| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

গাজার পথে ১০৭টি ত্রাণ আবেদন বাতিল করেছে ইসরায়েল: জাতিসংঘ

গাজায় মানবিক সহায়তার প্রবেশ ঠেকাচ্ছে ইসরায়েল— এমন গুরুতর অভিযোগ তুলেছে জাতিসংঘ। সংস্থাটির দাবি, ১০ অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ ত্রাণ পাঠানোর ১০৭টি আবেদন বাতিল করেছে।

বিস্তারিত...

ফিলিপাইনে ১১৪ প্রাণহানির পর ভিয়েতনামে ঘূর্ণিঝড় কালমেগির আঘাত

ফিলিপাইনে ব্যাপক প্রাণহানি ও বন্যার পর ভয়াবহ ঘূর্ণিঝড় কালমেগি বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভিয়েতনামে আঘাত হেনেছে। দেশটির সরকারি ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, উপকূলে ঘণ্টায় ৯২ মাইল (১৪৯ কিলোমিটার) বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।

বিস্তারিত...

পাকিস্তান সব সময় বন্ধুর মতো পাশে থাকে : ইরান

আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইসরায়েলের সঙ্গে দীর্ঘ উত্তেজনার মাঝে মিত্র পাকিস্তানের ভূয়সী প্রশংসা করেছে ইরান।

বিস্তারিত...

দামেস্ক সামরিক ঘাঁটিতে সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

সিরিয়ার রাজধানী দামেস্কে একটি বিমানঘাঁটিতে সামরিক উপস্থিতির প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল ও সিরিয়ার মধ্যে যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন নিরাপত্তা চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে ছয়টি নির্ভরযোগ্য সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

বিস্তারিত...

সুদানে এবার সেনাবাহিনীর বিমান ভূপাতিত করল আরএসএফ

গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদানের আল-ফাশার শহরে সাম্প্রতিক গণহত্যার মাঝে আধাসামরিক বাহিনী আরএসএফ দাবি করেছে, তাদের যোদ্ধারা সেনাবাহিনীর একটি কার্গো বিমান গুলি করে ভূপাতিত করেছে। মঙ্গলবার (৬ নভেম্বর) অবরুদ্ধ শহর বাবানুসায় বিমানটি ভূপাতিত করা হয়।

বিস্তারিত...

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে নিহত বেড়ে ১১৪

টাইফুন কালমেগির ভয়াবহ তাণ্ডবে লন্ডভন্ড হয়েছে ফিলিপাইনের বহু জনপদ। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত প্রবল এই ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৪ জনে। এছাড়া এখনও নিখোঁজ আছেন আরও ১২৭ জন। সুতরাং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিস্তারিত...

পুতিন পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতির নির্দেশ দিলেন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতির নির্দেশ দিয়েছেন। এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় চালু করার পদক্ষেপের সঙ্গে সরাসরি সম্পর্কিত। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র-রাশিয়ার এই পাল্টাপাল্টি পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে অস্থিতিশীলতা বাড়াবে।

বিস্তারিত...

মেক্সিকোর প্রেসিডেন্ট শেইনবাউম রাস্তায় যৌন হেনস্তার শিকার

মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম জানিয়েছেন, সরকারি বৈঠক থেকে হেঁটেই আরেক বৈঠকে যাওয়ার সময় তিনি রাস্তার মধ্যে যৌন হেনস্তার শিকার হয়েছেন। অভিযোগ, একজন পুরুষ তাকে জড়িয়ে ধরেন এবং চুমু খাওয়ার চেষ্টা করেন।

বিস্তারিত...

ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‘কালমায়েগি’তে মৃত বেড়ে ১৪০

ফিলিপাইনে ভয়াবহ ঘূর্ণিঝড় কালমায়েগির তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ১৪০ জনে, আর এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ১২৭ জন। ঘূর্ণিঝড়টি বর্তমানে ভিয়েতনামের উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দফতর। খবর—এএফপি।

বিস্তারিত...

বসনিয়ায় নার্সিংহোমে আগুন, নিহত ১১

যুক্তরাষ্ট্রের কেন্টাকির লুইসভিল শহরে ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় ইউপিএসের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে এক শিশু থাকার বিষয়টি নিশ্চিত করেছেন রাজ্যের গভর্নর অ্যান্ডি বেশিয়ার।

বিস্তারিত...

নাসার প্রধান হিসেবে মাস্কের ঘনিষ্ঠ আইজ্যাকম্যানকে মনোনয়ন ট্রাম্পের

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ধনকুবের উদ্যোক্তা ও বেসরকারি মহাকাশচারী জ্যারেড আইজ্যাকম্যানকে নাসার প্রধান হিসেবে মনোনীত করেছেন।

বিস্তারিত...

আট মাসে মালয়েশিয়া ভ্রমণ করেছেন ২ লাখের বেশি বাংলাদেশি

চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ২ লাখ ২,৯২৯ জন বাংলাদেশি মালয়েশিয়ায় ভ্রমণ করেছেন। এটি গত বছরের তুলনায় ১২৭.৮ শতাংশ বৃদ্ধি। বুধবার (৫ নভেম্বর) কুয়ালালামপুরের মেরকিউর হোটেলে নিরব এসডিএন বিএইচডি আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান মালয়েশিয়ার পর্যটন, শিল্প ও সংস্কৃতি উপমন্ত্রী দাতুক খাইরুল ফিরদাউস আকবর খান।

বিস্তারিত...

বসনিয়ার নার্সিং হোমে অগ্নিকাণ্ড, ১০ নিহত

উত্তর-পূর্ব বসনিয়ার তুজলা শহরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি নার্সিং হোমের ১০ জন বাসিন্দা নিহত হয়েছেন এবং অন্তত ২০ জন আহত হয়েছেন বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। মঙ্গলবার রাতে তুজলা শহরের অবসরকালীন সুবিধায় আগুনের সূত্রপাত হয়। স্থানীয় সময় রাত ৮ টা ৪৫ মিনিটের কিছুক্ষণ পরেই সপ্তম তলায় আগুন ছড়িয়ে পড়ে।

বিস্তারিত...

ভার্জিনিয়ার প্রথম নারী গভর্নর অ্যাবিগেইল

মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী অ্যাবিগেইল স্প্যানবার্গার। রিপাবলিকান প্রার্থী উইনসাম আর্ল-সিয়ার্সকে হারিয়ে তিনি এই পদে নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যমগুলো।

বিস্তারিত...

নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি

যুক্তরাষ্ট্রের বৃহত্তম ও প্রভাবশালী নগরী নিউইয়র্কে রচিত হলো নতুন ইতিহাস। প্রথমবারের মতো শহরটির নেতৃত্বে নির্বাচিত হলেন একজন মুসলিম—দক্ষিণ এশীয় বংশোদ্ভূত জোহরান মামদানি। মাত্র ৩৪ বছর বয়সে বিশ্বের সবচেয়ে আলোচিত এই শহরের মেয়র হয়ে তিনি সৃষ্টি করলেন এক নজিরবিহীন ঘটনা।বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই নির্বাচন নিয়ে বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করেছে আল জাজিরা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪