসছে রাশিয়ান তেল, শুরু রাজনৈতিক বিতর্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ বৃহস্পতিবার ভারতের জন্য রাশিয়ান তেল আমদানি শর্তসাপেক্ষভাবে অনুমোদন দিয়েছে। আগামী ৩০ দিনের জন্য এই অনুমতি কার্যকর থাকবে। এই পদক্ষেপ আন্তর্জাতিক বাজারে তেলের অস্থিরতা নিয়ন্ত্রণ এবং ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার কারণে হরমুজ প্রণালীর ঝুঁকি কমানোর জন্য নেওয়া হয়েছে।

বিস্তারিত...

ট্রাম্পকে অবশ্যই ইরানের সঙ্গে আলোচনা করতে হবে: ব্রিটিশ প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়তে থাকলেও যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবশ্যই ইরানের সঙ্গে আলোচনা করতে হবে। তার মতে, চলমান সংকট কমাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা ও সমঝোতাই সবচেয়ে কার্যকর পথ।

বিস্তারিত...

ইসরায়েলের ওপর অত্যাধুনিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি ইরানের

ইরান একটি দীর্ঘস্থায়ী ও দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং চলমান সংঘাতের পরবর্তী ধাপে তারা এমন কিছু উন্নত ও অত্যাধুনিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছে যা আগে কখনো ব্যবহার করা হয়নি। এমন তথ্য জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ।

বিস্তারিত...

মার্কিন স্থল অভিযান মোকাবেলায় আমরা প্রস্তুত : ইরানের নিরাপত্তা-প্রধান

ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তা আলি লারিজানি জোর দিয়ে বলেন, তার দেশ যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যেকোনো আক্রমণ মোকাবিলায় ‘পুরোপুরি প্রস্তুত’। আল জাজিরা জানায়- তিনি অঙ্গীকার করেন, মার্কিন সেনারা ইরানে প্রবেশ করলে তাদের বন্দি করা হবে এবং হত্যা করা হবে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪