লক্ষ্যটা খুব বড় নয়। মাত্র ১৫৫ রানের। শ্রীলঙ্কান ব্যাটার পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস ও কুশল পেরেরার মারকুটে ব্যাটিংয়ে সহজেই জয় তুলে নিলো শ্রীলঙ্কা। ১ ওভার হাতে রেখেই বাংলাদেশকে হারালো ৭ উইকেটের বড় ব্যবধানে।
একদিকে তরুণ ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ জাতীয় দল ব্যাটে-বলে ধুঁকছে। অন্যদিকে ৩৮ বছর বয়সেও ব্যাটে-বলে আলো ছড়াচ্ছেন জাতীয় দলে উপেক্ষিত তারকা সাকিব আল হাসান।
পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরেছে বাংলাদেশ। টস জিতে টাইগারদের আগে ব্যাটিং করার আমন্ত্রণ জানান লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা।
লঙ্কান স্পিনার জেফ্রে ভেন্ডারসের বলে এলবিডব্লিউ হয়েছেন লিটন
ব্যাটিংয়ে নেমে পারভেজ হোসেন ইমনের ব্যাটে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। যদিও ইনিংসের পঞ্চম ওভারে আউট হয়ে গেছেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। কিন্তু ইমন মারকুটে ব্যাটিং চালিয়ে যাচ্ছেন।
টস জিতে টাইগারদের আগে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা।
টেস্ট আর ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরেছে টাইগাররা।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টির দ্বৈরথ শুরু হচ্ছে আজ। তিন ম্যাচ সিরিজের প্রথমটি ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০ মিনিটে মাঠে গড়াবে। একই দিনে মাঠে নামছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানও। তবে আন্তর্জাতিক ক্রিকেটে নয়, গ্লোবাল সুপার লিগ দিয়ে দেড় মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন তিনি।
অনেক নাটকীয়তার পর গত গ্রীষ্মের দলবদলে প্যারিসিয়ান সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন কিলিয়ান এমবাপে। এর আগেই ফরাসি ক্লাবটির দায়িত্ব নিয়েছিলেন স্প্যানিশ কোচ লুইস এনরিকে। তিনি এমবাপেকে ডেকে বলেছিলেন। তার কথামতো কাজ করলে ‘পিএসজিকে সত্যিকারের মেশিন’–এ পরিণত করবেন। এনরিকের সেই কাঙ্ক্ষিত মেশিনই যেন হয়ে উঠেছে পিএসজি। তার অধীনেই ক্লাবটি টানা দ্বিতীয় মেজর ট্রফি জয়ের দ্বারপ্রান্তে রয়েছে।
বাংলাদেশ ক্রিকেট দলের পারফরম্যান্স এখন ‘হ্যালির ধূমকেতু’র মতো। এক ম্যাচ জ্বলে ওঠে তো, দীর্ঘদিন থাকে শীতনিদ্রায়। নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজরা ঘুরপাক খাচ্ছেন ব্যর্থতার বৃত্তে। বাজে পারফরম্যান্সের কারণে সামাজিক মাধ্যমে তাদের নিয়ে চলে ব্যঙ্গ-বিদ্রুপ।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দলের পারফরম্যান্স ভালো না হলেও এই সিরিজে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন জাকের আলি। সেটার প্রভাব পড়েছে তার র্যাংকিংয়ে।
আগামী ১০ জুলাই থেকে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা। আসন্ন এই সিরিজ মাঠে গড়ানোর আগেই দুঃসংবাদ পেল লঙ্কানরা। শুরুর আগেই এই সিরিজ থেকে ছিটকে গেছেন ভানিন্দু হাসারাঙ্গা।
এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের দাপুটে জয়ের পর আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে এসেছে বড় পরিবর্তন। নতুন করে শীর্ষে উঠে এসেছেন ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক।
মাস দুয়েক আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন বিরাট কোহলি। ভারতীয় তারকা ব্যাটারের আচমকা এমন সিদ্ধান্তে চমকে গিয়েছিল ক্রিকেট দুনিয়া। কিন্তু কেন হঠাৎ অবসরের মতো সিদ্ধান্ত—টেস্ট খেলার ধকল সামলাতে পারছেন না, নাকি ‘বাধ্য’ করা হয়েছে; এ নিয়ে জল্পনা কম হয়নি। অবশেষে বুঝিয়ে দিলেন বয়স হয়েছে বলেই ক্রিকেটের লম্বা ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন তিনি।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপকে সামনে রেখে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশের যুবারা