মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। আগের দিনের বড় ধরনের দরপতনের পর শুক্রবার (৫ জুন) বাজারে কিছুটা পুনরুদ্ধার দেখা যায়। বিশেষ করে লেবাননে যুদ্ধবিরতি সংক্রান্ত প্রস্তাব প্রত্যাখ্যান এবং ওমানের একটি গুরুত্বপূর্ণ তেল টার্মিনালে বিস্ফোরণের ঘটনার পর বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে উত্তর কোরিয়া সফর করবেন। আজ শুক্রবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। দীর্ঘ সাত বছর পর পিয়ংইয়ং সফরে যাচ্ছেন চীনের নেতা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ঘনিষ্ঠ বন্ধু এবং তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে ভারত ও যুক্তরাষ্ট্র খুব শিগগিরই একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তিতে পৌঁছাবে।
লেবাননের দক্ষিণাঞ্চলে দখলদার ইসরায়েলের বিমান হামলায় দুই বাংলাদেশিসহ চারজন আহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রয়াত্ত্ব বার্তাসংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, বৃহস্পতিবার (৪ জুন) লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়েহ জেলার আব্বা ও আল-দুওয়াইর শহরের মধ্যবর্তী ওয়াতা আব্বার আল-মাশাল নামে এলাকায় দুই দফা বিমান হামলা চালায় ইসরায়েল। এতে দুই বাংলাদেশি ও দুই সিরীয় নাগরিক আহত হয়েছেন।
দেশজুড়ে চলমান তাপপ্রবাহ পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। দেশের ৪৮টি জেলায় মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ অবস্থার মধ্যেই আবহাওয়ার বিশেষ পরিস্থিতি ‘সুপার এল নিনো’ নিয়ে নতুন সতর্কতা দিয়েছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের মতে, বর্তমানে বিশ্বে এল নিনো সক্রিয় হওয়ার সম্ভাবনা প্রায় ৯০ শতাংশ। এই প্রভাব শুরু হলে বৈশ্বিক তাপমাত্রা ও চরম আবহাওয়ার প্রবণতা আরও বেড়ে যেতে পারে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ অবসানের নতুন উদ্যোগ হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠকের আহ্বান জানিয়েছেন। রুশ প্রেসিডেন্টকে লেখা এক খোলা চিঠিতে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠা সম্ভব। জেলেনস্কি প্রস্তাবিত আলোচনার পুরো সময়জুড়ে পূর্ণ যুদ্ধবিরতিরও আহ্বান জানান। তবে বৃহস্পতিবারের (৪ জুন) আগেই পুতিন এমন যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দেন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার কয়েক মাস পরও ইরানের পরমাণু কর্মসূচির মূল্যায়নে বড় ধরনের পরিবর্তনের প্রমাণ পায়নি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। বরং সংস্থাটি জানিয়েছে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি অংশের অবস্থান সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।
জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে পার্ক করে রাখা একটি বোয়িং ৭৮৭ উড়োজাহাজের নোজ-গিয়ার আকস্মিকভাবে ভেঙে পড়ে কয়েকজন কর্মী আহত হয়েছেন। বিমানটি পরিচালনাকারী সংস্থা লুফথানসা এ তথ্য নিশ্চিত করেছে।
ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম নুরুল আমিন (৪৪)। এ ঘটনায় আরও অন্তত ৮ বাংলাদেশি আহত হয়েছেন।
বাংলাদেশের শরিফ ওসমান হাদি হত্যা মামলা নিয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জড়িয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতে এবার কলকাতায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় নতুন করে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে।
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক চিঠিতে বলেছেন, যুদ্ধে ব্যর্থ হওয়ার পর এখন ইরানের শত্রুরা দেশের জনগণের মনোবল দুর্বল করতে এবং অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চাইছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতে এফআইআর দায়ের করা হয়েছে। শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় এই অভিযোগ করেন এক আইনজীবী।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। বুধবার (৩ জুন) মার্কিন কংগ্রেসের হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির শুনানিতে তিনি এ কথা বলেন।শুনানিতে আইনপ্রণেতারা চলমান সংঘাত ও পরবর্তী পরিস্থিতি নিয়ে প্রশাসনের অবস্থান সম্পর্কে প্রশ্ন তোলেন। রুবিও স্পষ্ট করে বলেন, ‘আমরা ইরানের সামরিক সক্ষমতা হ্রাস করার জন্য এর অভ্যন্তরে আর ধারাবাহিক হামলা চালাচ্ছি না, কারণ ‘অপারেশন এপিক ফিউরি’ এখন সমাপ্ত হয়েছে।
মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে অন্তত ২০ জন শিয়া নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজন প্রভাবশালী ধর্মীয় আলেম রয়েছেন বলে দাবি করা হয়েছে।
ভারতের বিহারে একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত চার রোগী মারা গেছেন। উদ্ধার অভিযান চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার (৪ জুন) ভোর ৪টার দিকে মুজাফফরপুর জেলায় অবস্থিত প্রসাদ হাসপাতালের পঞ্চম তলার ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) এই আগুন লাগার ঘটনা ঘটে।