| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

চট্টগ্রামে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে অনুদানের চেক বিতরণ

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট এর উদ্যোগে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন গ্রামের বিহার, শ্মশান উন্নয়ন ও দুস্থ-অসহায়দের মাঝে ৫ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।

বিস্তারিত...

যত্নে ফলানো ‘স্বপ্ন’ এবার যাচ্ছে কৃষকের বাড়ি

বিস্তীর্ণ মাঠে মাঠে, বাড়ি বাড়ি পাকা আউশ ধান ঘরে তোলার এখন মোক্ষম সময় চলছে। ফসল ঘরে তুলতে কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন। যত্নে ফলানো স্বপ্ন গোলায় তুলতে পারার আনন্দে উচ্ছ্বসিত কৃষকরা।

বিস্তারিত...

বাবা-মা থাকা ছাত্রদের এতিম দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

ভুয়া এতিম ও বেশি ছাত্র দেখিয়ে এক মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে সমাজসেবা অধিদপ্তরের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের দক্ষিণ হাজারিপাড়া হাফেজিয়া এতিমখানা নুরানি মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে।

বিস্তারিত...

মানসিক ভারসাম্য হারানো ছাত্রদল নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

লক্ষ্মীপুরে ছাত্রলীগ-যুবলীগের পিটুনিতে মানসিক ভারসাম্য হারানো ছাত্রদল নেতা সুলতান বাপ্পীর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সে অনুযায়ী চিকিৎসা করাতে মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে সুলতান বাপ্পীকে নিয়ে পরিবারের লোকজন ঢাকায় গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন।

বিস্তারিত...

চাঁদপুরে ট্রাক চাপায় অটোরিকশা চালকের মৃত্যু

চাঁদপুরে ট্রাক চাপায় বাপ্পি (২৭) নামে সিএনজি চালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে

বিস্তারিত...

বিতর্কের মাধ্যমে যুক্তিবাদী সমাজ গড়তে হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘বিতর্ক শুধু প্রতিযোগিতা নয়, এটি তরুণ প্রজন্মকে যুক্তি, বিবেক ও সচেতনতার আলোয় আলোকিত করে। বিতর্কের মাধ্যমে গড়ে তোলা সম্ভব যুক্তিবাদী, দায়িত্বশীল ও আলোকিত সমাজ।’ রোববার (১৭ আগস্ট ) বিকালে টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভায় এসব কথা বলেন তিনি।

বিস্তারিত...

অনুমোদন ছাড়া খাদ্য পণ্যের উপাদান তৈরি, কারখানা মালিকের জরিমানা

চাঁদপুরে বিএসটিআই এর অনুমোদন ছাড়া খাদ্য পণ্যের উপাদান তৈরি করায় সানওয়ে কনজুমার এন্ড এগ্রো বিডি লিমিটেড নামে কারখানা মালিককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিস্তারিত...

প্রয়াত মওদুদ আহমদকে নিয়ে কটুক্তির অভিযোগে নোয়াখালী বিএনপির সংবাদ সম্মেলন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমেদ, বিএনপির কেন্দ্রীয় সহ পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম আবেদসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট, কুরুচিপুর্ণ বক্তব্যের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে নোয়াখালি বিএনপির নেতৃবৃন্দ।

বিস্তারিত...

বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে মৎস্য সপ্তাহের উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে মৎস্য সপ্তাহের উদ্বোধন

বিস্তারিত...

রোহিঙ্গা ক্যাম্পের চাকরিচ্যুত শিক্ষকদের সড়ক অবরোধ

কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রোহিঙ্গা ক্যাম্পের চাকরিচ্যুত শিক্ষকরা। তারা আমরণ অনশন কর্মসূচি পালন করছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।

বিস্তারিত...

নোয়াখালীতে যুবদল কর্মীর গুলিতে জামায়াতের ২ কর্মী গুলিবিদ্ধ

নোয়াখালীর বেগমগঞ্জে যুটবল খেলা দেখা নিয়ে দ্বন্দ্বের জের ধরে যুবদলের এক কর্মীর গুলিতে জামায়াতের ২কর্মী গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ উঠেছে।

বিস্তারিত...

চট্টগ্রামে পিকআপ-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ৫

চট্টগ্রাম সিটি গেট এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে একটি পিকআপ ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার (১৮ আগস্ট) চট্টগ্রামের আকবর শাহের সিটি গেট এলাকায় ভোর ৪টা ৫৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই মাছ ব্যবসায়ী বলে জানা গেছে। তারা চট্টগ্রামের ফিশারি ঘাটে যাচ্ছিলেন মাছ নিয়ে আসার জন্য।

বিস্তারিত...

দুই কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কাভার্ড ভ্যান তল্লাশি করে দুই কোটি ১৩ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় লেহেঙ্গা ও শাড়ি জব্দ করেছে বিজিবি।

বিস্তারিত...

১২ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে

আগামী ১২ ঘণ্টার মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (১৭ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

নোয়াখালিতে বাপেক্স এর পরিবেশ বিষয়ক সচেতনতামূলক সভা

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানী লিমিটেড (বাপেক্স)এর উদ্যোগে অনুসন্ধান কুপ খনন প্রকল্পের পরিবেশগত প্রভাব নিরুপনের বিষয়ে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪