| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একবার পালিয়ে গেলে আর জনগণের মাঝে আসা যায় না: পরিবেশ প্রতিমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২১, ২০২৬ ইং | ২১:৩৭:২৩:অপরাহ্ন  |  ১৯২৭ বার পঠিত
একবার পালিয়ে গেলে আর জনগণের মাঝে আসা যায় না: পরিবেশ প্রতিমন্ত্রী

বাগেরহাট প্রতিনিধি: একবার যারা পালিয়ে যায়, তারা আর কখনো জনগণের মাঝে আসতে পারে না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে মোংলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে পৌর ও উপজেলা বিএনপির আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, গোপালগঞ্জে সাম্প্রতিক বিশৃঙ্খলায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। মোংলা ও রামপাল থেকে যারা সেখানে গিয়ে নাশকতায় জড়িয়েছে, তাদেরও আইনের আওতায় আনা হবে। বিএনপির কেউ তাদের সহযোগিতা করলেও ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, ১৭ বছর নির্যাতন, গুম-খুন উপেক্ষা করে বিএনপি রাজপথে ছিল। দলটি সংঘাত নয়, শান্তি ও গণতন্ত্রে বিশ্বাস করে। দলের ভেতরে থাকা সুবিধাবাদী ও অপরাধীদেরও প্রশ্রয় দেওয়া হবে না।

এর আগে প্রতিমন্ত্রীর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপির কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪