ঘোষিত যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে লেবাননের দক্ষিণাঞ্চলে ফের হামলা চালিয়েছে ইসরায়েল। গতকাল রোববারে এই হামলায় অন্তত দুইজন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। ২০২৪ সালের নভেম্বরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে এ হামলা চালানো হয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। চলমান উত্তেজনার মধ্যেই ইসরায়েলের এই সামরিক পদক্ষেপ লেবাননজুড়ে নতুন করে ক্ষোভের জন্ম দিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে অনুসন্ধানমূলক অনুষ্ঠান ‘প্যানোরামা’ ডকুমেন্টারি তৈরিতে পক্ষপাতের বিতর্কের মধ্যে নিজের দায় স্বীকার করে বিবিসির মহাপরিচালকের পদ ছেড়েছেন টিম ডেভি।
ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে নিজেদের যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষের জন্য ইসরায়েলকে দায়ী করেছে।
কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তাহীনতার ভয়াবহ চিত্র সামনে এসেছে এবার। জেলের ভেতর বন্দিরা মদ খেয়ে পার্টি করছে, নাচছে, এমনকি ভিডিও বানিয়ে তা প্রকাশ করছে সামাজিক মাধ্যমে। আর এমন ঘটনায় এখন দেশজুড়ে আলোচনা।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ শাটডাউন বা সরকারি অচলাবস্থার প্রভাবে টানা দ্বিতীয় দিনের মতো আকাশপথে ব্যাপক বিশৃঙ্খলা অব্যাহত রয়েছে। শনিবার (৮ নভেম্বর) একদিনেই বাতিল হয়েছে ১ হাজার ৪০০টিরও বেশি ফ্লাইট।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক মাস পরও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা ও সহিংসতা থামেনি। ধ্বংসস্তূপের নিচ থেকে প্রতিনিয়ত নতুন মৃতদেহ উদ্ধার হচ্ছে, আর বেড়েই চলেছে নিহতের সংখ্যা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬৯ হাজার ছাড়িয়ে গেছে। শনিবার (৮ নভেম্বর) নতুনভাবে উদ্ধার ও শনাক্ত হওয়া লাশের কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ হাজার ১৬৯ জনে। আল জাজিরার প্রতিবেদন বলছে, গত মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলায় অন্তত ২৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, রুয়ান্ডা ও গণতান্ত্রিক কঙ্গো (ডিআর কঙ্গো) শুক্রবার উত্তেজনা প্রশমনে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে এবং ওয়াশিংটন শান্তি চুক্তি বাস্তবায়নে পুনরায় অঙ্গীকার করেছে। যদিও এই চুক্তি এখনও সহিংসতা থামাতে ব্যর্থ হয়েছে।
যুক্তরাষ্ট্রের কোনো কর্মকর্তাই দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে অংশ নেবেন না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানার বিভিন্ন ভোটার কার্ডে ভোটারের ছবির জায়গায় ‘লারিসা নেরি’ নামের ওই মডেলের ছবি দেখা গেছে। এ ক্ষেত্রে নামের জায়গায় ভিন্ন ভিন্ন হিন্দু নাম ব্যবহার করা হয়েছে।
নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী এবং ডিএনএ’র গঠন উন্মোচনের অন্যতম আবিষ্কারক জেমস ওয়াটসন মারা গেছেন। ৯৭ বছর বয়সে তার মৃত্যু হয়েছে। মৃত্যু নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরি। তিনি এ ল্যাবরেটরিতে বহু বছর ধরে গবেষণা ও কাজ করেছেন। শনিবার (০৮ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভারতের পশ্চিম সিংভূম জেলাতে সরকারি হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে ভুল রক্ত সরবরাহের কারণে পাঁচ শিশুর এইচআইভি শনাক্ত হয়েছে। সব শিশুর বয়স ৮ বছরের নিচে, এবং তারা সবাই থ্যালাসেমিয়ায় আক্রান্ত। নিয়মিত রক্ত সঞ্চালনের জন্য তাদের হাসপাতাল ভ্রমণ করতে হয়। এ ঘটনায় গভীর দুশ্চিন্তা আর হতাশায় ভুগছেন ভুক্তভোগী শিশু ও তাদের পরিবার।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানকে রাশিয়া থেকে তেল কেনার অনুমতি দেওয়ার বিষয়ে বিবেচনা করছেন।
যুক্তরাষ্ট্রে সরকারি শাটডাউনের কারণে বিমান চলাচলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। শুক্রবার একদিনেই দেশটির অভ্যন্তরীণ রুটে পাঁচ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। সরকারি কর্মী সংকটের কারণে অন্তত ৪০টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে বিমান সংস্থাগুলো। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনের রিগান বিমানবন্দরে ফ্লাইটগুলো গড়ে চার ঘণ্টা বা প্রায় ২৪০ মিনিট দেরিতে পৌঁছেছে।
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান কূটনৈতিক সংলাপ আপাতত স্থগিত হয়েছে—এমন খবর দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি জানিয়েছেন, আলোচনা এখন অনির্দিষ্টকালীনভাবে অচলাবস্থায় ঢুকেছে এবং নতুন কোনো তারিখ বা প্রোগ্রাম নির্ধারণ করা হয়নি। খবর জিও নিউজ ও ডনের উদ্ধৃতিতে এই তথ্য জানা গেছে।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের উত্তেজনা চায় না। তবে তিনি পরামর্শ দিয়েছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উচিত হবে তার বিবৃতিতে শব্দ ব্যবহারে সতর্ক থাকা।