বাংলাদেশের উত্তরাঞ্চল লালমনিরহাটে চীনা অর্থায়নে বিমানঘাঁটি নির্মাণ করা হচ্ছে উল্লেখ করে ভারতীয় পার্লামেন্টে কথা বলেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। ভৌগোলিকভাবে দেশটির গুরুত্বপূর্ণ স্থান ‘চিকেন নেক’ বা শিলিগুড়ি করিডোরের একেবারে কাছাকাছি হওয়ায় এ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে তাদের মধ্যে।
সুদানের বিমানবাহিনী সংযুক্ত আরব আমিরাতের একটি বিমানে বোমা হামলা চালিয়েছে। কলম্বিয়ান ভাড়াটে সৈন্য বহনকারী বিমানটি দারফুরের আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) নিয়ন্ত্রিত একটি বিমানবন্দরে অবতরণের সময় বোমা মেরে সেটি ধ্বংস করা হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার হোয়াইট হাউসে আর্মেনিয়া ও আজারবাইজানের নেতাদের নিয়ে এক ‘ঐতিহাসিক শান্তি সম্মেলন’ আয়োজন করছেন।
হজ ও ওমরাহযাত্রীদের ভ্রমণ সহজ করতে এবং ডিজিটাল সেবা সম্প্রসারণে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় নুসুক অ্যাপ বিনা ইন্টারনেট ডেটায় ব্যবহারের সুবিধা চালু করেছে। অর্থাৎ, বিনামূল্যে এখন এই অ্যাপটি চালানো যাবে।
নোবেল শান্তি পুরস্কারের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়া। সম্প্রতি থাইল্যান্ডের সঙ্গে সংঘর্ষ থামাতে ট্রাম্পের ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এই মনোনয়ন দিয়েছে দেশটি।
ইরানে এক নারীর বিরুদ্ধে ভয়াবহ অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে। কোলসুম আকবারি নামের এক নারীকে ২২ বছরেরও বেশি সময় ধরে তার ১১ জন স্বামীকে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগে হত্যা করার অভিযোগে আদালতে তোলা হয়েছে।
ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডার পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে অস্ট্রেলিয়া। জাতিসংঘের আসন্ন সাধারণ পরিষদের অধিবেশনের আগেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ।
ধারাবাহিকভাবে জাপানে জন্মের তুলনায় বাড়ছে মৃত্যুহার, গত বছরের পরিসংখ্যানে ফের এমন তথ্য উঠে এসেছে। জাপানের সরকারের তথ্য অনুসারে, গত বছর জাপানে যত জন জন্মগ্রহণ করেছে, তার তুলনায় অন্তত ১০ লক্ষ বেশি মানুষের মৃত্যু হয়েছে। ১৯৬৮ সালে জনসংখ্যা গণনার কাজ শুরু হওয়ার পর থেকে এটাই বার্ষিক জনসংখ্যা হ্রাসের সর্বোচ্চ হার। এভাবে প্রতিবছর জন্মের তুলনায় মৃত্যুর হার বেড়ে যাওয়ায় ভয়াবহ জনসংখ্যা সংকটে পড়েছে জাপান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ব্যাপক ৫০ শতাংশ শুল্ক আরোপ করার পর ভারতের সঙ্গে আরও বাণিজ্য আলোচনা বাতিল করেছেন। এর ফলে গত দুই দশকেরও বেশি সময়ের মধ্যে আমেরিকা ও ভারতের মধ্যে বাণিজ্য উত্তেজনা এক বিরল নিম্ন স্তরে পৌঁছেছে।
ভারতের লোকসভায় বিরোধী দলের নেতা রাহুল গান্ধী ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোটার তালিকায় বড় ধরনের জালিয়াতি এবং ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) ও ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র মধ্যে যোগসাজশের অভিযোগ তুলেছেন। তিনি বলেন, কর্ণাটকের মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রে এক লক্ষেরও বেশি ভোট 'চুরি' করা হয়েছে, যার ফলে বিজেপি বেঙ্গালুরু সেন্ট্রাল আসনে জয়ী হয়েছে।
কেনিয়ার রাজধানী নাইরোবির এক আবাসিক ভবনে একটি দাতব্য চিকিৎসা সংস্থার বিমান বিধ্বস্ত হয়ে ছয় ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিাবার (৭ আগস্ট) বিকেলের দিকে এই ঘটনায় ঘটে বলে বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে।
ব্রিটেনের ক্ষমতাসীন লেবার সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের অনেক দেশের ওপর নতুন করে যে শুল্ক আরোপ করেছেন তা আজ থেকেই কার্যকর হয়েছে। এতে ট্রাম্পের নেতৃত্বে চলা বাণিজ্যযুদ্ধ আরও তীব্র হলো। ট্রাম্প মধ্যরাতে তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এখন মধ্যরাত! বিলিয়ন বিলিয়ন ডলারের শুল্ক আমেরিকায় ঢুকছে!
ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় ‘অড’ অঞ্চলে ভয়াবহ দাবানলে প্রায় ৮০ বছরের মধ্যে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছে ইউরোপের এই দেশটি। বিশাল এই দাবানলে রাজধানী প্যারিসের চেয়েও বড় এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে।
ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় অড অঞ্চলে ভয়াবহ দাবানলে প্রায় ৮০ বছরের মধ্যে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছে ইউরোপের এই দেশটি। বিশাল এই দাবানলে রাজধানী প্যারিসের চেয়েও বড় এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে।