| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও

আগামী পাঁচ বছরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সর্বমোট ৫০০ বিলিয়ন বা ৫০ হাজার কোটি ডলার সমমূল্যের বিভিন্ন পণ্য কেনার আগ্রহ প্রকাশ করেছে ভারত। রোববার (২৪ মে) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক বিশেষ বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিস্তারিত...

পাকিস্তানে ট্রেনে বোমা হামলায় শোক জানালেন প্রধানমন্ত্রী

পাকিস্তানে শাটল ট্রেনে ভয়াবহ বোমা হামলায় ২৪ জন নিহত ও বহু মানুষ আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

বিস্তারিত...

পাকিস্তানে শাটল ট্রেনে আত্মঘাতী হামলায় নিহত ২৪

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় জাফর এক্সপ্রেসের একটি শাটল ট্রেনকে লক্ষ্য করে চালানো ভয়াবহ বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে।

বিস্তারিত...

হোয়াইট হাউসের বাইরে নিহত বন্দুকধারী নিজেকে ভাবতেন ‘যিশুর অবতার’

নিজেকে ‘যিশু খ্রিস্টের আধুনিক অবতার’ বলে দাবি করা মেরিল্যান্ডের ২১ বছর বয়সী তরুণ হোয়াইট হাউসের বাইরে সিক্রেট সার্ভিসের গুলিতে নিহত হয়েছেন। নিহত তরুণের নাম নাসির বেস্ট।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্র-ইরানের সম্ভাব্য চুক্তিকে ‘খারাপ’ বলল ইসরায়েল

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরান চুক্তির পথে হাঁটছে। ধারণা করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ রোববারই (২৪ মে) খসড়া চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন।এ চুক্তিটি হলে ইরান হরমুজ প্রণালি উন্মুক্ত করে দেবে। এর বদলে যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ প্রত্যাহার ও ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা স্থগিত এবং জব্দকৃত অর্থ ছাড় দেবে।

বিস্তারিত...

যুদ্ধে ইরানই বিজয়ী, চাপে যুক্তরাষ্ট্র : ইসরায়েলের সাবেক নিরাপত্তা প্রধান

ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষদের সাবেক প্রধান গিওরা আইল্যান্ড দাবি করেছেন, সাম্প্রতিক সংঘাতে ইরানই বিজয়ী হয়েছে। তার মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বর্তমানে কৌশলগতভাবে কঠিন পরিস্থিতির মুখোমুখি। ইসরায়েলের টেলিভিশন ‘চ্যানেল ১২’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান যুদ্ধে জিতেছে। হয়তো খুব বড় ব্যবধানে নয়, কিন্তু এটি স্পষ্ট বিজয়।

বিস্তারিত...

গোলাগুলির সময় হোয়াইট হাউসের ভেতরেই ছিলেন ট্রাম্প

হোয়াইট হাউসের সামনে গোলাগুলির সময় ভেতরেই ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে প্রেসিডেন্টের সরকারি আবাস ও কার্যালয় হোয়াইট হাউসের বাইরে যখন গুলির ঘটনা ঘটে, তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেতরেই ছিলেন।

বিস্তারিত...

হোয়াইট হাউসের কাছে গুলিবর্ষণ, আহত ২

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের কাছে শনিবার সিক্রেট সার্ভিসের সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে দুইজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিস্তারিত...

সেনেগালের প্রধানমন্ত্রী ওসমান সোনকো বরখাস্ত

কয়েক মাসের রাজনৈতিক টানাপোড়েনের পর সেনেগালের প্রধানমন্ত্রী ওসমান সোনকোকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট বাসিরু দিওমায়ে ফায়ে। একই সঙ্গে ভেঙে দেওয়া হয়েছে সরকারও। শুক্রবার আকস্মিক এক অধ্যাদেশ জারি করে রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।

বিস্তারিত...

নতুন আইনে আফগানিস্তানে বাল্যবিয়ে নিয়ে উদ্বেগ

আফগানিস্তানে তালেবান সরকারের প্রণীত নতুন একটি আইনকে কেন্দ্র করে বাল্যবিয়ের প্রবণতা বাড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন অধিকারকর্মীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের বরাতে এ তথ্য জানা গেছে।

বিস্তারিত...

চীনে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে নিহত ৯০

চীনের উত্তরের শানসি প্রদেশে একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে নিহত বেড়ে ৯০ জনে দাড়িয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার সময় খনির ভেতরে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, শুক্রবার (২২ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে বিস্ফোরণ হয়। ঘটনাটি ঘটে টংঝৌ গ্রুপ পরিচালিত লিউশেনইউ কয়লা খনিতে। ঘটনার পর শত শত উদ্ধারকর্মী ঘটনাস্থলে পাঠানো হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, অ্যাম্বুলেন্সের পাশে স্ট্রেচারে করে আহতদের সরিয়ে নেওয়া হচ্ছে।

বিস্তারিত...

ভারতে থাকলে দেশের নিয়ম মানতে হবে, না হলে অন্য দেশে চলে যান: অগ্নিমিত্রা পাল

ভারতের পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু কুরবানি নিষিদ্ধের সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক উত্তেজনার মধ্যে নওদার বিধায়ক ও মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেওয়া হুমায়ুন কবীরকে কড়া ভাষায় আক্রমণ করেছেন রাজ্য বিজেপি মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

বিস্তারিত...

চীনে কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে নিহত ৮, ভূগর্ভে আটকা ৩৮

চীনের উত্তরাঞ্চলের একটি কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৩৮ জন শ্রমিক ভূগর্ভে আটকা পড়েছেন। শুক্রবার রাতে দেশটির শানসি প্রদেশে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

বিস্তারিত...

আল-আকসা মসজিদে পশু জবাইয়ের চেষ্টা ইহুদিদের

পবিত্র আল-আকসা মসজিদে পশু জবাইয়ের চেষ্টা করেছে ইহুদিরা। তবে এর আগেই তাদের আটকে দেয় ইসরায়েলি পুলিশ। সঙ্গে এ ঘটনায় জড়িত ১৩ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (২২ মে) ইহুদিদের ধর্মীয় উৎসব শাভুতের দিন এ কাজ করার চেষ্টা করে তারা। আল-আকসা মসজিদকে ইহুদিরা টেম্পল মাউন্ট বলে ডাকে। সেখানে তারা ইহুদি রীতি অনুযায়ী পশু জবাই করতে চায়।

বিস্তারিত...

গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম ঘোষণা

যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিরা এখন থেকে গ্রিন কার্ডের আবেদন করতে চাইলে নিজ নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে বলে নতুন নীতিমালা ঘোষণা করেছে দেশটির নাগরিকত্ব ও অভিবাসন সংস্থা ইউএসসিআইএস। শুক্রবার (২২ মে) প্রকাশিত এক নীতিগত স্মারকে এ নির্দেশনা দেওয়া হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪