প্রায় দুই দশক পর আবারও ভারতীয় আম আমদানিতে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে পূর্ব এশিয়ার দেশ জাপান। ক্ষতিকর পোকা দমনের প্রক্রিয়ায় গুরুতর ত্রুটি ধরা পড়ার পর নেওয়া এই সিদ্ধান্তে ভারতের প্রিমিয়াম আম রপ্তানি বড় ধাক্কার মুখে পড়েছে।
বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েল বৈধতা সংকটে ভুগলেও ভারতে এ ধরনের কোনো সমস্যা নেই বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে একটি নতুন চুক্তিতে সম্মত হয়েছেন দুই দেশের সরকারি কর্মকর্তারা। তবে চূড়ান্ত অনুমোদন দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের নেব্রাস্কার স্কটসব্লাফে এক অবিশ্বাস্য ঘটনায় বন্দুকের গুলিতে আহত হয়েছেন এক নারী। আর সেই গুলি ছোড়ার পেছনে ছিল একটি কুকুর যা ট্রাকের পেছনের আসনে বসা অবস্থায় দুর্ঘটনাবশত শটগানের ট্রিগারে চাপ দিয়ে দেয় বলে জানিয়েছে পুলিশ।
কলকাতা বিমানবন্দরের রানওয়ে সংলগ্ন শতাধিক বছরের পুরনো গৌরীপুর জামে মসজিদকে ঘিরে পশ্চিমবঙ্গে নতুন বিতর্কের আবহ তৈরি হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তা ও ভবিষ্যৎ সম্প্রসারণের স্বার্থে ঐতিহ্যবাহী এই মসজিদ স্থানান্তরের উদ্যোগ নিয়েছে প্রশাসন। বিষয়টি প্রকাশ্যে আসতেই ধর্মীয় আবেগ, ঐতিহ্য এবং প্রশাসনিক সিদ্ধান্তকে ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি ও কূটনৈতিক সমঝোতার জোরালো আভাসে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়েছে। দুই দেশের উত্তেজনা প্রশমনের সম্ভাবনায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমতে শুরু করেছে।
গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা দখলে নিতে ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি গণমাধ্যমে প্রচারিত এক ভিডিও বক্তব্যে তিনি এ নির্দেশনার কথা জানান।
কেনিয়ার নাকুরু কাউন্টির একটি মেয়েদের স্কুলের হোস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭৯ শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইরানের বন্দর আব্বাসে মার্কিন নৌবাহিনীর বোমা বর্ষণের জবাবে কুয়েতে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এক বিবৃতিতে আইআরজিসি নিজেই এ তথ্য নিশ্চিত করেছে। আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, বন্দর আব্বাসে মার্কিন বাহিনীর আগ্রাসী আক্রমণের জবাব দিতে মধ্যপ্রাচ্যের একটি মার্কিন ঘাঁটিতে হামলা করা হয়েছে। যে ঘাঁটি থেকে বন্দর আব্বাস লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র-ড্রোন ছুড়েছিল মার্কিন সেনারা, সেটিতেই হামলা হয়েছে।
আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজগুলো লক্ষ্য করে ইরানের প্রতিরক্ষা বাহিনীর ড্রোন নিক্ষেপের কারণে দেশটির বন্দরশহর বন্দর আব্বাসে হামলা চালিয়েছে মার্কিন নৌবাহিনী। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেছেন, গতকাল বুধবার রাতে ইরানের চারটি সামরিক ড্রোন মার্কিন নৌবাহিনী ভূপাতিত করেছে এবং হরমুজ প্রণালির তীরে অবস্থিত বন্দর শহর বন্দর আব্বাসে হামলা চালিয়েছে।
মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। এর প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়ে গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। বৃহস্পতিবার (২৮ মে) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) জানায়, বন্দর আব্বাস বিমানবন্দরের কাছে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তারা একটি মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে। এই ঘোষণার পরপরই বিশ্ববাজারে তেলের দামে দ্রুত ঊর্ধ্বগতি দেখা দেয়। খবর রয়টার্সের।
ইরানের বন্দর আব্বাস এলাকায় মার্কিন সামরিক হামলার জবাবে একটি মার্কিন বিমানঘাঁটিতে পালটা হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে।
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর ওপর তারা ৩৭টি সামরিক অভিযান পরিচালনা করেছে। গোষ্ঠীটির এক বিবৃতিতে বলা হয়, তাদের যোদ্ধারা দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনা, সামরিক যান ও প্রকৌশল সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালিয়েছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবারও উত্তেজনা বেড়ে যাওয়ায় বিশ্ব বাজারে বেড়েছে তেলের দাম। বুধবার (২৭ মে) বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ মার্কিন ডলার ছাড়িয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।
দ্বিপাক্ষিক সম্পর্কের বার্তা দিয়ে তিন দিনের রাষ্ট্রীয় সফরে কাজাখস্তানে পৌঁছাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কূটনৈতিক প্রটোকল অনুযায়ী সর্বোচ্চ মর্যাদার এই রাষ্ট্রীয় সফরটি আজ ২৭ মে থেকে শুরু হয়ে চলবে আগামী ২৯ মে পর্যন্ত।