| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৯৪৩, ধ্বংসস্তূপ থেকে বের হচ্ছে লাশ পচার গন্ধ

ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৯৪৩, ধ্বংসস্তূপ থেকে বের হচ্ছে লাশ পচার গন্ধ ডেস্ক: স্মরণকালের সবচেয়ে ভয়াবহ জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলায় হাজার হাজার ভবন ধসে পড়ে। এতে নিহত হয়েছেন অন্তত এক হাজার ৯৪৩ জন। এছাড়া আহত হয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষ। খবর ডয়েস ভেলের।

বিস্তারিত...

ওয়ার্ক পারমিট নবায়নের সময়সীমা বাড়াল সৌদি আরব

সৌদি আরবে মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিটধারী প্রবাসী কর্মীদের বৈধতা সংশোধনের জন্য দেওয়া বিশেষ সময়সীমা ২০২৬ সালের শেষ পর্যন্ত বাড়িয়েছে। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এ সিদ্ধান্ত জানায়। মঙ্গলবার (৩০ জুন) সৌদি গ্যাজেটের প্রতিবেদনেও বিষয়টি উঠে এসেছে।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যেসব প্রবাসী কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ ১২ মাসের বেশি আগে শেষ হয়েছে, তাদের নিয়োগকর্তারা ২০২৬ সালের শেষ পর্যন্ত পারমিট নবায়ন বা বৈধতা সংশোধনের সুযোগ পাবেন।

বিস্তারিত...

আরও কমলো তেলের দাম

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও কমেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য আলোচনাকে ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ তৈরি হওয়ায় বাজারে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রত্যাশা বেড়েছে। এর প্রভাবেই তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। খবর আল-জাজিরার।

বিস্তারিত...

এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠকের কোনো পরিকল্পনা নেই: ইরান

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছেন, এ সপ্তাহে কাতারে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে ‘বিশেষজ্ঞ দল’-পর্যায়ে কোনো বৈঠক করার পরিকল্পনা বর্তমানে নেই।

বিস্তারিত...

সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারতকে পাকিস্তানের কড়া হুঁশিয়ারি

সিন্ধু পানিচুক্তি নিয়ে ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। দেশটির জলবায়ু পরিবর্তনমন্ত্রী মুসাদিক মালিক বলেছেন, সিন্ধু পানিচুক্তি (আইডব্লিউটি) অনুযায়ী পাকিস্তানের প্রাপ্য পানির ওপর কেউ হাত বাড়ালে তাদের ‘হাত কেটে ফেলা’ হবে। মঙ্গলবার (৩০ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

লেবানন ভ্রমণে আমিরাতের নিষেধাজ্ঞা প্রত্যাহার

প্রায় দুই মাস পর লেবাননে ভ্রমণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ফলে দেশটির নাগরিকরা আবারও লেবানন সফর করতে পারবেন। মঙ্গলবার (৩০ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা শেষে অল্প ব্যবধানে এগিয়ে রয়েছেন ডানপন্থি প্রার্থী কেইকো ফুজিমোরি। তবে তার বামপন্থি প্রতিদ্বন্দ্বী রবার্তো সানচেজ নির্বাচনের ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন। নির্বাচনকে কেন্দ্র করে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে তিনি আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। খবর আল-জাজিরা ও দ্য গার্ডিয়ানের।

বিস্তারিত...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৭১৯

ভেনেজুয়েলায় গত সপ্তাহে পরপর দুটি ভূমিকম্পের পরও উদ্ধার অভিযান শেষ হয়নি। দেশটির বিভিন্ন এলাকায় এখনও পর্যাপ্ত সহায়তা পৌঁছানো সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে উদ্ধারকাজের বড় অংশই স্থানীয় বাসিন্দাদের ওপর নির্ভর করছে। ফলে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধার হওয়া এখন অনেকটাই ভাগ্যের ওপর নির্ভর করছে। মঙ্গলবার (৩০ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: মাসুদ পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্র যদি নিজেদের দেওয়া প্রতিশ্রুতি পালন করে, তবে ইরানও তাদের কথা রাখবে। সোমবার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি আমেরিকাকে সতর্ক করে বলেছেন, ইরানকে কোনো হুমকি দেওয়া হলে তার কড়া জবাব দেওয়া হবে।

বিস্তারিত...

ক্ষমতা বাড়লো ট্রাম্পের, মার্কিন সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়

একটি ঐতিহাসিক রায়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সরকারী কর্মকর্তাদের বরখাস্ত করার ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী ক্ষমতা বাড়িয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। তবে একই সঙ্গে বিশ্বের বৃহত্তম অর্থনীতির মুদ্রানীতি নির্ধারণী স্বাধীন প্রতিষ্ঠান ফেডারেল রিজার্ভের (ফেড) স্বাধীনতাকে সুরক্ষা দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে বাংলাদেশিদের জন্য কড়াকড়ি

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। নতুন ব্যবস্থার আওতায় বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য কিছু ভিসা ক্যাটাগরিতে বিধিনিষেধ আরোপ করা হয়। একই সঙ্গে কিছু ভিসা চালু থাকলেও আবেদন প্রক্রিয়ায় কঠোরতা বাড়ানো হয়েছে।

বিস্তারিত...

দক্ষিণ আফ্রিকার সহিংসতা থেকে ফিরছেন মালাউইবাসী

দক্ষিণ আফ্রিকায় বিদেশিবিরোধী সহিংসতা ও অনিশ্চয়তার মধ্যে বহু মালাউই নাগরিক খালি হাতে দেশে ফিরতে বাধ্য হচ্ছেন। দীর্ঘদিন ধরে কাজ করে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখলেও সহিংস পরিস্থিতিতে সব হারিয়ে এখন তারা নিজ দেশে নতুন করে জীবন শুরু করার চেষ্টা করছেন।

বিস্তারিত...

পাকিস্তানে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করলো ভারত

পাকিস্তানের করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের সদর দপ্তরে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতের সম্পৃক্ততার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। পাকিস্তানের তোলা এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ ও ‘কাল্পনিক’ উল্লেখ করে দেশটির উচিত নিজেদের অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ মোকাবিলায় মনোযোগ দেওয়া বলে মন্তব্য করেছে ভারত।

বিস্তারিত...

হরমুজ ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান

হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনার মধ্যে আপাতত সংঘাত বন্ধ রেখে আবারও আলোচনায় বসতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। বার্তা সংস্থা রয়টার্স এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। এর আগে একই ধরনের তথ্য প্রকাশ করে অ্যাক্সিওস।

বিস্তারিত...

ভূমিকম্পে কেঁপে উঠল চীন

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের ইবিন শহরের গাওসিয়ান কাউন্টিতে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর তৃতীয় স্তরের জরুরি অবস্থা জারি করেছে দেশটির ভূমিকম্প প্রশাসন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪