ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ২৭ জন নিহত এবং ৯১ জন আহত হয়েছেন। চলতি বছরে কিয়েভে এটি সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হামলার সময় রাজধানীর বিভিন্ন এলাকায় একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। আতঙ্কিত হাজারো মানুষ আশ্রয়কেন্দ্র ও ভূগর্ভস্থ মেট্রো স্টেশনে ছুটে যান। শহরের আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।
সিরিয়ার রাজধানী দামেস্কের কেন্দ্রস্থলে একটি ক্যাফেতে বোমা বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত প্যালেস অব জাস্টিসের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হামলার কারণ বা এর দায় কোনো ব্যক্তি বা গোষ্ঠী স্বীকার করেনি।
বসনিয়া ও হার্জেগোভিনায় ২ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৮টা ২৭ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।
হরমুজ প্রণালি ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনায় ইতিবাচক অগ্রগতির ঘোষণা দিয়েছে কাতার। এর পরই আন্তর্জাতিক বাজারে টানা তৃতীয় দিনের মতো কমেছে অপরিশোধিত তেলের দাম। বৃহস্পতিবার (৩ জুলাই) বিশ্ববাজারে তেলের দাম প্রায় ১ শতাংশ কমেছে। খবর জিও নিউজের।
ভারতের বেঙ্গালুরুর একটি ডে-কেয়ার সেন্টারে দুই থেকে তিন বছর বয়সী শিশুদের ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। শিশুদের ওয়াশিং মেশিনের ড্রামে বসানো, মুখে জোর করে পানি ছিটানো এবং বাথরুমে তালাবদ্ধ করে রাখার অভিযোগে পাঁচ নারী তত্ত্বাবধায়কের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
নিজেদের মধ্যে একটি যোগাযোগ চ্যানেল খোলার সিদ্ধান্ত গ্রহণ করে কাতারে সংলাপ শেষ করেছেন যুক্তরাষ্ট্র ও ইরানের সরকারি প্রতিনিধিরা। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা ইরনাকে এ তথ্য নিশ্চিত করেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি।
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের একটি প্রত্যন্ত অঞ্চলের জরাজীর্ণ বাড়ি থেকে ১৬ শিশুকে উদ্ধার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। গত চার বছরেরও বেশিরভাগ সময় ধরে তাদের ‘অত্যন্ত শোচনীয় পরিস্থিতিতে’ মাত্র একটি ঘরের ভেতর বন্দি করে রাখা হয়েছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা।
কাতারের রাজধানী দোহায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ কারিগরি আলোচনা চলছে। এতে ‘ইতিবাচক অগ্রগতি’ হয়েছে বলে কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে। এর পরপরই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। বৃহস্পতিবার আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে প্রায় আড়াই হাজারে পৌঁছেছে। দুর্যোগের এক সপ্তাহ পরও ধ্বংসস্তূপের নিচে প্রায় ৫০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। উদ্ধারকর্মীরা বলছেন, জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা দ্রুত ক্ষীণ হয়ে আসছে।
পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টে আকস্মিক বন্যায় অন্তত ৫৯ জনের মৃত্যু হয়েছে। গত কয়েক দিনের ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় প্রাণহানির এই ঘটনা ঘটেছে। বুধবার দেশটির সরকারের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিদ্যুৎ বা অতিরিক্ত জ্বালানি ছাড়াই সৌরশক্তির সাহায্যে সমুদ্রের নোনা পানিকে পানযোগ্য করার নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন চীনের বিজ্ঞানীরা। গবেষকদের দাবি, এই প্রযুক্তি কম খরচে সুপেয় পানি উৎপাদনের পথ খুলে দিতে পারে, যা বিশ্বব্যাপী পানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশ নেওয়ার সম্ভাবনা নেই। তবে প্রধানমন্ত্রী না গেলেও ভারতের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল তেহরানে অনুষ্ঠানে যোগ দেবে।
মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানের লক্ষ্যে হওয়া চুক্তি নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা পরোক্ষ আলোচনায় বসছেন। বুধবার এই আলোচনার বিষয়ে অবগত একজন কূটনীতিক ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন। ওই কূটনীতিক বলেছেন, ‘‘লেক লুসার্ন সম্মেলনের অগ্রগতির ওপর ভিত্তি করে তৈরি হওয়া সমঝোতা স্মারক নিয়ে বুধবার দোহায় কাতারি ও পাকিস্তানি মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে কারিগরি পর্যায়ের পরোক্ষ আলোচনায় বসবেন যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা।’’
যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে হওয়া অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তি সংকটে পড়েছে। মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সরাসরি বৈঠকে বসার বিষয়ে ইরানের অনীহার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবার কিছুটা বৃদ্ধি পেয়েছে।
ভারতের রাজস্থান রাজ্যের দৌসা জেলার কাছে দিল্লি-মুম্বাই মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি শীতাতপ নিয়ন্ত্রিত শয়নবাসে আগুন লেগে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২২ জন। আহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।