ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১৫ থেকে ১৭ জুন কানাডার ক্যানানাসকিসে অনুষ্ঠেয় জি-৭ শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন না। কারণ তিনি নিমন্ত্রণ পাননি। গত ছয় বছরের মধ্যে এই প্রথম তিনি এই সম্মেলনে অনুপস্থিত থাকছেন, যা ভারত-কানাডা সম্পর্কের অবনতির ইঙ্গিত দিচ্ছে।
যুক্তরাষ্ট্রে প্রবেশে বিশ্বের ১২টি দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (৪ জুন) জারি করা এক নির্বাহী আদেশে তিনি এই নিষেধাজ্ঞা আরোপ করেন।
ভারত সরকার ২০২৭ সালে পরবর্তী দেশব্যাপী জনগণনা পরিচালনা করবে এবং প্রথমবারের মতো এই প্রক্রিয়ার অংশ হিসেবে জাতিগত গণনাও অন্তর্ভুক্ত করা হবে বলে বুধবার প্রকাশিত এক সরকারি ঘোষণায় জানানো হয়েছে।
বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতের বিচারব্যবস্থা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন ভারতের প্রধান বিচারপতি বিআর গাভাই। মঙ্গলবার লন্ডনে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট আয়োজিত একটি আলোচনাসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘‘বিচারব্যবস্থায় দুর্নীতি বা দায়িত্বজ্ঞানহীন আচরণ যদি প্রকাশ্যে আসে, তাহলে তা বিচারব্যবস্থার প্রতি সাধারণ মানুষের
রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ থামার কোনো ইঙ্গিত নেই। তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত সর্বশেষ সরাসরি আলোচনায়ও শান্তির পথে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। বন্দী বিনিময়ের মতো কিছু বিষয়ে সমঝোতা হলেও, মূল প্রশ্ন— যুদ্ধ কীভাবে থামবে? সে বিষয়ে দুই দেশের অবস্থান স্পষ্টভাবেই বিপরীতমুখী থেকে গেছে।
মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক বলেছেন, রাশিয়া থেকে ভারতের সামরিক সরঞ্জাম ক্রয় এবং মার্কিন ডলারের উপর নির্ভরতা কমাতে ব্রিকস-এর সঙ্গে যোগ দেওয়ার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র অসন্তুষ্ট হয়েছিল। তবে, ভারত সেই উদ্বেগগুলি সমাধান করেছে এবং বাণিজ্য চুক্তির ক্ষেত্রে উভয় দেশই এমন একটি জায়গায় পৌঁছেছে যা উভয়ের জন্যই কার্যকর।
সংঘাতে জর্জরিত ক্যামেরুন বিশ্বের ‘সবচেয়ে অবহেলিত’ মানবিক সংকটের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি) মঙ্গলবার এক বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবছর স্ক্যান্ডিনেভিয়ান এনজিওটি বিশ্বের সবচেয়ে অবহেলিত ১০টি সংকটাপন্ন দেশের একটি তালিকা প্রকাশ করে। তারা মানবিক তহবিল, মিডিয়া মনোযোগ ও আন্তর্জাতিক রাজনৈতিক সম্পৃক্ততা—এই তিনটি মানদণ্ডের ওপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করে থাকে।
প্রাচীন প্রবাদ ‘বিপদে সুযোগ’ করাচির মালির জেলে এক বাস্তব রূপ লাভ করলো। সোমবার রাতে পূর্ব করাচিতে ভূমিকম্পের ফলে সৃষ্ট বিশৃঙ্খলাকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে ২০০ জনেরও বেশি বন্দী কারাগার থেকে পালিয়ে যায়।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৫২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ শতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৫৪ হাজার ৫০০ জনে পৌঁছে গেছে।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলে গত চার দিন ধরে ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের কারণে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২ জুন) স্থানীয় মিডিয়া ও কর্তৃপক্ষ জানিয়েছে, গত চারদিনের প্রবল বৃষ্টি, বন্যা ও ভূমিধসে এই প্রাণহানীর ঘটনা ঘটেছে। আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স ও ইন্ডিয়া টুডে এ তথ্য জানায়।