| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন নোয়াখালীর তাসলিমা

নোয়াখালীর চাটখিলে কোন সিজার ছাড়াই একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন তাসলিমা আক্তার (২৮) নামে এক গৃহবধূ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন তার মামা আমিনুল ইসলাম।

বিস্তারিত...

মেঘনায় সারে ১৮ হাজার বস্তা সিমেন্ট নিয়ে ডুবল লাইটার জাহাজ

চাঁদপুরের মেঘনা নদীতে শাহ সিমেন্ট কোম্পানির ১৮ হাজার ৫০০ বস্তা সিমেন্টসহ লাইটার জাহাজ ডুবে গেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে চাঁদপুর সদর উপজেলার দোকানঘর এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিস্তারিত...

চাঁদপুরে প্রস্তাবিত কলেজ সভাপতি না করায় শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর ডিগ্রি কলেজের প্রস্তাবিত সভাপতি মনোনীত না করে অন্য ব্যক্তিকে সভাপতি মনোনীত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

বিস্তারিত...

চাঁদপুরে বিএনপি নেতাদের বিরুদ্ধে আ.লীগকে আশ্রয় প্রশ্রয় দেয়ার অভিযোগ

গেল বছর ৫ আগস্টের পর চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে নিষিদ্ধ দল আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় ও বিভিন্নভাবে এলাকায় প্রতিষ্ঠা করার চেষ্টা করছে বলে অভিযোগ ইউনিয়ন বিএনপি এবং যুবদল নেতাদের বিরুদ্ধে। এছাড়াও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আশরাফ রিপন, সহ-সভাপতি বিল্লাল হোসেন মাল ও ইউনিয়ন যুবদল সভাপতি বারেক খানের বিরুদ্ধে স্থানীয় অন্যান্য নেতাকর্মীদের পক্ষ থেকে রয়েছে দলীয় নিয়ম শৃঙ্খলা ভঙ্গসহ নানা অনিয়মের অভিযোগ।

বিস্তারিত...

‌‘জুলাই সনদ একটি অসম্পূর্ণ দলিল, কিছু অংশ বিপজ্জনক: জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল

জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, জুলাই সনদ একটি অসম্পূর্ণ দলিল।

বিস্তারিত...

মাদ্রাসার শ্রেণিকক্ষের অশালীন ভিডিও ভাইরাল, ৪ শিক্ষার্থী বহিষ্কার

জেলার শাহরাস্তি উপজেলায় নুনিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ৪ শিক্ষার্থীকে অনৈতিক ও অসদাচরণের অভিযোগে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বুধবার (১৩ আগস্ট) বিকেলে মাদ্রাসার উপাধ্যক্ষ মাসুদুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

বিস্তারিত...

নোয়াখালীতে ফিলিং স্টেশনে ওজনে কারচুপি হাতেনাতে ধরা, দেড় লাখ টাকা জরিমানা

নোয়াখালীর সদর উপজেলার একাধিক ফিলিং স্টেশনে ওজনে কারচুপি করায় দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৩ আগস্ট) দুপুরের দিকে উপজেলার দত্তেরহাট পায়রা ফিলিং স্টেশন, সোনাপুর ফিলিং স্টেশনে এই অভিযান চালানো হয়।

বিস্তারিত...

চট্টগ্রামের ৪১টি ওয়ার্ডে খেলার মাঠ গড়ার ঘোষণা দিলেন মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন ঘোষণা দিয়েছেন, নগরের ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ ও শিশুপার্ক গড়ে তোলা হবে। বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (মেডিকেল স্টাফ কোয়ার্টার) নতুন খেলার মাঠ উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন।

বিস্তারিত...

কক্সবাজারে বিজিবির অভিযানে জব্দ ১ হাজার ৩২২ কোটি টাকার মাদক ধ্বংস

কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের আওতাধীন ব্যাটালিয়নের অভিযানে জব্দকৃত রেকর্ড প্রায় ১ হাজার ৩২২ কোটি টাকার মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।

বিস্তারিত...

গাছ কাটার দায়ে দুই যুবক গ্রেপ্তার

বাঁশখালী উপজেলার সংরক্ষিত বন থেকে অবৈধভাবে গাছ কাটার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে বন বিভাগ। বুধবার (১৩ আগস্ট) উপজেলার জলদী রেঞ্জের নাপোড়া বিটের আওতাধীন কমলার ঝুম এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

এখনো ডুবে আছে রাঙামাটির ‘ঝুলন্ত সেতু’

পার্বত্য জেলা রাঙামাটির প্রতীকী স্থাপনা ‘ঝুলন্ত সেতু’ দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি পর্যটকদের অন্যতম আকর্ষণ। তবে বর্তমানে সেতুটি ডুবে আছে কাপ্তাই হ্রদের পানিতে।

বিস্তারিত...

চাঁদপুরে অটোরিকশা চালককে গুলি করে হত্যা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের হাশিমপুর বকুলতলা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে অটোরিকশা চালক মিজানুর রহমান অভিকে (৩৫) কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিস্তারিত...

বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়ছে বৃষ্টির সম্ভাবনা

উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের অদূরে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৩ আগস্ট) সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

বিস্তারিত...

মামলায় ফাঁসানোর অভিযোগ, নালিশি মামলার পর দুই ডিবি কর্মকর্তাকে বরখাস্ত

চট্টগ্রাম আদালতে দায়ের হওয়া একটি নালিশি মামলার বিবাদী গোয়েন্দা পুলিশের (ডিবি) দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিস্তারিত...

‘আপনাকে যে বসাইছে তার কলিজা খুলিয়ালামু, আপনার কলিজাও খুলবো’

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর শামছুল ইসলামকে ‘কলিজা খুলে নেওয়ার হুমকি’ দেওয়ার একটি অডিও কল রেকর্ড ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভাইরাল ওই কল রেকর্ডটি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল গফুর ভূইয়ার বলে দাবি করা হচ্ছে। তবে বিএনপি নেতা আব্দুল গফুর ভূইয়া ওই কল রেকর্ডকে এডিটেড বলে দাবি করেছেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪