| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কারাগারে গাঁজা নিয়ে ঢোকার সময় কর্মচারী আটক

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৬, ২০২৫ ইং | ০৫:০২:৩৬:পূর্বাহ্ন  |  ১৫২০১২৫ বার পঠিত
কারাগারে গাঁজা নিয়ে ঢোকার সময় কর্মচারী আটক
ছবির ক্যাপশন: কারাগারে গাঁজা নিয়ে ঢোকার সময় কর্মচারী আটক

বেনাপোল প্রতিনিধি : 

যশোর কেন্দ্রীয় কারাগারে গাঁজা নিয়ে ঢোকার সময় হাতেনাতে আটক হয়েছেন আব্দুস শুকুর নামে কারাগারের এক কর্মচারী। আটক আব্দুস শুকুর মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার খুনির টেক গ্রামের মৃত সহিম উদ্দিনের ছেলে এবং বর্তমানে যশোর কারাগারে সিভিল স্টাফ হিসেবে কর্মরত।

গতকাল সোমবার কারাগারে প্রবেশের সময় তাকে আটক করে কর্তৃপক্ষ। পরে শুকুরকে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় কোতয়ালি থানার এসআই ইলিয়াস হোসেন বাদী হয়ে মামলা করেছেন।

কারাগার সূত্রে জানা গেছে, শুকুর মূলত কারাগারের ভেতরে কামারের কাজ করেন। নিয়মিত দায়িত্ব পালনের জন্য তিনি সেদিনও ভেতরে যাচ্ছিলেন। ঢোকার আগে সহকারী প্রধান কারারক্ষী আবুল হাশেম তার দেহ তল্লাশি চালান। এসময় তার শার্টের ভেতরে বুকের পাশে লুকানো অবস্থায় একটি পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

কোতয়ালি থানার এসআই আনিছুর রহমান খান বলেন,  আটক শুকুর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে প্রেরণের আদেশ দেন।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার শরিফুল আলম জানান , ঘটনার পরপরই প্রাথমিক তদন্ত করা হয়েছে। কারাগারের ভেতরে গাঁজা নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলো সে। পাশাপাশি বিষয়টি কারা অধিদপ্তরকে জানানো হয়েছে। পরবর্তীতে অধিদপ্তর এ বিষয়ে ব্যবস্থা নেবে।




এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪