নদীপথে ৫৪০ মেট্রিক টন মিথানল নিয়ে বাংলাদেশের উদ্দেশে একটি পণ্যবাহী বার্জ পাঠিয়েছে ভারত। গত ৫ অক্টোবর দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের ডিব্রুগড় থেকে জাহাজটির যাত্রা শুর হয়।
হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী কনটেইনার জাহাজ ডুবে যাওয়ার পর সাগরে ভাসতে দেখা গেছে নামিদামি ব্যান্ডের আইফোন ও সুগন্ধির (পারফিউম) বোতল। ভাসমান এসব মূল্যবান সামগ্রী কুড়িয়ে নিতে স্থানীয়দের
সামাজিক মূল্যবোধ ও মানবমর্যাদা সমুন্নত রাখার লক্ষ্যে নতুন সিদ্ধান্ত নিয়েছে পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসো। দেশব্যাপী প্রথাগত রূপচর্চা ও সব ধরনের সুন্দরী প্রতিযোগিতা স্থগিত ঘোষণা করে এবার নারীদের
পাকিস্তানের পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ শিশু ও এক নারী শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শহরের দির কলোনিতে এ দুর্ঘটনা ঘটে। লেডি রিডিং হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ২৮ শিশুর মরদেহ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ শিশু আহত হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, আহতের সংখ্যা ৪০ ছাড়িয়েছে।
ককরোচ জনতা পার্টির (সিজিপি) বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ত্যাগ করার নির্দেশ দিয়েছে মুম্বাই পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে এই খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে।
মার্কিন ডলারের দরপতনের ঘটনায় ঘুরে দাড়িয়েছে স্বর্ণের দাম। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববাজারে স্বর্ণের দাম ১ শতাংশ বেড়েছে।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলার ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। গত ২৪ ঘণ্টার মধ্যে ক্ষেপণাস্ত্রের আঘাতে ডুবে গেছে আরও দুটি জাহাজ। জাহাজ দুটির একটি কনটেইনারবাহী এবং অন্যটি শুকনো পণ্য পরিবহনের কাজে নিয়োজিত ছিল। এ ঘটনায় একজন নাবিক নিহত হয়েছেন। তবে অপর জাহাজটির ২১ জন নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আসন্ন নির্বাচন সামনে রেখে ইরানে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর বিষয়ে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। সৌদি আরবে তেল সরবরাহ নিয়ে ঝুঁকি এবং রাশিয়া থেকে ডিজেল সরবরাহ বাড়ার সম্ভাবনা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে টানাপোড়েনের মধ্যে তেলের দামে এই ঊর্ধ্বগতি দেখা গেছে।
ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ছুরি নিয়ে হামলার চেষ্টার অভিযোগ ঘিরে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ছড়িয়েছে।
ইয়েমেনে তেল স্থাপনা খালি করার নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলা চালিয়েছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। পাল্টাপাল্টি হামলা ও হুমকিতে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। রিয়াদ অভিমুখে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে সৌদি আরব।
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ‘বাড়াবাড়ি’ আচরণের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, হুতিরা খুবই খারাপ আচরণ করছে।
ভারতের দিল্লিতে যন্তর মন্তরকে বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেওয়ার এক দিন পরই সেখানে বিক্ষোভ করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতাকর্মীরা। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে দলের নেতা আশুতোষ রানকা ও সৌরভ দাসের নেতৃত্বে একদল কর্মী যন্তর মন্তরে প্রবেশ করে প্রতিবাদ জানান। এ সময় তারা লোহার গেট ও পুলিশের ব্যারিকেড টপকে ভেতরে ঢোকেন। পরে তাদের আটক করে দিল্লি পুলিশ।
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা মোকাবিলায় সৌদি আরবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও আকাশে জ্বালানি সরবরাহকারী একটি সামরিক বিমান পাঠিয়েছে যুক্তরাজ্য।
ব্যাষ্টিক ও সামষ্টিক অর্থনীতির সমন্বয়ে নতুন গবেষণার জন্য যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ রবার্ট হল এবং কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ মাইকেল উডফোর্ট। ব্যক্তিপর্যায়ের বা ব্যাষ্টিক অর্থনৈতিক সিদ্ধান্ত কীভাবে সামগ্রিক অর্থনীতিকে প্রভাবিত করে এবং সরকার ও কেন্দ্রীয় ব্যাংকগুলো কীভাবে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে পারে এ বিষয়ে গবেষণা ও নতুন তত্ত্বের জন্য ২০২৬ সালে অর্থনীতি ক্যাটাগরিতে নোবেলের জন্য মনোনীতি করা হয়েছে এ দুই মার্কিন অর্থনীতিবিদ-অধ্যাপককে।