| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরের অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান, জরিমানা আদায়

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৫, ২০২৫ ইং | ১২:৫২:১৬:অপরাহ্ন  |  ১৫২১২৫৪ বার পঠিত
যশোরের অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান, জরিমানা আদায়

অভয়নগর (যশোর) প্রতিনিধি : সঠিক নিয়ম না মেনে কয়লার ড্যাম্প পরিচালনা ও পরিবেশ দুষনের দায়ে যশোরের অভয়নগর উপজেলার আলীপুরে ড্যাম্প পরিচালনাকারী প্রতিষ্ঠান নওয়াপাড়ার আই আর এস ইন্টারন্যাশনালকে ২০,০০০ টাকা জরিমানা করে তাতক্ষনিক আদায় করা হয়েছে এবং তাদের মজুদকৃত কয়লা অক্টোবর  মাসের মধ্যে  সরিয়ে নেওয়ার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

এছাড়াও নওয়াপাড়ার বিভিন্ন বেসরকারি ক্লিনিকে অভিযান পরিচালিত হয়। অভিযানে নওয়াপাড়া আল-মদিনা ক্লিনিকের বর্জ্য অব্যবস্থাপনায় দায়ে ৫০০০ টাকা জরিমানা ও আদায় কর হয়, এ হামিদ মেমোরিয়াল (প্রা:) হাসপাতালকে একই অপরাধে  জন্য ১০০০০ টাকা, ফাতেমা হাসপাতাল কে একই অপরাধে ৫০০০  টাকা, সার্জিক্যাল ক্লিনিককে ৫০০০ টাকা ও  আরোগ্য সদন (প্রা.) হাসপাতাল ৫০০০ টাকা জরিমানা ও আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। 

যশোরের অভয়নগরে পরিবেশ অধিদপ্তর খুলনার পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে ২৫ আগষ্ট (সোমবার ) উপজেলার নওয়াপাড়ার বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে। অভিযানে আরও উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক এমদাদুল হক, পরিবেশ অধিদপ্তর যশোরের পরিদর্শক মোঃ জিহাদ হোসেন। 

পরিবেশ অধিদফতর খুলনার পরিচালক মমতাজ বেগম বলেন, পরিবেশ অধিদপ্তর যশোরের উদ্যোগে অভয়নগর উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয় এবং ১ টি কয়লার ড্যাম্পসহ ৫ টি ক্লিনিকে অভিযান পরিচালনা করে জরিমানা করে তা আদায় করা হয়েছে। আগামী মাসেও আমাদের অভিযান পরিচালিত হবে। 


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪