| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এক সপ্তাহে আদার দাম কমলো ৫০ টাকা, ভোমরায় রেকর্ড আমদানি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৫, ২০২৫ ইং | ০৫:৫০:১০:পূর্বাহ্ন  |  ১৫২২১৮৫ বার পঠিত
এক সপ্তাহে আদার দাম কমলো ৫০ টাকা, ভোমরায় রেকর্ড আমদানি
ছবির ক্যাপশন: ফাইল ছবি

সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে জুলাই মাসে ৫৭ কোটি টাকার বেশি আদা আমদানি হয়েছে। আমদানি বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে প্রভাব পড়েছে। ফলে এক সপ্তাহের ব্যবধানে কমেছে কেজি প্রতি ৫০ টাকা পর্যন্ত।

ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এ স্থলবন্দর দিয়ে ৪ হাজার ৭০৩ টন আদা আমদানি হয়েছে। এর মূল্য দাঁড়িয়েছে ৫৭ কোটি ২ লাখ টাকা। গত অর্থবছরের একই সময়ে আমদানি হয়েছিল মাত্র ৪৮৮ টন আদা, যার মূল্য ছিল ৫ কোটি ৮৪ লাখ টাকা। অর্থাৎ এ বছর আমদানি বেড়েছে ১০ গুণেরও বেশি।

ভোমরার আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবু হাসান জানান, “দেশে আদার চাহিদা বেশি থাকায় আমদানির পরিমাণও আমরা বাড়িয়েছি।”

এদিকে আমদানি বাড়ার প্রভাবে স্থানীয় বাজারে আদার দাম কমেছে। সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড় বাজারে খুচরা দোকানে গতকাল প্রতি কেজি আদা বিক্রি হয়েছে ১৩০ টাকায়। এক সপ্তাহ আগেও এর দাম ছিল ১৮০ থেকে ১৯০ টাকা।

মেসার্স সরদার স্টোরের স্বত্বাধিকারী আব্দুল হাকিম বলেন, “সরবরাহ বেড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই বাজারে আদার দাম কমে এসেছে।”

সাতক্ষীরা জেলা কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ জানান, “যেকোনো পণ্যের সরবরাহ বেড়ে গেলে দামও কমে যায়। ভোমরা দিয়ে রেকর্ড পরিমাণ আমদানি হওয়ায় আদার বাজার এখন স্থিতিশীল হয়েছে।”



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪