| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শার্শায় বন্যার্ত ১০০শ' পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৫, ২০২৫ ইং | ১৩:০৪:০২:অপরাহ্ন  |  ১৫২১১৭৫ বার পঠিত
শার্শায় বন্যার্ত ১০০শ' পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় বন্যায় পানিবন্দী এলাকায় ক্ষতিগ্রস্ত ও দুর্গত ১০০শ' টি পরিবারের মাঝে  ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন উপজেলা প্রশাসন।  সোমবার (২৫ আগস্ট) উপজেলা ৯নং উলাশী ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের কন্যাদহ গ্রামের দাখিল মাদ্রাসার আশ্রয় কেন্দ্রে বন্যা কবলিত ৫০ টি পরিবার ও অন্যান্য ইউনিয়নে ৫০ টি পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান। 

তিনি বলেন, এলাকার মানুষ প্রতিবছরই ভারতীয় উজানের পানির ঢলে দুর্ভোগ পোহাচ্ছে। এ সমস্যা নিরসনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দাউদখালী রুদ্রপুর সুইচগেট ও বাঁধ নির্মাণের  ব্যবস্থা করা হবে। এই সুইচগেট বাধ নির্মাণ করা হলে,আর এই বন্যার সমস্যা হবে না। 

তিনি আরও বলেন, উপজেলার পক্ষ থেকে আপাতত ১৬ টন চাল বরাদ্দ করা হয়েছে তার মধ্যে ৬ টন চাল দেওয়া হয়েছে, আর আগামীকাল ১০ টন চাল বিতরণ করা হবে,আজ বন্যায় কবলিত অসহায় মানুষের আশ্রয় কেন্দ্রে ১০০শ' পরিবারের মাঝে শুকনো ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে, এই ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, চিনি, তেল, লবণ, মশলাসহ আরও অন্যান্য খাদ্য সমগ্রী। পর্যায়ক্রমে আরও ত্রাণ সামগ্রী দেয়া হবে, যাতে করে কোন বন্যায় কবলিত অসহায় পরিবার এই ত্রাণ থেকে বঞ্চিত না হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান, উপজেলা ৯নং উলাশী ইউনিয়ন পরিষদের এর প্রশাসক মোঃ রাশেদুজ্জামান রাসেদ,উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী,  সহ স্থানীয় নেতৃবৃন্দরা।#


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪