ভারতের চীনা রাষ্ট্রদূত সু ফেইহং মার্কিন যুক্তরাষ্ট্রকে "গুন্ডা" হিসেবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে মুক্ত বাণিজ্য থেকে সুবিধা পেলেও এখন শুল্ককে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
যুক্তরাষ্ট্রে বহুল আলোচিত ও জনপ্রিয় সাবেক বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন। ৮৮ বছর বয়স হয়েছিল তার। আদালতে তার দয়া ও সহানুভূতির জন্যই তিনি পরিচিত ছিলেন পৃথিবীর সবচেয়ে দয়ালু বিচারক হিসেবে।
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ভয়াবহ বন্যায় কমপক্ষে ৪৭ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন আরও অর্ধলক্ষাধিক মানুষ। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় বাস্তুচ্যুত হয়েছেন ৫৬ হাজারেরও বেশি মানুষ।
ক্তরাষ্ট্রে বসবাস বা কাজের জন্য আবেদনকারী ব্যক্তিদের এখন থেকে আমেরিকাবিরোধী মনোভাব খতিয়ে দেখা হবে। এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেদনকারীর কর্মকাণ্ড খতিয়ে দেখার বিষয়টিও রয়েছে। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে। বিধিনিষেধের এই কড়াকড়ি অভিবাসন বিষয়ক অধিকারকর্মী ও আইনজীবীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।
রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধের লক্ষ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপীয় নেতাদের আলোচনা চালিয়ে যাওয়ার মধ্যেই ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে সংঘাত এখনো চলছেই।
ভারতের রাজধানী দিল্লিতে নিজের বাসভবনে জনশুনানি চলাকালে এক যুবকের হাতে হামলার শিকার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। হামলার পর তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।
নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যে ফজরের নামাজের সময় সশস্ত্র ডাকাতদের হামলায় কমপক্ষে ২৭ জন মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় গ্রামপ্রধান ও হাসপাতালের একজন কর্মকর্তা এ তথ্য জানান।
ইউরোপের বিভিন্ন দেশে তীব্র তাপদাহ অব্যাহত থাকাকালে, শুধুমাত্র স্পেনে টানা ১৬ দিন চলা ভয়াবহ তাপপ্রবাহে ১ হাজার ১০০-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। স্পেনের কার্লোস তৃতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট এ তথ্য প্রকাশ করেছে।
গাজায় প্রায় দুই বছর ধরে চলা ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের ফলে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ইতোমধ্যে ৬২ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে শুধু শিশুই অন্তত ১৮ হাজার ৮৮৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস। খবর আল জাজিরার।
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাতে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাক এবং মোটরসাইকেলের সংঘর্ষে বাসযাত্রীসহ মোট ৭১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে অন্তত ১৭ জন শিশু ও অপ্রাপ্তবয়স্ক। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে হেরাতের গুজারা শহরে এই দুর্ঘটনা ঘটেছে বলে এএফপিকে নিশ্চিত করেছেন হেরাত প্রাদেশিক সরকারের মুখপাত্র আব্দুল্লাহ মুত্তাকি। হেরাত প্রাদেশিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ সাইদি জানিয়েছেন, বাসটি ইরান থেকে কাবুলের দিকে আসছিল; যাত্রীরা সবাই আফগান নাগরিক। বাসটির বেপরোয়া গতি এবং চালকের অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সাইদি।
দাম্পত্য জীবনে ঝগড়া-বিবাদ স্বাভাবিক ঘটনা। বিভিন্ন সময়ে খুনসুটি থেকেও বিবাদের সূত্রপাত হয়। আবার তা পরক্ষণেই মিটে যায়। কিন্তু এবার সামনে এসেছে চাঞ্চল্যকর ঘটনা। পরকীয়া নিয়ে খোঁচা দেওয়ায় স্ত্রীর কান ছিঁড়ে নিলেন স্বামী। সোমবার (১৮ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর মধ্যে অনুষ্ঠিত ২৪তম বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠক ভারত-চীন সম্পর্কের নতুন দিশা নির্দেশ করেছে। এই বৈঠকে উভয় পক্ষই দুই দেশের মধ্যে স্থিতিশীলতা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দিয়েছে।
কলকাতায় হাইকোর্টে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা সুনালি বিবির মামলার শুনানি চলছে। গত ২৬ জুন দিল্লি পুলিশের হাতে আটক হওয়ার পর তাকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছিল। এই ঘটনায় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে, যদি তিনি প্রতিবেশী দেশে সন্তানের জন্ম দেন, তাহলে সেই সন্তানের নাগরিকত্ব কী হবে?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে হোয়াইট হাউসে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকটি ভিন্ন এক আবহের মধ্য দিয়ে শেষ হয়েছে। ফেব্রুয়ারিতে তাদের পূর্ববর্তী টানটান বৈঠকের তুলনায় এবারের আলোচনা ছিল অনেক বেশি সৌহার্দ্যপূর্ণ এবং ইতিবাচক।
ছয় হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের আইন ভঙ্গ ও মেয়াদোত্তীর্ণ অবস্থায় থেকে যাওয়াসহ বিভিন্ন কারণে এসব ভিসা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। মঙ্গলবার (১৯ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।