দ্বিপক্ষীয় সম্পর্ক ও বৈশ্বিক পর্যায়ে সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ও রাশিয়া। মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এইচ-১বি ভিসার জন্য আরোপিত এক লাখ ডলারের আবেদন ফি বাতিল করে দিয়েছেন। সোমবার (৮ জুন) বোস্টনভিত্তিক ফেডারেল বিচারক লিও সোরোকিন রায়ে বলেন, উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মী নিয়োগে ব্যবহৃত এইচ-১বি কর্মসূচির ওপর এমন একটি নতুন শর্ত আরোপ করার আইনি ক্ষমতা প্রেসিডেন্টের ছিল না। এ ধরনের পরিবর্তন আনার ক্ষমতা কেবল কংগ্রেসের হাতে রয়েছে।
উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীদের জন্য ব্যবহৃত এইচ-১বি ভিসায় ট্রাম্প প্রশাসনের আরোপ করা এক লাখ ডলারের আবেদন ফি বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত।
ইসরায়েলের ওপর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার পর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া ইরানের সব ধরনের উড়োজাহাজ চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। দেশের আকাশসীমাকে নিরাপদ ঘোষণা করে পুনরায় সব বিমানবন্দর থেকে ফ্লাইট চালুর অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ।
ভারতের বিরোধী জোট ‘ইন্ডিয়া’ (INDIA) জোটের অভ্যন্তরীণ মতপার্থক্য সোমবার প্রকাশ্যে উঠে এসেছে। নয়াদিল্লিতে অনুষ্ঠিত জোটের বৈঠকে একাধিক
ইসরায়েল ও ইরানকে অবিলম্বে পরস্পরের ওপর হামলা বন্ধ করার কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৮ জুন) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে তিনি এ কথা বলেন। ট্রাম্প পোস্টে বলেন, “ইসরায়েল ও ইরানকে এখনই সব ধরনের হামলা-পাল্টা হামলা বন্ধ করতে হবে।”
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলেছে, তারা ইসরায়েলের হাইফা শহরের একটি পেট্রোকেমিক্যাল কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। সোমবার ভোরে আঘাত হানা এই ভূমিকম্পে বহু ভবন ধসে পড়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। উদ্ধার অভিযান এখনো চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের বরাতে জানা গেছে, ভূমিকম্পের পরপরই বিভিন্ন এলাকায় ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধারে জরুরি অভিযান শুরু হয়।
উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং সফরে গিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চীন ও উত্তর কোরিয়ার সম্পর্ক বর্তমানে একটি “নতুন ঐতিহাসিক সূচনাবিন্দুতে” দাঁড়িয়ে আছে এবং দুই দেশ সময়ের নতুন দায়িত্ব বহন করছে।
সৌদি আরবের রাজধানী রিয়াদের উপকণ্ঠে অবস্থিত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা আল-খারজ বিমানঘাঁটিতে বিস্ফোরণের ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সতর্কতা জারির কিছুক্ষণ পরই বিস্ফোরণের শব্দ শোনা গেলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ঘটনার সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততার অভিযোগ সরাসরি অস্বীকার করেছে ইরান।
মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা এবং সরবরাহ ব্যবস্থা নিয়ে উদ্বেগের জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের উল্লম্ফন দেখা দিয়েছে। ইসরাইলের নতুন হামলা এবং ইরানের বিভিন্ন শহরে বিস্ফোরণের ঘটনার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৩ ডলারের বেশি বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৮ জুন) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৩.২০ ডলার বা ৩.৩৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৯৬.২৪ ডলারে পৌঁছেছে।
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, শেষ পর্যন্ত নেতানিয়াহুর একটি সমঝোতা চুক্তি মেনে নেওয়া ছাড়া অন্য কোনো বিকল্প থাকবে না। ব্রিটিশ সংবাদপত্র ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “তার (নেতানিয়াহুর) কোনো বিকল্প থাকবে না। সব সিদ্ধান্ত আমিই নিই। আমিই সব সিদ্ধান্তের নিয়ন্ত্রক। তিনি সিদ্ধান্ত নেন না।” ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে।
উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টা পর পশ্চিম ও মধ্য ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। সোমবার (৮ জুন) ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে বলে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে জানানো হয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইরানের রাজধানী তেহরান, তাবরিজ ও ইসফাহানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে রোববার রাতে ইরান থেকে ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানায় ইসরায়েলি সেনাবাহিনী। ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে বলেও জানানো হয়।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় প্রধান বাধা হিসেবে ওয়াশিংটনের পরিবর্তনশীল ও পরস্পরবিরোধী অবস্থানকে দায়ী করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই।
অবৈধভাবে বসবাস করা, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে দেশজুড়ে ব্যাপক ধরপাকড় চালিয়েছে সৌদি আরব। সপ্তাহব্যাপী অভিযানে ৭ হাজার ৭৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৪ হাজার ৬৯০ প্রবাসীকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। নিরাপত্তা বাহিনী দেশজুড়ে টহল কার্যক্রম আরও জোরদার করেছে।