| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ব্রিটেনে এক বছরে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে রেকর্ড ৫০ হাজার প্রবেশ

২০২৪ সালের জুলাই যুক্তরাজ্যে ক্ষমতাসীন হয় বর্তমান প্রধানমন্ত্রী কেইর স্টারমারের নেতৃত্বাধীন লেবার পার্টির সরকার। তারপর থেকে এ পর্যন্ত অর্থাৎ ১৩ মাসে ইংলিশ চ্যানেল সাগর পথে দেশটিতে প্রবেশ করেছেন ৫০ হাজারেরও বেশি মানুষ।

বিস্তারিত...

গাজা দখলে ইসরায়েলি পরিকল্পনায় সমর্থন ট্রাম্পের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটি ও শরণার্থী ক্যাম্পসহ পুরো গাজা দখলের পরিকল্পনা করছে ইসরায়েল।

বিস্তারিত...

নিউইয়র্কে গাড়ির ধাক্কায় বাংলাদেশি শিশু নিহত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বেলমন্ট লেক স্টেট পার্ক এলাকায় গাড়ির ধাক্কায় ২৭ মাস বয়সি হিতৈষী প্রার্থনা রায় হিমি নামে এক বাংলাদেশি শিশু নিহত হয়েছে।

বিস্তারিত...

মিয়ানমারে নিরাপত্তাবাহিনীর নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে: জাতিসংঘের প্রতিবেদন

মিয়ানমারের নিরাপত্তা বাহিনী পদ্ধতিগতভাবে নির্যাতনের সঙ্গে জড়িত বলে প্রমাণ পাওয়ার দাবি করেছে জাতিসংঘের স্বাধীন অনুসন্ধানী সংস্থা (আইআইএমএম)।

বিস্তারিত...

ইতালিতে বাংলা উৎসব

বাংলাদেশ কমিউনিটি ভিচেন্সা সিটির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য বাংলা উৎসব-২০২৫। ইতালির ভিচেন্সায় এ উৎসব হয়।

বিস্তারিত...

ভারী বোমা হামলার মধ্য দিয়ে গাজা দখলের অভিযান শুরু ইসরায়েলের

গাজা উপত্যকার পূর্বাঞ্চলে ভারী বোমা হামলা চালানো শুরু করেছে ইসরায়েল। সোমবার (১১ আগস্ট) প্রত্যক্ষদর্শী ফিলিস্তিনিরা জানিয়েছেন, কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে তীব্র বোমাবর্ষণ চলছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা সিটিতে নতুন সম্প্রসারিত অভিযান খুব দ্রুতই শেষ করতে চান বলে জানানোর পর সেখানে এই তীব্র বোমাবর্ষণ শুরু হল।

বিস্তারিত...

ভারতে ২০০ লোকের ধর্ষণের শিকার ১২ বছরের বাংলাদেশি শিশু!

ভারতের মহারাষ্ট্রের পালঘর জেলায় এক মর্মান্তিক ঘটনার শিকার হয়েছে ১২ বছর বয়সি বাংলাদেশি এক শিশু। তার অভিযোগ, ভাসাইয়ের কাছে নাইগাঁওয়ে অবস্থিত একটি পতিতাবৃত্তির চক্রের কাছ থেকে উদ্ধারের আগে তিন মাস ধরে ২০০ জনেরও বেশি পুরুষ তাকে যৌন নির্যাতন করেছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও নিউজ১৮ সোমবার (১১ আগস্ট) এ খবর প্রকাশ করেছে।

বিস্তারিত...

আফগান সীমান্তে ৫০ অনুপ্রবেশকারীকে হত্যা করেছে পাকিস্তান

আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় গত চার দিনে ৫০ ইসলামপন্থি অনুপ্রবেশকারীকে হত্যা করেছে পাকিস্তান সেনাবাহিনী। তবে সংস্থাটি এই অনুপ্রবেশকারীদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করছে।

বিস্তারিত...

"অবৈধ অভিবাসী" ধরপাকড়: ভারতীয় নাগরিক হয়েও বাংলাদেশে বিতাড়িত হচ্ছেন বাংলাভাষী মুসলমানরা

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের জুলাই মাসের একটি প্রতিবেদন অনুযায়ী, ৭ই মে থেকে ১৫ই জুনের মধ্যে ১,৫০০-এরও বেশি মুসলিম পুরুষ, মহিলা ও শিশুকে কোনো সঠিক আইনি প্রক্রিয়া ছাড়াই বাংলাদেশ সীমান্তে জোর করে ঠেলে পাঠানো হয়েছে।

বিস্তারিত...

গাজার শিশুদের কষ্ট সহ্য করতে পারছেন না ম্যাডোনা

গাজার শিশুদের কষ্ট সহ্য করতে পারছেন না মার্কিন পপস্টার ম্যাডোনা। তিনি পোপ লিওর প্রতি আবেদন জানিয়ে বলেছেন, দয়া করে গাজায় যান এবং অনেক দেরি হয়ে যাওয়ার আগেই আপনার আলো শিশুদের কাছে পৌঁছে দিন। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

ভারতের ওপর শুল্ক আরোপ মস্কোর জন্য বড় ধাক্কা: ট্রাম্প

রাশিয়ার তেল কেনায় ভারতের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ মস্কোর জন্য বড় ধাক্কা বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার অর্থনীতি ভালো অবস্থানে নেই বলেও উল্লেখ করেছেন তিনি।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রে দোকানে বন্দুক হামলা, নিহত ৩

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে বিপণন প্রতিষ্ঠান ‘টার্গেট’র একটি স্টোরে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্র ও চীনের শুল্কবিরতি বাড়ল আরও ৯০ দিন

যুক্তরাষ্ট্র ও চীন তাদের পারস্পরিক বাণিজ্য যুদ্ধের শুল্কবিরতি আরও ৯০ দিনের জন্য বাড়িয়েছে। এর ফলে আগামী ১০ নভেম্বর পর্যন্ত এই শুল্কবিরতি বহাল থাকবে।

বিস্তারিত...

বাংলাদেশের পাটপণ্য রপ্তানিতে ভারতের নতুন বিধিনিষেধ

নতুন করে সীমান্তবর্তী সব স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে আরও কিছু পাটজাত পণ্যের আমদানি নিষিদ্ধ করেছে ভারত। সোমবার ভারতের বৈদেশিক বাণিজ্য মহাপরিদপ্তরের (ডিজিএফটি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিস্তারিত...

মার্কিন পণ্য বয়কটের ডাক ভারতে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের প্রতিবাদে ভারতে বয়কটের মুখে পড়েছে ম্যাকডোনাল্ডস ও কোকা-কোলা থেকে শুরু করে অ্যামাজন ও অ্যাপলের মতো যুক্তরাষ্ট্র-ভিত্তিক বহুজাতিক বিভিন্ন কোম্পানি। দেশটির ব্যবসায়ীদের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমর্থকরা যুক্তরাষ্ট্রের শুল্কের প্রতিবাদে মার্কিনবিরোধী এই মনোভাবে উসকানি দিচ্ছেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪