তেহরান সফরে গেছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। শনিবার (৬ জুন) তিনি তেহরানে পৌঁছান। সেখানে তিনি শীর্ষ ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। পাকিস্তান বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
যুক্তরাজ্যের রাজা চার্লস ও রানি কামিলার উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়েছে রাজকুমারী অ্যানের ছেলে পিটার ফিলিপসের। গতকাল শনিবার গ্লুচেস্টারশায়ারের কেম্বল গ্রামের ‘অল সেইন্টস চার্চ’-এ একটি বেসরকারি অনুষ্ঠানে ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) নার্স হ্যারিয়েট স্পার্লিংকে বিয়ে করেন তিনি। এই গ্রামেই প্রথম দেখায় তাদের পরিচয় হয়েছিল বলে বিয়ের জন্য এই ভেন্যু বেছে নেওয়া হয়।
বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলীয় ধনকুবের রবিন খুদার প্রতিষ্ঠিত ডেটা সেন্টার কোম্পানি এয়ারট্রাংক ২০৩০ সালের মধ্যে ভারতে ৩০ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ক্লাউড কম্পিউটিংয়ের ক্রমবর্ধমান চাহিদা কাজে লাগাতেই এই বড় বিনিয়োগ করা হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর এ পরিকল্পনার কথা জানায় এয়ারট্রাংক। কোম্পানিটি দেশজুড়ে প্রায় ৫ গিগাওয়াট সক্ষমতার ডেটা সেন্টার গড়ে তুলতে চায়।
লেবাননের দক্ষিণাঞ্চলে শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় দখলদার ইসরায়েলের দুই সেনা নিহত হয়েছেন। তারা দুজন আলাদা আলাদা ঘটনায় প্রাণ হারিয়েছেন। শনিবার (৬ জুন) রাতে এ তথ্য জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। লেবানন সরকার ও ইসরায়েলের মধ্যে নতুন করে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরও হামলা পাল্টা হামলা অব্যাহত আছে।
ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হিমাচলে ৫ মাত্রার ভূমিকম্পে ব্যাপক কম্পন অনুভূত হয়েছে। গতকাল স্থানীয় সময় রাত ১০টার দিকে রাজ্যটির কাংরা ও চাম্বা জেলার সীমান্তবর্তী পার্বত্য এলাকায় এ ভূমিকম্পের ঘটনা ঘটে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলি আকবর ভেলায়াতি দাবি করেছেন, হরমুজ প্রণালিতে ইরানের কৌশলগত চাপের কারণে যুক্তরাষ্ট্র তার অবস্থান থেকে পিছু হটতে বাধ্য হয়েছে।
তেহরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলারের সম্পদ অবমুক্ত না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা এগোবে না বলে জানিয়েছে ইরান। একই সঙ্গে ওয়াশিংটন আবার সামরিক অভিযান শুরু করলে তা ‘অন্ধকার এক করিডোরে’ প্রবেশ করবে বলেও সতর্ক করেছে দেশটি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরাসরি বৈঠকে বসার প্রস্তাব নাকচ করে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ অবসানে সরাসরি আলোচনার জন্য মুখোমুখি বৈঠকের অনুরোধ জানালেও তিনি এমন বৈঠকের কোনো প্রয়োজন দেখেন না।
ইরানকে ঘিরে চলমান উত্তেজনা ও সংঘাতের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষায়, দীর্ঘস্থায়ী এই সংকট মোকাবিলায় প্রশাসন দ্রুতগতিতে কাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
অনলাইন দুনিয়ায় তুমুল ঝড় তোলার পর এবার রাজপথ কাঁপাতে সরাসরি দিল্লিতে এসে হাজির হলো যুবনেতৃত্বাধীন ব্যাঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন ‘ককরোচ জনতা পার্টির’ প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানিয়ে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় একটি আনুষ্ঠানিক শোকপ্রস্তাব গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) পশ্চিমবঙ্গ বিধানসভা সচিবালয়ের পক্ষ থেকে এই গৃহীত শোকপ্রস্তাবের একটি আনুষ্ঠানিক অনুলিপি ও শোকবার্তা বিশেষ বার্তাবাহকের মাধ্যমে ঢাকার উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে। ঢাকাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনারের কাছে পাঠানো এই চিঠিটি মরহুমার নিকটাত্মীয় ও পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
কুয়েত ও বাহরাইনকে লক্ষ্য করে ইরান সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।হরমুজ প্রণালির দিকে ধেয়ে আসা ইরানের আক্রমণাত্মক ড্রোন ভূপাতিত করা এবং ইরানি রাডার সাইটগুলোতে মার্কিন সামরিক বাহিনীর হামলার মাত্র কয়েক ঘণ্টা পরই ইরান এই ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করে। সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, ‘প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে ছয়টি মাঝ আকাশেই প্রতিহত করা হয়েছে এবং সপ্তম ক্ষেপণাস্ত্রটি তার নির্ধারিত লক্ষ্যবস্তুতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।
এখনই অস্ত্র সমর্পণ করবে না ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনটি বরং তাদের ‘নিরস্ত্রীকরণের চাপ’ প্রত্যাখ্যান করে বলেছে, অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর সঙ্গে সমন্বিত আলোচনার মাধ্যমে নিজেদের সামরিক অস্ত্রভাণ্ডারের ভবিষ্যৎ নির্ধারণ করবে।
ভারতের অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরে ১৫টি মসজিদ স্থাপনায় সিলগালা করেছে রাজ্য প্রশাসন। অবৈধ বসতি স্থাপন ও জনসংখ্যাগত পরিবর্তন সংক্রান্ত স্থানীয় আদিবাসী সংগঠনগুলোর উদ্বেগের প্রেক্ষাপটে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শুক্রবার (৫ জুন) ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য নিশ্চিত করে।
কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেলসহ তার ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৪ জুন) মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় এ তথ্য জানানো হয়। খবর সামা টিভি অনলাইনের। নিষেধাজ্ঞার আওতায় আরও চার ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন প্রেসিডেন্ট দিয়াজ-কানেলের স্ত্রী লিস কুয়েস্তা পেরাজা, কাস্ত্রো পরিবারের দুই সদস্য এবং কিউবার বিপ্লবী সশস্ত্র বাহিনী মন্ত্রণালয়।