পেনসিলভানিয়ার স্টেট স্ট্রিটে এক ব্যক্তি তার পোষা কুকুরের কারণে দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হয়েছেন। ৫৩ বছর বয়সী ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। স্থানীয় সময় রাত ১১টা ১৩ মিনিটে তার ছেলে ৯১১-এ ফোন করে গুলিবিদ্ধ ব্যক্তির তথ্য দেয়।
যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে ৩৩ কোটি ডলারের অস্ত্রসহ যুদ্ধবিমান ও যন্ত্রাংশ বিক্রির অনুমোদন দিয়েছে। চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর এটি প্রথম বড় অস্ত্র লেনদেন, যা তাইপের কৃতজ্ঞতা ও বেইজিংয়ের ক্ষোভ ডেকে এনেছে।-খবর রয়টার্সের
বিহারের বিধানসভা নির্বাচনের ফলাফলে ভারতের কংগ্রেস নেতা ও সাবেক সভাপতি রাহুল গান্ধী গভীর হতাশা প্রকাশ করেছেন। শুক্রবার রাতে ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পর এক্সে পোস্ট করা বার্তায় তিনি বলেন, “বিহারের লাখ লাখ ভোটার, যারা মহাগাঠবন্ধন জোটের প্রার্থীদের ভোট দিয়েছেন। তাদের প্রতি অন্তরের গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। তবে এই ফলাফল সত্যিই বিস্ময়কর। আমরা এমন একটি নির্বাচনে জয় লাভ করতে পারিনি যা শুরু থেকেই সুষ্ঠু ছিল না।
ভারতের কাশ্মীর উপত্যকায় আবারও ভয়াবহ বিপর্যয়। শ্রীনগরের নওগাম থানায় জব্দ করা বিপুল পরিমাণ বিস্ফোরক পরীক্ষা করার সময় রাতে ঘটে ভয়ানক বিস্ফোরণ। এতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৯ জন, আর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৯ জন। নিহতদের অধিকাংশই পুলিশের সদস্য, ফরেনসিক টিমের কর্মকর্তা এবং শ্রীনগর প্রশাসনের দুজন উচ্চপদস্থ কর্মচারী।
বিহারে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট বিধানসভা নির্বাচনে যে বিপুল সাফল্য পেয়েছে, তা ভারতের জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। আর সেই বিজয়কে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঙ্গিত দিয়েছেন। পরবর্তী লক্ষ্য পশ্চিমবঙ্গ। তাঁর দাবি, বিহারের জয়ের ধারাই ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপিকে বিজয়ের পথে এগিয়ে নেবে।
মঙ্গল গ্রহে মহাকাশযান পাঠাল নাসা। বৃহস্পতিবার এই মহাকাশ যানের সফল উৎক্ষপণ হয়েছে। আমেরিকার প্রযুক্তি সংস্থা ব্লু অরিজিন ও অ্যামাজনের কর্ণধার জেফ বেজোস। বৃহস্পতিবার নিউ গ্লেনের সফল উৎেক্ষপণ হয়। আমেরিকার মহাকাশচারী জন গ্লেনের নামানুসারে রকেটটির নামকরণ করা হয়েছে। মঙ্গলের কক্ষপথে দুইটি অরবিটর রেখে রকেটটি আবার পৃথিবীতে ফিরে এসেছে।
দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় মহাকাশে অবস্থান শেষে নিরাপদে পৃথিবীতে ফিরেছেন চীনের শেনচৌ–২০ মিশনের তিন নভোচারী। শুক্রবার বেইজিং সময় বিকেল ৪টা ৪০ মিনিটে শেনচৌ–২১ মহাকাশযানের রিটার্ন ক্যাপসুল উত্তর চীনের ইনার মঙ্গোলিয়ার তোংফেং ল্যান্ডিং সাইটে অবতরণ করে। এরপর পর্যায়ক্রমে ক্যাপসুল থেকে বের করে আনা হয় তিন নভোচারীকে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার তাঁর দল ও জোটের জন্য দেশের দরিদ্রতম রাজ্য বিহারের একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক নির্বাচনে এই বিজয়কে অভিনন্দন জানিয়েছেন।
ইন্দোনেশিয়ার মধ্য জাভা প্রদেশের সিলাকাপ জেলায় ভয়াবহ ভূমিধস ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হওয়া টানা ভারী বৃষ্টিপাতে মাজেনাংয়ের সিবেউনিং, সিবাদুয়ুত ও তারাকান গ্রামের বাড়িঘরগুলো ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়। এতে অন্তত দুজন নিহত হয়েছেন এবং আরও অন্তত ২১ জন আহত বা নিখোঁজ রয়েছেন।
টানা দুই বছরের ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, এখন পর্যন্ত গাজার অন্তত ২ লাখ ৮২ হাজারের বেশি বাড়িঘর পুরোপুরি ধ্বংস কিংবা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়ি-বাড়ি ধ্বংসযজ্ঞের এই প্রকোপে শীত নামার আগেই লাখ লাখ ফিলিস্তিনি বাধ্য হয়েছেন তাঁবুকে একমাত্র আশ্রয় বানাতে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সম্পূর্ণরূপে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে লেখা এক চিঠিতে তিনি এ আহ্বান জানান। ট্রাম্প তার চিঠিতে উল্লেখ করেন, নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান মামলাগুলো রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত ও অযৌক্তিক। তিনি ইসরায়েলের বিচারব্যবস্থার স্বাধীনতাকে “সম্পূর্ণভাবে শ্রদ্ধা” করেন বলেও জানান, তবে তার মতে, এসব মামলা রাজনৈতিক প্রতিশোধের ফল।
পেরুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ডাবল-ডেকার একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৪ জন। বুধবার ভোরে দক্ষিণ পেরুর পানামেরিকানা সুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি।
ডেমোক্র্যাটেরা বুধবার একগুচ্ছ ইমেল প্রকাশ করে দাবি করে বলেছেন, সেগুলি এপস্টিনের লেখা ইমেল। তাঁদের
জর্জিয়ায় আজারবাইজান সীমান্তের কাছে তুরস্কের একটি সামরিক পরিবহন উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে বিমানটিতে থাকা ২০ জন সেনার সবাই নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) আজারবাইজানের গানজা শহর থেকে উড্ডয়নের পর তুরস্কের সি-১৩০ কার্গো উড়োজাহাজটি জর্জিয়ার আকাশসীমায় প্রবেশের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়।
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে নারীদের চিকিৎসা নিতে হলে বোরকা বাধ্যতামূলক করা হয়েছে। এই নির্দেশ ৫ নভেম্বর থেকে কার্যকর হয়েছে বলে আন্তর্জাতিক চিকিৎসাসেবা সংস্থা মেদসঁ সঁ ফ্রঁতিয়ের (এমএসএফ) জানিয়েছে। এমএসএফ-এর আফগান কর্মসূচির ব্যবস্থাপক সারা শাতো বিবিসিকে বলেন, এই বিধিনিষেধ নারীদের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ আরও সীমিত করছে। জরুরি চিকিৎসার প্রয়োজন থাকা সত্ত্বেও বহু নারী বাধাপ্রাপ্ত হচ্ছেন।