| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ট্রাম্প-পুতিন বৈঠকের বিষয় নিয়ে প্রবল আপত্তি জেলেনস্কির

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি বৈঠকে বসবেন। ১৫ আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে এ বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলাপ করবেন শীর্ষ এই নেতারা। গতকাল শুক্রবার বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই।

বিস্তারিত...

এক তরুণীকে দুই ভাইয়ের বিয়ে, সমালোচনার জবাবে বললেন ‘আমরা সুখে আছি’

ভারতের হিমাচল প্রদেশে দুই ভাই মিলে একই তরুণীকে বিয়ে করেছেন। এ নিয়ে সাধারণ মানুষ ও ভারতের গণমাধ্যমে ব্যাপক হইচই হয়েছে। তবে তাঁরা বলছেন, জনসমালোচনা তাঁদের কোনোভাবেই প্রভাবিত করতে পারেনি, বরং তাঁরা গর্ব বোধ করেন। কারণ, এটি হট্টি গোষ্ঠীর শত শত বছরের পুরোনো প্রথা।

বিস্তারিত...

ব্রিটেনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩ কোম্পানি দেউলিয়া হওয়ার পথে

ব্রিটেনে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর তিনটি আবাসিক সম্পত্তি কোম্পানির দায়িত্ব গ্রহণ করেছে আর্থিক সংস্থা গ্রান্ট থর্নটনের সহযোগী প্রতিষ্ঠান। গত ২৯ জুলাই প্রতিষ্ঠানটিকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বিস্তারিত...

ব্রাজিলের পরিবেশ বিলের কিছু অংশে লুলা’ র ভেটো, এক বিস্তারিত বিশ্লেষণ

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা সম্প্রতি একটি অত্যন্ত বিতর্কিত পরিবেশ বিলের গুরুত্বপূর্ণ কিছু অংশে ভেটো দিয়েছেন। এই বিলটি দেশটির পার্লামেন্ট দ্বারা পাস হয়েছিল, কিন্তু সমালোচকরা এটিকে ‘ডেভাস্টেশন বিল’ বা 'ধ্বংসাত্মক বিল' হিসেবে আখ্যা দিয়েছিলেন, কারণ এতে পরিবেশ সুরক্ষার বিধি শিথিল করার প্রস্তাব করা হয়েছিল।

বিস্তারিত...

গাজায় সাংবাদিকদের অনাহার ও লক্ষ্যবস্তু করা বন্ধের দাবি আন্তর্জাতিক সাংবাদিক সংস্থাগুলির

গাজায় সাংবাদিকদের ইচ্ছাকৃতভাবে অনাহারে রেখে মেরে ফেলা এবং তাদের লক্ষ্যবস্তু করার প্রতিবাদে ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউট (আইপিআই) সহ ১৫টি আন্তর্জাতিক সংস্থা একজোট হয়েছে। তারা ইসরায়েলের কাছে গাজায় বিদেশি সংবাদমাধ্যমের প্রবেশে চলমান অবরোধ তুলে নেওয়ার এবং সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার অনুমতি দেওয়ার দাবি জানিয়েছে।

বিস্তারিত...

জম্মু-কাশ্মীরে গোলাগুলিতে ২ ভারতীয় সেনা নিহত

জম্মু ও কাশ্মীরের কুলগামে বন্দুকধারীদের সঙ্গে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই ভারতীয় সেনা নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন আরও ১০ জন। শনিবার (৯ আগস্ট) নবম দিনের মত চলমান এই বন্দুকযুদ্ধে আহত হয়েছেন আরও দুই সেনা। এ নিয়ে সব মিলিয়ে হতাহতের সংখ্যা ১২ জন বলে জানা গেছে।

বিস্তারিত...

পৃথিবীতে ফেরার পাঁচ মাসের মধ্যে নাসা ছাড়লেন মহাকাশচারী

মহাকাশ থেকে পৃথিবীতে ফেরার মাত্র পাঁচ মাস পর নাসা থেকে অবসরের ঘোষণা দিলেন অভিজ্ঞ মহাকাশচারী বুচ উইলমোর। বুচ উইলমোর ও সহকর্মী সুনীতা উইলিয়ামস বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানের প্রথম মানবচালিত উড্ডয়ন পরিচালনা করেছিলেন। মিশনটি বিশ্বজুড়ে আলোচিত হলেও যাত্রাপথে মহাকাশযানটি একাধিক প্রযুক্তিগত সমস্যার মুখে পড়ে।

বিস্তারিত...

বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করলো মালয়েশিয়া

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য বহুল প্রতীক্ষিত মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) চালু করেছে দেশটির সরকার। শুক্রবার (৮ আগস্ট) থেকে এ ভিসা প্রদান শুরু করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ।

বিস্তারিত...

ট্রাম্পের শুল্কের প্রভাবে ভারতের শেয়ারবাজারে বড় ধস

সপ্তাহের শেষে বড় পতনের মুখে পড়েছে ভারতের শেয়ারবাজার। গতকাল শুক্রবার সেনসেক্স ও নিফটি ৫০—উভয় সূচকেরই বড় পতন হয়েছে। সেই সঙ্গে আছে আরেকটি সূচক, ব্যাংক নিফটি। গতকাল তিনটি সূচকেই প্রায় ১ শতাংশ পতন হয়েছে।

বিস্তারিত...

১৫ আগস্ট পুতিনের সঙ্গে দেখা করবেন ট্রাম্প

ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণে আগামী শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কায় বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে এ বৈঠকের ঘোষণা দেন ট্রাম্প। পরে ক্রেমলিনও বিষয়টি নিশ্চিত করে জানায়, রাশিয়ার সান্নিধ্যের কারণে আলাস্কা যৌক্তিক স্থান। ক্রেমলিন আরও জানিয়েছে, ট্রাম্পকে ভবিষ্যতে রাশিয়ায় দ্বিতীয় শীর্ষ বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ইউক্রেনের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি।

বিস্তারিত...

ইতালির অষ্টম শ্রেণির বইয়ে ড. ইউনূস

ড. ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন।

বিস্তারিত...

ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধ করল জার্মানি

ইসরায়েলে অস্ত্র রপ্তানির অনুমোদন আর দেবে না জার্মানির সরকার। দেশটির চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ জানিয়েছেন, পরিবর্তি সিন্ধান্ত না হওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে।

বিস্তারিত...

মার্কিন কোম্পানির ভারতে পোশাক কেনা স্থগিতের পর যুক্তরাষ্ট্রের অস্ত্র-বিমান কেনা ‘বন্ধ’ করল নয়াদিল্লি

র্দীঘদিনের মিত্র যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে সম্প্রতি সর্ম্পকের টানাপোড়ন দেখা দিয়েছে। ভারতের রপ্তানিপণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপায় যুক্তরাষ্ট্র, যা মোট শুল্ককে ৫০ শতাংশে উন্নীত করেছে। এরই মধ্যে ভারত থেকে পোশাক কেনা স্থগিত করছে মার্কিন কোম্পানি।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪