জাতীয় দলের ভবিষ্যৎ শক্তিশালী করতে হাই-পারফরম্যান্স (এইচপি) বিভাগের গুরুত্ব অপরিসীম। তরুণ ও সম্ভাবনাময় ক্রিকেটারদের গড়ে তোলার এই প্ল্যাটফর্মকে আরও কার্যকর করতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর সেই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে থাকছেন অভিজ্ঞ কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
রংপুর বিভাগের নীলফামারীর সৈয়দপুরে টেপ টেনিস ক্রিকেট দিয়ে যাত্রা শুরু করা আব্দুল গাফফার সাকলাইন এবার জায়গা করে নিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন এই তরুণ অলরাউন্ডার।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে সমানসংখ্যক টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (২১ এপ্রিল) ঘোষিত এই দলে জায়গা পেয়েছেন কয়েকজন নতুন মুখ, আর বিশ্রাম দেওয়া হয়েছে একাধিক অভিজ্ঞ পেসারকে।
শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে নাম লেখাল রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম। ঐতিহাসিক এই ম্যাচ রাজশাহীবাসীকে জয় উপহার দিলেন নিগার সুলতানা জ্যোতিরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে সোমবার (২০ এপ্রিল) ৩ উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা।
নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে ফেরানো হয়েছে তানজিম হাসান সাকিবকে। কেউ বাদ পড়েননি, সাকিব ছাড়া আর কাউকে ডাকাও হয়নি।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ২৬ রানে হেরেছিল বাংলাদেশ। তাই সিরিজ হার ঠেকাতে দ্বিতীয় ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না স্বাগতিকদের। মিরপুরে অনুষ্ঠিত এই ম্যাচে কোনো ভুল করলেন না মেহেদী হাসান মিরাজরা। নিউজিল্যান্ডকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ সমতায় ফিরেছে বাংলাদেশ।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা নারী দলকে ৩ উইকেটে হারিয়ে দারুণ শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শেষ ওভারগুলোতে চাপের মুখে পড়লেও অভিজ্ঞতা ও লড়াকু মানসিকতায় ম্যাচ বের করে নিয়েছে টাইগ্রেসরা। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল।
জাতীয় দলের জার্সিতে দীর্ঘদিন না খেললেও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় নেওয়ার পরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সম্মাননা পাচ্ছেন পেসার রুবেল হোসেন। আজ (সোমবার) নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তাকে সম্মাননা দেওয়া হবে।
ডিপিএলের দলবদল শেষ, ক্লাবগুলোতে তারুণ্য-অভিজ্ঞতার মিশেলে শেষ হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদল। এবার মাঠে গড়াতে যাচ্ছে খেলোয়াড়দের রুটি-রুজির এই টুর্নামেন্ট। আগামী মে মাসে শুরু হতে যাওয়া আসরকে সামনে রেখে এবারও বড় দলগুলো ঝুঁকেছে পরিচিত ও বড় নামের দিকে। একই সঙ্গে উঠতি ক্রিকেটারদেরও প্রাধান্য দিয়ে দলগুলো গড়া হয়েছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে।
বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম জাতীয় দলে খেলার সময় যৌন হয়রানির অভিযোগ তুলে এক সাক্ষাৎকারে বিস্তারিত জানান। ওই সাক্ষাৎকারে তিনি নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) যেন এবার একেবারেই ছন্দহীন। সর্বশেষ ২০২৪ সালেও শিরোপা জেতা শাহরুখ খানের দল চলতি মৌসুমে এখনো জয়ের দেখা পায়নি।
বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অভিজ্ঞ ব্যাটার শান মাসুদের নেতৃত্বে ১৬ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন চার নতুন মুখ—আব্দুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস ও মোহাম্মদ গাজি। নতুন এই সংযোজনের মাধ্যমে তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে দল গঠন করেছে পিসিবি।
বাংলাদেশের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে শ্রীলঙ্কা নারী জাতীয় ক্রিকেট দল। শুক্রবার সকালে রাজধানীতে অবতরণ করে চামারি আতাপাত্তুর নেতৃত্বাধীন সফরকারী দল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দ্বিপাক্ষিক হোম সিরিজের সূচি ও ম্যাচের সময় চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিউজিল্যান্ড সিরিজের ধারাবাহিকতায় এই সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হবে দিনের আলোয়।
প্রায় পাঁচ বছর পর আবারও টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। দুই ম্যাচের এই টেস্ট সিরিজ আয়োজনের বিষয়টি শুক্রবার নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।