| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামে আগুনে পুড়ে নারীর মৃত্যু, দগ্ধ ৩

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৫, ২০২৫ ইং | ২৩:২১:২৭:অপরাহ্ন  |  ২২৯১১৯৫ বার পঠিত
চট্টগ্রামে আগুনে পুড়ে নারীর মৃত্যু, দগ্ধ ৩
ছবির ক্যাপশন: চট্টগ্রামে আগুনে পুড়ে নারীর মৃত্যু, দগ্ধ ৩

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের মোহরা এলাকায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও তিনজন।

সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে মোহরার মোল্লার বাড়ি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

চট্টগ্রামের ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, রাত আড়াইটার সময় বসতবাড়িতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সেখানে ১০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে, উদ্ধার করা হয়েছে ৫০ লাখ টাকার মালামাল। একজনের মরদেহও উদ্ধার করা হয়েছে। 

কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ফখরুদ্দিন বলেন, রাত আটটার সময় বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমাদের কাছে সংবাদ আসে রাত ২টা ৪৭ মিনিটের সময়। দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। সেমি পাকা ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করা হয়। তাদেরকে মেডিকেলে পাঠানো হয়েছে। চারটার দিকে আগুন নির্বাপণ করা হয়।


এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪