বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দক্ষ জনশক্তিকে চাকরির বাজারের সঙ্গে সংযুক্ত করার লক্ষ্যে জয়পুরহাটে দিনব্যাপী ‘জব ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা জাকস ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় সোমবার (২২ জুন) এ মেলার আয়োজন করা হয়।
নওগাঁর বদলগাছী উপজেলায় বজ্রপাতে আলাউদ্দিন (৫০) নামে এক ব্যক্তি গুরুতর আহত ও দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার হাসপাতালে রেফার করা হয়েছে। আহত আলাউদ্দিন বদলগাছী উপজেলার নাজিরপুর গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের উদ্যোগে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ১৪৩৩ বঙ্গাব্দ’।
বয়স্ক নারীদের বিশেষ ধরনের কেমিক্যাল প্রয়োগ করে স্বর্ণালংকার ও টাকা হাতিয়ে নেওয়া কথিত ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বগুড়ার শাজাহানপুর উপজেলায় আট বছরের শিশু রিফাত হোসেনকে অপহরণ করে হত্যা এবং মরদেহ গুমের মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। এ ছাড়া ঘটনার সময় নাবালক ছিল এমন আরও পাঁচজনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
কুড়িগ্রামের রৌমারী উপজেলার দুটি সীমান্তের শূন্যরেখায় আট দিন ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইনের চেষ্টার শিকার পাঁচ যুবক। তীব্র রোদ, বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কোনো দেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পেরে তারা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
আলুর বাজারদর যখন উৎপাদন খরচের নিচে নেমে এসেছে, ঠিক তখনই হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসে উঠেছেন জয়পুরহাটের কালাইয়ের আলুচাষি ও ব্যবসায়ীরা। বাড়তি ভাড়া প্রত্যাহারের দাবিতে তারা আলু ক্রয়-বিক্রয় বন্ধ রেখে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছেন।
কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ভাড়া কেজি প্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে বগুড়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে আলুর ভ্যালু চেইন প্রমোশনাল বডি। রোববার দুপুরে বগুড়া মহানগরীর প্রাণকেন্দ্র সাতমাথায় অনুষ্ঠিত এ মানববন্ধনে কৃষক, আলু ব্যবসায়ী ও সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশ নেন।
জয়পুরহাটের কালাই উপজেলায় জাকিয়া সুলতানা (৩০) নামে এক স্বামী পরিত্যক্তা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের জামুড়া দক্ষিণপাড়া গ্রামের একটি মুরগির খামারের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বর্তমান বাজেট গত ৫৪ বছরের ইতিহাসে সবচেয়ে গণবান্ধব ও জনমুখী বাজেট। তার ভাষায়, এটি কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রণয়ন করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ২০ জনকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতা ও স্থানীয় গ্রামবাসীর প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। একপর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে বিক্ষুব্ধ জনতার ধাওয়ার মুখে বিএসএফ সদস্যরা পিছু হটতে বাধ্য হয়।
আসন্ন সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থীতা ঘোষণা করেছেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজিবুর রহমান লেবু।
নওগাঁয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিনব্যাপী জাতীয় ফল ও আম মেলা নিয়ে তৈরি হয়েছে নানা বিতর্ক। মেলার আয়োজন ও অংশগ্রহণ নিয়ে অসন্তোষ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে।
স্বাস্থ্যসেবায় কোনো ধরনের অবহেলা, খাবারে অনিয়ম কিংবা সেবাপ্রাপ্তিতে হয়রানি বরদাস্ত করা হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী।
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ছব্দুল পাড়া জামে মসজিদের উন্নয়ন কাজে ৫ লাখ টাকার সরকারি অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।