প্রথমে পিএসএলের বাকি ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে তা সম্ভব হয়নি। পরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয় পুরো টুর্নামেন্ট
টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বড় পরিকল্পনা হাতে নিয়েছিল বিসিবি। প্রস্তুতি হিসেবে পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল টাইগারদের। তবে সেই সিরিজ এখন শঙ্কার মুখে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বাংলাদেশের বিপক্ষে সিরিজ এবং এশিয়া কাপের আয়োজন নিয়ে ইতোমধ্যে নেতিবাচক মনোভাব প্রকাশ করেছে। মূলত স্থগিত হয়ে যাওয়া আইপিএল-এর বাকি ১৬টি ম্যাচ আগস্ট–সেপ্টেম্বরেই আয়োজনের পরিকল্পনা করছে বিসিসিআই। ফলে, ওই সময় আন্তর্জাতিক সূচিতে থাকা দুইটি বড় টুর্নামেন্টই পড়ছে প্রশ্নের মুখে।
বৃহস্পতিবার ধর্মশালায় পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের খেলা ছিল। ম্যাচটি চলাকালীন সময়ে জম্মুতে পাকিস্তান হামলা চালিয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের খবরে দাবি করা হয়। যার জেরে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে আলো নিবিয়ে দেওয়া হয়। ফ্লাডলাইট নিভে যায় ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামেও। এর ফলে খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।
সমিত পেরেছেন বাংলাদেশি হতে। ফিফা থেকে তাঁকে অনুমোদনও দেওয়া হয়েছে। এখন কেবল বাংলাদেশের জার্সি গায়ে তোলার অপেক্ষা। সব ঠিক থাকলে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হবে তাঁর
এবারের পিএসএলে পেশোয়ার জালমির স্কোয়াডে আছেন বাংলাদেশি পেসার নাহিদ রানা। বৃহস্পতিবার (৮ মে) রাত ৯টায় রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে তার দল মুখোমুখি হওয়ার কথা ছিল করাচি কিংসের বিপক্ষে। তবে স্টেডিয়াম এলাকায় ড্রোন বিধ্বস্ত হওয়ায় অনিশ্চয়তায় পড়েছে ম্যাচটি।
ভারতে যেমন চলছে আইপিএল আর পাকিস্তানে চলছে পিএসএল। দুই দেশেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে ব্যস্ত আছেন বিশ্বের নানা দেশের ক্রিকেটাররা। এরমাঝে পাকিস্তানে আছেন বাংলাদেশের দুই তারকা নাহিদ রানা এবং রিশাদ হোসেন
র্যাঙ্কিং অবনমনে দুশ্চিন্তায় বিসিবি
এর আগে ওয়ানডেতে বাংলাদেশ যুবাদের সর্বোচ্চ পুঁজি ছিল ৩৪০ রান। ২০১৯ সালের সেই ম্যাচেও প্রতিপক্ষ ছিল লঙ্কান যুবারা। যেখানে তাওহীদ হৃদয় ১২৩ রানের দারুণ এক ইনিংস খেলেন। ওয়ানডের সর্বোচ্চ রানের তালিকায় এরপর ছিল একই বছর নিউজিল্যান্ডের বিপক্ষে করা ৩১৬ রান।